EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Bangla MCQ
881. স্বাগত' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
সু + আগত
স্ব+ আগত
সা + আগত
সৃ+ আগত
882. 'অচলা' কোন উপন্যাসের চরিত্র?
দত্তা
দেনা পাওনা
চরিত্রহীন
গৃহদাহ
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ অচলা' উপন্যাসটি মাসিক 'ভারতবর্ষ' পত্রিকায় প্রকাশিত হয়। চরিত্র মহিম, সুরেশ, অচলা প্রভৃতি।
883. "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী" গানটির রচয়িতা-
আবদুল লতিফ
আলতাফ মাহমুদ
আব্দুল গাফফার চৌধুরী
শামসুর রাহমান
ব্যাখ্যা: গানটির প্রথম সুরারোপ করে আবদুল লতিফ। পরবর্তীতে আলতাফ মাহমুদের সুরটিই অধিক জনপ্রিয়তা লাভ করে। ১৯৫৪ সালের প্রভাত ফেরীতে প্রথম গাওয়া হয় আলতাফ মাহমুদের সুরে। এটির এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর।
884. 'বাগধারা' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ভাষাতত্ত্বে
ধ্বনিতত্ত্বে
বাক্যতত্ত্বে
রূপতত্ত্বে
ব্যাখ্যা: ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি; যথা- ১। ধ্বনিতত্ত্ব, ২। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, ৩। বাক্যতত্ত্ব, ৪। অর্থতত্ত্ব। বাগধারা আলোচিত হয়েছে বাক্যতত্ত্ব অংশে।
885. 'আলালের ঘরের দুলাল' গ্রন্থের রচয়িতা কে?
দীনবন্ধু মিত্র
প্যারীচাঁদ মিত্র
তারিনী চরন মিত্র
কালিদাস মিত্র
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস। প্যারীচাদ মিত্র ওরফে টেকচাদ ঠাকুর ১৮৫৮ সালে এটি রচনা করনে।
886. কোনটি বিদেশী শব্দ নয়?
আদালত
চিনি
পাউরুটি
সূর্য
ব্যাখ্যা: আদালত আরবি শব্দ, চিনি চীনা শব্দ ও পাউরুটি পর্তুগিজ শব্দ। সূর্য তৎসম বা সংস্কৃত শব্দ।
887. 'জাগ্রত বাংলাদেশ' কার রচনা?
আহমদ ছফা
আহমদ শরীফ
আশরাফ সিদ্দিকী
আবুল হোসেন
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ স্বাধীনতা পরবর্তী সময়ের বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ, জাতির শিক্ষক ও জাতির দর্পণ হিসেবে আহমদ ছফাকে অভিহিত করা হয়।
888. 'কলম' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
আরবি
ফারসি
তুর্কি
ফরাসি
889. বাংলা ভাষায় কয় প্রকারের উপসর্গ আছে?
দুই প্রকার
চার প্রকার
পাঁচ প্রকার
তিন প্রকার
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার। যথাঃ (ক) খাঁটি বাংলা উপসর্গ, (খ) সংস্কৃত উপসর্গ ও (গ) বিদেশি উপসর্গ।
890. 'প্রাগৈতিহাসিক' গল্পের রচয়িতা কে?
মানিক বন্দ্রোপাধ্যায়
আবু জাফর শামসুদ্দিন
শওকত ওসমান
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বাংলা সাহিত্যের বিখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত গল্পগ্রন্থ 'প্রাগৈতিহাসিক' (১৯৩৭)।
891. প্রথম বাংলা সাময়িক পত্র কোনটি?
বেঙ্গল গেজেট
দিগদর্শন
বঙ্গদূত
সমাচার দর্পণ
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ দিগদর্শন (বাংলা) বঙ্গভূমি থেকে প্রকাশিত বাংলা ভাষায় প্রথম সাময়িকী ছিল। এটি একটি মাসিক পত্রিকা ছিল।
892. ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়-
প্রত্যয়
ধাতু
অনুসর্গ
বিভক্তি
ব্যাখ্যা: ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বা ক্রিয়ামূল বলে। ধাতু তিন প্রকার। যথা-১। মৌলিক ধাতু, ২। সাধিত ধাতু, ৩। যৌগিক ধাতু বা সংযোগমূলক ধাতু।
893. কোনটি বিরাম চিহ্ন নয়?
-
,
:
;
ব্যাখ্যা: বাংলা ভাষায় বিরাম চিহ্নগুলো হলো- (,) কমা, (:) কোলন, (;) সেমিকলন, (।) দাঁড়ি, (-) হাইফেন, (?) প্রশ্নবোধক চিহ্ন ইত্যাদি, (ঃ) বিসর্গ এটি একটি ব্যঞ্জন বর্ণ।
894. কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি?
১১ জ্যৈষ্ঠ
১২ ভাদ্র
২২ শ্রাবণ
২৫ বৈশাখ
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ কাজী নজরুল ইসলাম (২৪ মে, ১৮৯৯ - ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।
895. 'পহেলা' কোন ধরণের শব্দ?
সংখ্যা বাচক
গণনা বাচক
পূরণ বাচক
তারিখ বাচক
896. ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত নাটক কোনটি?
রক্ত পদ্ম
মাকড়সা
ফেরি আসছে
কবর
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ কবর নাটকটির রচয়িতা মুনীর চৌধুরী। এটি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়। নাটকটি ১৯৫৩ সালে জেলখনায় বসে লেখা হয় এবং সর্বপ্রথম জেলখানায় ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়রি শহীদ দিবস উদযাপন উপলক্ষে মঞ্চস্থ হয়।
897. কোন উপ্যাখ্যানটি পাওয়া যায় মৈমনসিংহ গীতিকায়?
বেহুলা
প্রমীলা
ফুল্লরা
মহুয়া
898. কাজী নজরুল ইমলামের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম-
বিশের বাঁশী
প্রলয় শিখা
ব্যাথার দান
বাঁধন হারা
899. আদর্শ বাক্যের গুণ কয়টি?
চারটি
পাঁচটি
তিনটি
ছয়টি
ব্যাখ্যা: একটি বাক্যের আদর্শ গুণ ৩টি; যথা- ১। আকাঙ্ক্ষা, ২। আসক্তি, ৩। যোগ্যতা।
900. বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি হচ্ছে-
দৌলত উজির বাহরাম খান
আলাওল
শাহ মুহাম্মদ সগীর
দৌলত কাজী
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বাঙালি মুসলমান কবিদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন কবি শাহ মুহম্মদ সগীর। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৯৩-১৪০৯ খ্রি.) 'ইউসুফ-জুলেখা' প্রণয়োপাখ্যান (কাব্যগ্রন্থ) রচনা করেন।