EC
Engineering Classroom
by Himalay Sen
BEPZA Job Circular 2026 | বেপজা নিয়োগ বিজ্ঞপ্তি (উপ-সহকারী প্রকৌশলী সহ একাধিক পদে)
Image

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)

নিয়োগ বিজ্ঞপ্তি – ২০২৬

নিয়োগ বিজ্ঞপ্তি

  • প্রতিষ্ঠান: বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।
  • কর্মস্থল: বেপজা অর্থনৈতিক অঞ্চল, মীরসরাই, চট্টগ্রাম ও অন্যান্য শূন্যপদ।
  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৩ জুন ২০২৬।
  • আবেদনের মাধ্যম: শুধুমাত্র অনলাইনে (http://bepza.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে)।

তারিখ ও সময়

  • অনলাইনে আবেদন শুরু: ০১ জুলাই ২০২৬, সকাল ১০:০০ টা।
  • অনলাইনে আবেদন শেষ: ৩০ জুলাই ২০২৬, বিকাল ৫:০০ টা।

আবেদন ফি (টেলিটক সার্ভিস চার্জসহ)

অনলাইনে আবেদন জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএস (SMS)-এর মাধ্যমে ফি জমা দিতে হবে।

  • ক্রমিক ১ থেকে ১৪ নং পদের জন্য: ২২৩ টাকা।
  • ক্রমিক ১৫ থেকে ২৫ নং পদের জন্য: ১১২ টাকা।
  • ক্রমিক ২৬ থেকে ৩৪ নং পদের জন্য: ৫৬ টাকা।
  • অনগ্রসর শ্রেণি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) কোটার সকল পদের জন্য: ৫৬ টাকা।

বয়সসীমা (০১ জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী)

  • সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে (বেশিরভাগ পদের জন্য): ১৮ থেকে ৩২ বছর।
  • নিরাপত্তা কর্মকর্তা: সর্বোচ্চ ৫০ বছর।
  • সহকারী নিরাপত্তা কর্মকর্তা এবং নিরাপত্তা পরিদর্শক: সর্বোচ্চ ৪৭ বছর।
  • নিরাপত্তা প্রহরী: বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে ১৮-৩২ বছর এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর।
  • বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

পদের নাম, পদ সংখ্যা ও যোগ্যতা

নবম গ্রেড (বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০/-):

  • ১. সহকারী পরিচালক (প্রশাসন): পদ সংখ্যা ৫টি। যোগ্যতা: স্নাতক সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর অথবা ৪ বছর মেয়াদী ২য় শ্রেণির অনার্স।
  • ২. সহকারী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন/এন্টারপ্রাইজ সার্ভিসেস/শিল্প সম্পর্ক/কমার্শিয়াল অপারেশন): পদ সংখ্যা ৮টি। যোগ্যতা: ২য় শ্রেণির এমবিএ অথবা অর্থনীতি, লোকপ্রশাসন, ব্যবস্থাপনা, বিজ্ঞানে স্নাতক সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর বা অনার্স।
  • ৩. সহকারী পরিচালক (হিসাব/নিরীক্ষা): পদ সংখ্যা ২টি। যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর বা অনার্স।
  • ৪. সহকারী প্রকৌশলী (পুর): পদ সংখ্যা ২টি। যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং (পুর)।
  • ৫. সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): পদ সংখ্যা ২টি। যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং (বিদ্যুৎ)।
  • ৬. নিরাপত্তা কর্মকর্তা: পদ সংখ্যা ১টি। যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ সশস্ত্র বাহিনীর নির্দিষ্ট পদমর্যাদার অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

দশম গ্রেড (বেতনস্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/-):

  • ৭. সহকারী হিসাবরক্ষণ/নিরীক্ষা কর্মকর্তা: পদ সংখ্যা ৪টি। যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতকসহ ৩ বছরের অভিজ্ঞতা।
  • ৮. জুনিয়র অডিও ভিজ্যুয়াল অফিসার: পদ সংখ্যা ১টি। যোগ্যতা: স্নাতকসহ গণমাধ্যম উপযোগী কোর্স এবং ৩ বছরের চাকরির অভিজ্ঞতা।
  • ৯. উপসহকারী প্রকৌশলী (পুর): পদ সংখ্যা ৫টি। যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা।
  • ১০. উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): পদ সংখ্যা ৩টি। যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা।
  • ১১. উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক): পদ সংখ্যা ২টি। যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা।
  • ১২. সহকারী নিরাপত্তা কর্মকর্তা: পদ সংখ্যা ১টি। যোগ্যতা: এইচএসসি পাসসহ সশস্ত্র বাহিনীর নির্দিষ্ট পদমর্যাদার অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
  • ১৩. লাইব্রেরিয়ান: পদ সংখ্যা ১টি। যোগ্যতা: লাইব্রেরি সাইন্সে স্নাতক সম্মান/স্নাতকোত্তর বা স্নাতকসহ ডিপ্লোমা।
  • ১৪. ইমাম: পদ সংখ্যা ১টি। যোগ্যতা: কামিল ও ক্বারীয়ানা পাস।

ত্রয়োদশ ও চতুর্দশ গ্রেড (বেতনস্কেল: ১১,০০০-২৬,৫৯০/- ও ১০,২০০-২৪,৬৮০/-):

  • ১৫. স্টোর কিপার: পদ সংখ্যা ২টি। যোগ্যতা: স্নাতক ও ২ বছরের অভিজ্ঞতা।
  • ১৬. ক্যাশিয়ার: পদ সংখ্যা ২টি। যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ও ২ বছরের অভিজ্ঞতা।
  • ১৭. নিরাপত্তা পরিদর্শক: পদ সংখ্যা ৪টি। যোগ্যতা: এইচএসসি পাসসহ সশস্ত্র বাহিনীর কর্পোরাল বা সমমর্যাদার অবসরপ্রাপ্ত ব্যক্তি।
  • ১৮. অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর: পদ সংখ্যা ৭টি। যোগ্যতা: এইচএসসি পাস এবং কম্পিউটারে নির্দিষ্ট টাইপিং স্পিড।
  • ১৯. ড্রাফটসম্যান: পদ সংখ্যা ২টি। যোগ্যতা: ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমাসহ ১ বছরের অভিজ্ঞতা অথবা আর্কিটেকচার সম্পর্কিত ডিপ্লোমা।

ষোড়শ গ্রেড থেকে বিংশ গ্রেড (বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০/- থেকে ৮,২৫০-২০,০১০/-):

  • ২০. পাম্প অপারেটর: পদ সংখ্যা ৫টি। যোগ্যতা: এসএসসি, 'সি' লাইসেন্স ও ৩ বছরের অভিজ্ঞতা।
  • ২১. মিটার রিডার: পদ সংখ্যা ২টি। যোগ্যতা: এসএসসি ও 'সি' লাইসেন্স।
  • ২২. ফটোকপি মেশিন অপারেটর: পদ সংখ্যা ২টি। যোগ্যতা: এসএসসি ও ৭ বছরের অভিজ্ঞতা।
  • ২৩. মোয়াজ্জিন: পদ সংখ্যা ২টি। যোগ্যতা: দাখিল, ক্বারীয়ানা পাস ও ১ বছরের অভিজ্ঞতা।
  • ২৪. ইলেকট্রিশিয়ান: পদ সংখ্যা ২টি। যোগ্যতা: এসএসসি ও 'সি' লাইসেন্স।
  • ২৫. গাড়ী চালক: পদ সংখ্যা ২টি। যোগ্যতা: ৮ম শ্রেণি পাস ও ড্রাইভিং লাইসেন্স।
  • ২৬. রাজমিস্ত্রী: পদ সংখ্যা ২টি। যোগ্যতা: ৮ম শ্রেণি পাস ও ৩ বছরের অভিজ্ঞতা।
  • ২৭. কুক: পদ সংখ্যা ৪টি। যোগ্যতা: ৮ম শ্রেণি পাস ও ২ বছরের অভিজ্ঞতা।
  • ২৮. ডিসপাস রাইডার: পদ সংখ্যা ১৮টি। যোগ্যতা: এসএসসি পাস ও মোটরসাইকেল চালানোর দক্ষতা।
  • ২৯. প্লাম্বার সহকারী: পদ সংখ্যা ২টি। যোগ্যতা: ৮ম শ্রেণি পাস ও ২ বছরের অভিজ্ঞতা।
  • ৩০. মালী: পদ সংখ্যা ২টি। যোগ্যতা: ৮ম শ্রেণি পাস ও পেশাগত কাজে ২ বছরের অভিজ্ঞতা।
  • ৩১. সার্ভিস বয়: পদ সংখ্যা ২টি। যোগ্যতা: ৮ম শ্রেণি পাস ও ১ বছরের অভিজ্ঞতা।
  • ৩২. রাজমিস্ত্রী হেলপার: পদ সংখ্যা ২টি। যোগ্যতা: ৮ম শ্রেণি পাস ও ৩ বছরের অভিজ্ঞতা।
  • ৩৩. ইলেকট্রিক হেলপার: পদ সংখ্যা ৪টি। যোগ্যতা: ৮ম শ্রেণি পাস ও 'সি' লাইসেন্স।
  • ৩৪. নিরাপত্তা প্রহরী: পদ সংখ্যা ১১টি। যোগ্যতা: বেসামরিকদের জন্য এসএসসি পাস এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা (সুনির্দিষ্ট শারীরিক যোগ্যতা প্রয়োজন)।

আবেদনকারীদের জন্য বিশেষ শর্তাবলী

  • নিরাপত্তা কর্মকর্তা, সহকারী নিরাপত্তা কর্মকর্তা, নিরাপত্তা পরিদর্শক এবং নিরাপত্তা প্রহরী পদে শুধুমাত্র যোগ্য পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
  • এই নিরাপত্তা বিষয়ক পদসমূহ এবং গাড়ী চালক পদের জন্য স্বাস্থ্যগত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  • যারা বর্তমানে চাকরিতে আছেন, তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের পূর্বানুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র দেখাতে হবে।
  • একজন প্রার্থী শুধুমাত্র ১টি পদের জন্যই আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন করলে সকল আবেদন বাতিল বলে গণ্য হবে।

 

 

উপ-সহকারী প্রকৌশলী পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি ও গাইডলাইন:

ইঞ্জিনিয়ারিং জব বিশেষ করে Sub-Assistant Engineer (SAE) পদে চূড়ান্ত প্রস্তুতির জন্য AECC - Coaching Center-এ নতুন ব্যাচে ভর্তি চলছে। রুটিন অনুযায়ী ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। ঠিকানাঃ ফার্মগেট, ঢাকা (ন্যাশনাল পলিটেকনিকের ১ম তলায়) 

 

📞 যেকোনো তথ্য, সাজেশন ও ভর্তির জন্য সরাসরি যোগাযোগ করুন:

AECC-কোচিং সেন্টার, ফার্মগেট, ঢাকা (ডুয়েট এডমিশন ও চাকরি প্রস্তুতি)

অফলাইন ক্লাসঃ ন্যশনাল পলিটেকনিক ইনস্টিটিউট, ফার্মগেট ঢাকা, যোগাযোগঃ 01792129022 (Whatsapp)

অনলাইনে সারা বাংলাদেশ থেকে করতে পারবেন।

ডিপার্টমেন্ট

আমাদের ডিপার্টমেন্ট শিক্ষকবৃন্দ

 

 

সিভিল, কন্সট্রাকশন, এনভায়রনমেন্ট

👨‍ হিমালয় সেন স্যার

▪ চাকরি: গণপূর্ত অধিদপ্তর, (সিভিল)

▪ প্রতিষ্ঠাতা: Engineering Classroom (বাংলাদেশের সিভিল ডিপার্টমেন্টের পড়াশোনা ভিত্তিক সবচেয়ে বড় প্লাটফর্ম)

▪ অভিজ্ঞতা: ৮ বছর+ (পড়ানোর অভিজ্ঞতা)

▪ স্পেশালিস্ট: সিভিল ডিপার্টমেন্ট

▪ লেখকঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই

👨‍ শিপন ভৌমিক স্যার

▪ চাকরি: বাংলাদেশ ব্যাংক, (প্রকৌশলী সিভিল)

▪ ডুয়েটিয়ান (সিভিল)

▪ অভিজ্ঞতা: ৫ বছর+ (গাজীপুরে RPR, Engineers সহ বিভিন্ন কোচিংয়ে ডুয়েট এডমিশন ও জব প্রিপারেশন)

▪ স্পেশালিস্ট: সিভিল ডিপার্টমেন্ট

 

 

ইলেকট্রিক্যাল ও ইলেকট্রোনিক্স

👨‍ সাগর সরকার স্যার

▪ চাকরি: ঢাকা ওয়াসা (DWASA)

▪ ডুয়েটিয়ান (ইইই)

▪ অভিজ্ঞতা: ৬ বছর+ (গাজীপুরে RPR বিভিন্ন কোচিংয়ে ডুয়েট এডমিশন ও জব প্রিপারেশন)

▪ স্পেশালিস্ট: ইলেকট্রিক্যাল ও ইলেকট্রোনিক্স ডিপার্টমেন্ট

 

 

 

মেকানিক্যাল

👨‍ মোঃ আলমগীর হোসেন স্যার

▪ চাকরি: সেকশন ইঞ্জিনিয়ার, DMTCL (মেট্রোরেল)

▪ ডুয়েটিয়ান (মেকানিক্যাল)

▪ অভিজ্ঞতা: ৫ বছর (ডুয়েট ভর্তি ও চাকরি প্রস্তুতি) ।

▪ স্পেশালিস্ট: মেকানিক্যাল ডিপার্টমেন্ট এবং গণিত ।

▪ প্রাক্তন শিক্ষক: টট, উইন আর্থ ও ক্রিয়েটিভ কোচিং গাজীপুর।