EC
Engineering Classroom
by Himalay Sen
নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। সিভিল, ইলেকট্রিক্যাল, আর্কিটেকচার, কম্পিউটার সহ আরো অনেক। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ
Image

নিয়োগ বিজ্ঞপ্তি – ১১/১১/২০২৫ ইং

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ

 

১. সহকারী প্রকৌশলী (সিভিল)

· বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা (গ্রেড-৯)

· পদ সংখ্যা: ৩

· শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণির/সমমানের সিজিপিএ-তে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি।

২. সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)

· বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা (গ্রেড-৯)

· পদ সংখ্যা: ১

· শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএ-তে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি।

৩. সহকারী পরিচালক

· বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা (গ্রেড-৯)

· পদ সংখ্যা: ২

· শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণি/সমতুল্য সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি/সমতুল্য সিজিপিএ-তে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি/সমতুল্য সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি/সমতুল্য সিজিপিএ-তে ৪ (চার) বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি।

৪. সহকারী স্থপতি

· বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা (গ্রেড-৯)

· পদ সংখ্যা: ১

· শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএ-তে স্থাপত্য বিষয়ে স্নাতক ডিগ্রি।

৫. সহকারী প্রোগ্রামার

· বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা (গ্রেড-৯)

· পদ সংখ্যা: ১

· শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

৬. সহকারী নগর পরিকল্পনাবিদ

· বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা (গ্রেড-৯)

· পদ সংখ্যা: ৩

· শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে প্রথম শ্রেণি/সমতুল্য সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা উক্ত বিষয়ে দ্বিতীয় শ্রেণি/সমতুল্য সিজিপিএ-তে ৪ (চার) বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি।

৭. সহকারী অথরাইজড অফিসার

· বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা (গ্রেড-৯)

· পদ সংখ্যা: ৪

· শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং/নগর ও অঞ্চল পরিকল্পনা/স্থাপত্য বিষয়ে দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএ-তে স্নাতক ডিগ্রি।

৮. জিআইএস এনালিস্ট

· বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা (গ্রেড-৯)

· পদ সংখ্যা: ১

· শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিষয়ে প্রথম শ্রেণি/সমতুল্য সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ভূগোল ও পরিবেশ বিষয়ে দ্বিতীয় শ্রেণি/সমতুল্য সিজিপিএ-তে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি/সমতুল্য সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা উক্ত বিষয়ে দ্বিতীয় শ্রেণি/সমতুল্য সিজিপিএ-তে ৪ (চার) বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি।

৯. উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)

· বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা (গ্রেড-১০)

· পদ সংখ্যা: ৪

· শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে ৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি।

১০. উপ-সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক)

· বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা (গ্রেড-১০)

· পদ সংখ্যা: ২

· শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে ৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি।

১১. উপ-সহকারী স্থপতি

· বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা (গ্রেড-১০)

· পদ সংখ্যা: ১

· শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে স্থাপত্য বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে ৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি।

১২. উপ-সহকারী পরিচালক

· বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা (গ্রেড-১০)

· পদ সংখ্যা: ১

· শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিএপি-তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি/সমতুল্য সিজিপিএ-তে ৪ (চার) বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি।

১৩. এস্টেট পরিদর্শক

*  বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা (গ্রেড-১০)

· পদ সংখ্যা: ২

· শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিএপি-তে সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি/সমতুল্য সিজিপিএ-তে সংশ্লিষ্ট বিষয়সহ ৪ (চার) বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা পুরকৌশল/স্থাপত্য বিষয়ে ৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি।

১৪. কানুনগো

· বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা (গ্রেড-১০)

· পদ সংখ্যা: ১

· শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সার্ভেয়িং বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিএপি-তে ০৪ (চার) চারবছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি।

১৫. ইমারত পরিদর্শক

· বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা (গ্রেড-১০)

· পদ সংখ্যা: ১২

· শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে পুরকৌশল বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিএপি-তে ৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি।

১৬. সহকারী জিআইএস এনালিস্ট

· বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা (গ্রেড-১০)

· পদ সংখ্যা: ২

· শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিং/স্থাপত্য/নগর পরিকল্পনা বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে ৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি অথবা ভূগোল ও পরিবেশ বিদ্যা বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা একই বিষয়ে দ্বিতীয় শ্রেণি/সমতুল্য সিজিপিএ-তে ৪ (চার) বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি।

১৭. সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা

· বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা (গ্রেড-১১)

· পদ সংখ্যা: ১

· শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি; অথবা একই শিক্ষা বিষয়ে ০৪ (চার) বছর মেয়াদী সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি।

১৮. অটোক্যাড অপারেটর

· বেতন স্কেল: ১১৩০০-২৭৩০০ টাকা (গ্রেড-১২)

· পদ সংখ্যা: ৪

· শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত কারিগরী প্রতিষ্ঠান হতে আর্কিটেক্ট বিষয়ে ৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা।

১৯. ড্রাফটসম্যান

· বেতন স্কেল: ১১৩০০-২৭৩০০ টাকা (গ্রেড-১২)

· পদ সংখ্যা: ২

· শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত কারিগরী প্রতিষ্ঠান হতে স্থাপত্য/সিভিল-এ বিষয়ে ৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা।

২০. হিসাবরক্ষক

· বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩)

· পদ সংখ্যা: ১

· শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রিসহ ০১ (এক) বছরের কর্ম অভিজ্ঞতা।

২১. কম্পিউটার অপারেটর

· বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩)

· পদ সংখ্যা: ১

· শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

২২. স্টোর কিপার

· বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪)

· পদ সংখ্যা: ১

· শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি।

২৩. নিরীক্ষক

·  বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪)

· পদ সংখ্যা: ১

· শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে দ্বিতীয় শ্রেণির/সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি।

২৪. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

· বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪)

· পদ সংখ্যা: ৩

· শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী; (খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; এবং (গ) সাঁটলিপি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দের গতিসহ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

২৫. নিরাপত্তা তত্ত্বাবধায়ক

· বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪)

· পদ সংখ্যা: ১

· শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত; (গ) সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য অথবা পুলিশের অবসরপ্রাপ্ত এএসআই অথবা আনসার বাহিনীয় অবসরপ্রাপ্ত কমান্ডারদের অগ্রাধিকার দেওয়া হবে। এইরূপ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

২৬. সার্ভেয়ার

· বেতন স্কেল: ৯৭০০-২৩৪৯০ টাকা (গ্রেড-১৫)

· পদ সংখ্যা: ১

· শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সার্ভেয়িং বিষয়ে ০৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি।

২৭. ডাটা এন্ট্রি অপারেটর

· বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)

· পদ সংখ্যা: ৯

· শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

২৮. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

· বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)

· পদ সংখ্যা: ১০

· শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজি ২০ শব্দ এবং বাংলা ২০ শব্দের টাইপিং গতি থাকতে হবে।

২৯. বেঞ্চ সহকারী

· বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)

· পদ সংখ্যা: ১

· শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা জিপিএ-তে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৩০. হিসাব সহকারী

· বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)

· পদ সংখ্যা: ১

· শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উত্তীর্ণ।

৩১. কার্যসহকারী

· বেতন স্কেল: ৮৮০০-২১৩১০ টাকা (গ্রেড-১৮)

· পদ সংখ্যা: ১৪

· শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট কাজে ট্রেডকোর্স সার্টিফিকেট।

৩২. অফিস সহায়ক

· বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)

· পদ সংখ্যা: ৯

· শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৩৩. সার্ভেমেট (জরিপ সাথী)

· বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)

· পদ সংখ্যা: ১০

· শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৩৪. হালকা গাড়ি চালক

· বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)

· পদ সংখ্যা: ৩

· শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। (গ) এতদসংক্রান্ত লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে।

 

এই সার্কুলার অনুযায়ী আবেদন সংক্রান্ত তথ্য:

· আবেদন শুরুর তারিখ ও সময়: ১৩/১১/২০২৫ খ্রি. সকাল ১০.০০ টা

· আবেদন শেষের তারিখ ও সময়: ০৩/১২/২০২৫ খ্রি. বিকাল ০৫.০০ টা

আবেদন ফি:

User ID প্রাপ্তির পর ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। ফি এর বিস্তারিত নিম্নরূপ:

· ক্রমিক নং ০১ হতে ১৬ পর্যন্ত পদের জন্য:

ü পরীক্ষার ফি: ২০০/- টাকা

ü Teletalk সার্ভিস চার্জ (ভ্যাটসহ অফেরতযোগ্য): ২৩/- টাকা

ü মোট: ২২৩/- টাকা

· ক্রমিক নং ১৭ হতে ১৯ পর্যন্ত পদের জন্য:

ü পরীক্ষার ফি: ১৫০/- টাকা

ü Teletalk সার্ভিস চার্জ (ভ্যাটসহ অফেরতযোগ্য): ১৮/- টাকা

ü মোট: ১৬৮/- টাকা

· ক্রমিক নং ২০ হতে ৩০ এবং ৩৪ পর্যন্ত পদের জন্য:

ü পরীক্ষার ফি: ১০০/- টাকা

ü Teletalk সার্ভিস চার্জ (ভ্যাটসহ অফেরতযোগ্য): ১২/- টাকা

ü মোট: ১১২/- টাকা

· ক্রমিক নং ৩১ হতে ৩৩ পর্যন্ত পদের জন্য:

ü পরীক্ষার ফি: ৫০/- টাকা

ü Teletalk সার্ভিস চার্জ (ভ্যাটসহ অফেরতযোগ্য): ০৬/- টাকা

ü মোট: ৫৬/- টাকা

· সকল গ্রেডের পদের ক্ষেত্রে (অনগ্রসর নাগরিক) প্রার্থীরা:

ü পরীক্ষার ফি: ৫০/- টাকা

ü Teletalk সার্ভিস চার্জ (ভ্যাটসহ অফেরতযোগ্য): ০৬/- টাকা

ü মোট: ৫৬/- টাকা

 

· গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইট লিংক: https://gda.gov.bd

· আবেদন লিংক (Teletalk): http://gda.teletalk.com.bd

 

এসএমএস প্রেরণের নিয়মাবলী:

প্রথম SMS: GDA<space>User ID লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

· উদাহরণ: GDA ABCDEF

দ্বিতীয় SMS: GDA <space>YES<space>PIN লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

· উদাহরণ: GDA YES 12345678

 

অনলাইনে চাকরি প্রস্তুতি ও সাজেশন পেতে Job Preparation মেসেঞ্জার গ্রুপে জয়েন করুনঃ https://www.messenger.com/channel/himalaysen.sujon