EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
261. নিচের কোনটি নিত্য সমাস-
রাজপুত্র
গৃহান্তর
সস্ত্রীক
গায়ে হলুদ
262. কোন সমাসে সমস্যামান পদের বিভক্তি লোপ পায় না?
অলুক সমাস
নিত্য সমাস
প্রাদি সমাস
উপপদ
263. কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
গৃহস্থ
ছা-পোষা
উপকূল
প্রগতি
264. কোনটি নিত্য সমাসের সমস্ত পদ?
নরপশু
মনমাঝি
গ্রামান্তর
উপনদী
265. 'অনুতাপ' পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
অণুতে যে তাপ
তাপের অণু
তাপের ক্ষুদ্র
অনুরূপ তাপ
266. 'উদ্বেল' শব্দটি কী অর্থে অব্যয়ীভাব সমাস হয়েছে?
আবেগ অর্থে
বীপ্সা অর্থে
সামীপ্য অর্থে
অতিক্রম অর্থে
267. 'যথারীতি' কোন সমাসের দৃষ্টান্ত?
অব্যয়ীভাব
দ্বিগু
বহুব্রীহি
দ্বন্দ্ব
268. কোনটি নিত্য সমাসের সমস্তপদ?
সেতার
প্রত্যহ
গ্রামান্তর
সহোদর
269. নিচের কোনটি নিত্য সমাস?
ভালমন্দ
বেয়াদব
পঞ্চনদ
দেশান্তর
270. 'ফিকানীল' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ফিফা নীল যা
নীলের অভাব
ঈষৎ নীল
নীলের সদৃশ
271. যে সমাসে পদগুলি নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের প্রয়োজন হয় না, তাকে কোন সমাস বলে?
নিত্য সমাস
অলুক দ্বন্দ্ব
প্রাদি সমাস
অব্যয়ীভাব
272. 'দুই এবং নব্বই = বিরানব্বই' কোন ধরনের সমাসের উদাহরণ?
প্রাদি সমাস
দ্বিগু সমাস
অব্যয়ীভাব সমাস
নিত্য সমাস
273. 'আমরা' এ শব্দটিকে ভেঙ্গে লিখলে হবে-
আমি ও সে
তুমি ও আমি
তুমি, আমি ও সে
প্রতিটি উত্তরই সঠিক
274. 'হাঘরে' কোন সমাস?
বহুব্রীহি
অব্যয়ীভাব
দ্বিগু
কর্মধারয়
275. 'অনুগমন' শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?
গমনের পশ্চাৎ
গমনের অগ্র
অনুরূপ গমন
পরস্পর গমন
276. নিত্য সমাসের উদাহরণ কোনটি?
বাগদত্তা
দেশান্তর
বনজ
অপব্যয়
277. 'আমূল' শব্দের ব্যাসবাক্য কোনটি?
নয় মূল
মূল থেকে
ন মূল
মূল পর্যন্ত
278. 'কেবল দর্শন' ব্যাসবাক্যটি কোন সমাসের অন্তর্ভুক্ত?
অলুক তৎপুরুষ
নিত্য সমাস
উপমান কর্মধারয়
উপমিত কর্মধারয়
279. 'নিরুৎসাহ' শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি?
নাই উৎসাহ
উৎসাহের অভাব
উৎসাহ নাই যার
নঞ উৎসাহ
280. আমি, তুমি ও সে-
সবাই
আমরা
আমাদের
সকলে