EC
Engineering Classroom
by Himalay Sen
জাতীয় ক্রীড়া পরিষদ (NSC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | উপ-সহকারী প্রকৌশলী সহ বিভিন্ন পদে বিশাল সুযোগ
Image

জাতীয় ক্রীড়া পরিষদ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

৬২/৩, পুরানা পল্টন, ঢাকা-১০০০

Website: http://nsc.gov.bd (প্রশাসন শাখা)

স্মারক নং- ৩৪.০৩.০০০০.০০৩.০৮.০৬৩.২৫- ৩৫৯

তারিখঃ ১৬ আষাঢ় ১৪৩৩ / ৩০ জুন, ২০২৬

নিয়োগ বিজ্ঞপ্তি – ২০২৬

জাতীয় ক্রীড়া পরিষদ এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পার্শ্বে উল্লিখিত যোগ্যতা শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে (https://nsc.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না:

গুরুত্বপূর্ণ তারিখ ও বয়সসীমা

  • অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে ০১ জুলাই, ২০২৬ তারিখ সকাল ১০:০০ টায়।
  • অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩০ জুলাই, ২০২৬ তারিখ বিকাল ৫:০০ টা।
  • ০১ জুলাই, ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
  • বয়স নির্ধারণের ক্ষেত্রে এসএসসি সনদ বিবেচনা করা হবে এবং বয়সের ব্যাপারে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

পদের বিবরণ, শূন্য পদের সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা

  • প্রশাসক, ধানমন্ডি অঞ্চল (গ্রেড-৯): শূন্য পদ ১টি। যোগ্যতা হিসেবে স্নাতক ডিগ্রি প্রয়োজন এবং ৫ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • সহকারী স্থপতি (গ্রেড-৯): শূন্য পদ ১টি। স্থাপত্য প্রকৌশলে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং ৩ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্নরা অগ্রাধিকার পাবেন।
  • প্রশিক্ষক, গ্রেড-৩ (গ্রেড-১০): শূন্য পদ ২৪টি। স্নাতক ডিগ্রিসহ খেলাধুলার প্রশিক্ষণে ডিপ্লোমা থাকতে হবে।
  • উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) (গ্রেড-১০): শূন্য পদ ৮টি। সিভিল প্রকৌশলে ডিপ্লোমা থাকতে হবে।
  • উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/যান্ত্রিক) (গ্রেড-১০): শূন্য পদ ৪টি (২+২)। ইলেকট্রিক্যাল, যান্ত্রিক বা পাওয়ার প্রকৌশলে ডিপ্লোমা থাকতে হবে।
  • উপ-সহকারী প্রকৌশলী (ডিপ্লোমা স্থপতি) (গ্রেড-১০): শূন্য পদ ১টি। আর্কিটেক্ট প্রকৌশলে ডিপ্লোমা থাকতে হবে।
  • সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার (গ্রেড-১০): শূন্য পদ ১টি। অর্থনীতি, সমাজবিজ্ঞান অথবা পরিসংখ্যানসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  • গ্রন্থাগারিক (গ্রেড-১০): শূন্য পদ ১টি। স্নাতক ডিগ্রিসহ পাঠাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে এবং মাস্টার্স ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।
  • রিপোর্টার (গ্রেড-১১): শূন্য পদ ১টি। স্নাতক ডিগ্রি প্রয়োজন এবং ক্রীড়া লেখকরা নিয়োগে অগ্রাধিকার পাবেন।
  • ইনস্ট্রাকটেস (গ্রেড-১১): শূন্য পদ ১টি। স্নাতক ডিগ্রিসহ শারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমা থাকতে হবে।
  • সার্ভেয়ার (গ্রেড-১৬): শূন্য পদ ১টি। ৫ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক পাস হতে হবে।
  • কার্যসহকারী (গ্রেড-১৮): শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পাস হতে হবে।
  • সহকারী সেনেটারী ইন্সপেক্টর (গ্রেড-১৮): শূন্য পদ ১টি। ২ বছরের অভিজ্ঞতাসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে।
  • মালী (গ্রেড-২০): শূন্য পদ ১টি। ফুলের বাগান করা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া ও ফি জমাদানের নিয়মাবলি

  • আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইনে (https://nsc.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমের আবেদন গ্রহণযোগ্য হবে না।
  • অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ পিক্সেল) এবং রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ পিক্সেল) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
  • আবেদনপত্র নির্ভুলভাবে সাবমিট করার পর প্রার্থী একটি User ID পাবেন, যা ব্যবহার করে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে এসএমএস (SMS) এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
  • ১ থেকে ৮ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে।
  • ৯ ও ১০ নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ১৬৮ টাকা পরীক্ষার ফি নির্ধারিত হয়েছে।
  • ১১ নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে।
  • ১২ থেকে ১৪ নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে।
  • অনলাইনে আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে, অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

অন্যান্য প্রয়োজনীয় তথ্য ও শর্তাবলি

  • বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই এই পদগুলোতে আবেদন করতে পারবেন।
  • সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে প্রচলিত সকল কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
  • সরকারি ও আধা-সরকারি সংস্থায় চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
  • বিদেশী ডিগ্রির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক সমতাকরণ সনদ দাখিল করতে হবে।
  • পূর্বে (স্মারক নং-৩৩৩; তারিখ: ১১ নভেম্বর ২০২৫ মোতাবেক) যারা উল্লিখিত পদের জন্য টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র দাখিল করেছেন, তাদের নতুন করে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
  • নিয়োগ সংক্রান্ত সকল হালনাগাদ তথ্য এবং ফলাফল জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট (www.nsc.gov.bd) থেকে জানা যাবে।

আবেদনকারীকে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় হাতে রেখেই অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদানের পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস: #NSCJobCircular2026 #GovtJobBD #SubAssistantEngineerJobs #CivilEngineeringJobs #DiplomaJobsBD #জাতীয়ক্রীড়াপরিষদ #সরকারিচাকরি২০২৬ #চাকরিরখবর

 

উপ-সহকারী প্রকৌশলী পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি ও গাইডলাইন:

ইঞ্জিনিয়ারিং জব বিশেষ করে Sub-Assistant Engineer (SAE) পদে চূড়ান্ত প্রস্তুতির জন্য AECC - Coaching Center-এ নতুন ব্যাচে ভর্তি চলছে। রুটিন অনুযায়ী ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। ঠিকানাঃ ফার্মগেট, ঢাকা (ন্যাশনাল পলিটেকনিকের ১ম তলায়) 

 

📞 যেকোনো তথ্য, সাজেশন ও ভর্তির জন্য সরাসরি যোগাযোগ করুন:

AECC-কোচিং সেন্টার, ফার্মগেট, ঢাকা (ডুয়েট এডমিশন ও চাকরি প্রস্তুতি)

অফলাইন ক্লাসঃ ন্যশনাল পলিটেকনিক ইনস্টিটিউট, ফার্মগেট ঢাকা, যোগাযোগঃ 01792129022 (Whatsapp)

অনলাইনে সারা বাংলাদেশ থেকে করতে পারবেন।

ডিপার্টমেন্ট

আমাদের ডিপার্টমেন্ট শিক্ষকবৃন্দ

 

 

সিভিল, কন্সট্রাকশন, এনভায়রনমেন্ট

হিমালয় সেন স্যার

▪ চাকরি: গণপূর্ত অধিদপ্তর, (সিভিল)

▪ প্রতিষ্ঠাতা: Engineering Classroom (বাংলাদেশের সিভিল ডিপার্টমেন্টের পড়াশোনা ভিত্তিক সবচেয়ে বড় প্লাটফর্ম)

▪ অভিজ্ঞতা: ৮ বছর+ (পড়ানোর অভিজ্ঞতা)

▪ স্পেশালিস্ট: সিভিল ডিপার্টমেন্ট

▪ লেখকঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই

শিপন ভৌমিক স্যার

▪ চাকরি: বাংলাদেশ ব্যাংক, (প্রকৌশলী সিভিল)

▪ ডুয়েটিয়ান (সিভিল)

▪ অভিজ্ঞতা: ৫ বছর+ (গাজীপুরে RPR, Engineers সহ বিভিন্ন কোচিংয়ে ডুয়েট এডমিশন ও জব প্রিপারেশন)

▪ স্পেশালিস্ট: সিভিল ডিপার্টমেন্ট

 

 

ইলেকট্রিক্যাল ও ইলেকট্রোনিক্স

সাগর সরকার স্যার

▪ চাকরি: ঢাকা ওয়াসা (DWASA)

▪ ডুয়েটিয়ান (ইইই)

▪ অভিজ্ঞতা: ৬ বছর+ (গাজীপুরে RPR বিভিন্ন কোচিংয়ে ডুয়েট এডমিশন ও জব প্রিপারেশন)

▪ স্পেশালিস্ট: ইলেকট্রিক্যাল ও ইলেকট্রোনিক্স ডিপার্টমেন্ট

 

 

 

মেকানিক্যাল

 মোঃ আলমগীর হোসেন স্যার

▪ চাকরি: সেকশন ইঞ্জিনিয়ার, DMTCL (মেট্রোরেল)

▪ ডুয়েটিয়ান (মেকানিক্যাল)

▪ অভিজ্ঞতা: ৫ বছর (ডুয়েট ভর্তি ও চাকরি প্রস্তুতি) ।

▪ স্পেশালিস্ট: মেকানিক্যাল ডিপার্টমেন্ট এবং গণিত ।

▪ প্রাক্তন শিক্ষক: টট, উইন আর্থ ও ক্রিয়েটিভ কোচিং গাজীপুর।