MCQ
2121. গ্রীন হাউস গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না?
কার্বন ডাই-অক্সাইড
মিথেন
সিএফসি
নাইট্রাস অক্সাইড
2122. পানিতে দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে?
পানির উপরিভাগে
পানির মধ্যভাগে
পানির আন্তঃআণবিক স্থানে
পানির তলদেশে
2123. নিচের কোনটি সিরামিক উপাদানের প্রধান কাঁচামাল?
SiO2
Na₂CO3
Fe2O3
NaNO3
ব্যাখ্যা: ব্যাখ্যা সিরামিক বলতে মৃৎশিল্প, টেবিলসামগ্রী, চীনামাটির বাসনপত্র, স্যানিটারিসামগ্রী, ঘরসজ্জার চীনামাটির পাত্র ইত্যাদিকে বোঝায়। সিরামিকসামগ্রী উৎপাদনের প্রধান তিনটি কাঁচামাল হচ্ছে: (i) চায়না কে (কেওলিন বা কাদা মাটি), (ii) সিলিকা (SiO₂) বা কোয়ার্টজ বা ফ্রিন্ট এবং (iii) ফেলম্পার (felspar)।
2124. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী?
ট্যাকোমিটার
অ্যালটিমিটার
ওডোমিটার
অডিওমিটার
ব্যাখ্যা: ব্যাখ্যা উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম ট্যাকোমিটার। উচ্চতা নির্ণায়ক যন্ত্র অলটিমিটার, মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র ওডোমিটার এবং শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র অডিওমিটার।
2125. সোডিয়াম ক্লোরাইড (NaCl) কেলাসের গঠন কীরূপ?
পৃষ্ঠতল-কেন্দ্রিক ঘনকাকৃতির
দেহ-কেন্দ্রিক ঘনকাকার
সংঘবদ্ধ-ঘনকাকার
সংঘবদ্ধ ষড়কৌণিক আকার
2126. সানস্ক্রিন লোশন তৈরিতে কোন ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয়?
Na₂O
ZnO
Ai₂O3
CuO
ব্যাখ্যা: ব্যাখ্যা সূর্য থেকে আগত ক্ষতিকর LIV (আল্ট্রাভায়োলেট) রশিশ্ম প্রতিহত করতে ZnO ও TiO₂-এর ন্যানো কণা সানস্ক্রিন লোশনে ও ক্রিমে ব্যবহৃত হয়।
2127. বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
১৫০ নটিক্যাল মাইল
২০০ নটিক্যাল মাইল
২৫০ নটিক্যাল মাইল
৩০০ নটিক্যাল মাইল
2128. কোন নদীটির উৎপত্তিস্থান বাংলাদেশ?
কর্ণফুলি
নাফ
মেঘনা
হালদা
ব্যাখ্যা: ব্যাখ্যা এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত হালদা নদী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বাদনাতলী পাহাড় হতে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। অপরদিকে, কর্ণফুলি নদীর উৎপত্তিস্থল ভারতের মিজোরামের লুসাই পাহাড়ের লংলেহ উপত্যকা। নাফ নদীর উৎপত্তিস্থল মিয়ানমারের আরাকান পাহাড় এবং মেঘনা নদীর উৎপত্তিস্থল ভারতের মণিপুর রাজ্যের লুসাই পাহাড়ে।
2129. বাংলাদেশে সিডর কখন আঘাত হানে?
১৫ নভেম্বর ২০০৭
১৬ নভেম্বর ২০০৭
১৭ নভেম্বর ২০০৭
১৮ নভেম্বর ২০০৭
2130. নিচের কোনটি প্রাইমারি দূষক?
HNO3
SO2
NO
NO2
ব্যাখ্যা: ব্যাখ্যা যে সকল পদার্থ পরিবেশ দূষণের জন্য দায়ী তাদেরকে দূষক বলে। যেসব দূষক কোনো উৎস থেকে নির্গত হয়ে অপরিবর্তিত অবস্থায় পরিবেশে মিশে দূষণ ঘটায় তাদের প্রাইমারি দূষক বলে। যেমন- SO2, NO, NO2, CO, CO₂, হাইড্রোকার্বনসমূহ, ছাই, ধুলিকণা ইত্যাদি। প্রাইমারি দূষক থেকে সৃষ্ট দূষকগুলোকে সেকেন্ডারি দুষক বলে। যেমন SO3, NO2, N2O5 HNO3, H2SO4 ইত্যাদি।
2131. নিচের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র?
বাখরাবাদ
হরিপুর
তিতাস
হবিগঞ্জ
ব্যাখ্যা: [Note: মজুতের দিক থেকে বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র হলো রশিদপুর গ্যাসক্ষেত্র। এটি ১৯৬০ সালে হবিগঞ্জে পাকিস্তান শেলওয়েল কোম্পানি কর্তৃক আবিষ্কৃত হয়। আর বাংলাদেশের প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কার হয় ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে। এ গ্যাসক্ষেত্র থেকে প্রথম গ্যাস উত্তোলন হয় ১৯৫৭ সালে। উল্লেখ্য, ইলিশা-১ হচ্ছে ভোলায় আবিষ্কৃত দেশের ২৯তম ও সর্বশেষ গ্যাসক্ষেত্র।
2132. মানুষের দেহকোষে ক্রোমোজমের সংখ্যা-
৪২টি
৪৪টি
৪৬টি
৪৮টি
ব্যাখ্যা: ব্যাখ্যা মানুষের দেহকোষে ক্রোমোজোম ২৩ জোড়া বা ৪৬টি। এদের মধ্যে ২২ জোড়া অটোজোম, যা সব পুরুষ ও স্ত্রীলোকের মধ্যে একই। বাকি ১ জোড়া হলো সেক্স বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম, যা স্ত্রী ও পুরুষ দেহে ভিন্ন ভিন্ন।
2133. আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?
৩৩
৩৮
৩৬
88
ব্যাখ্যা: ব্যখ্যা কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ঐ মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বলা হয়। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা ৩৩।
2134. বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়?
পরিবহণ
বিদ্যুৎ ও তাপ উৎপাদন
ভবন নির্মাণ
শিল্প
ব্যাখ্যা: ব্যাখ্যা Climate Analysis Indicators Tool (CAIT)-এর রিপোর্ট অনুযায়ী ২০১৯ সালে বিদ্যুৎ ও তাপ উৎপাদন থেকে ১৪ বিলিয়ন টনের ওপর গ্রিন হাউজ গ্যাস নির্গত হয় যেখানে পরিবহণ থেকে ৮ বিলিয়ন টন এবং শিল্প থেকে ৩ বিলিয়ন টন গ্যাস নির্গত হয়।
2135. সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের অনুপাত?
৪:১:১
৪:২:৩
৪:২:২
৪:৩:২
2136. নিচের কোনটি চার্লসের সূত্র?
V∞T
PV=KV
n
P=T
ব্যাখ্যা: ব্যাখ্যা চার্লসের সূত্র হচ্ছে 'স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরম বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক।' চাপ ও ভর স্থির থাকলে এবং আয়তন= V ও তাপমাত্রা = T হলে সূত্রানুসারে লেখা যায়, V∞T।
2137. HPLC-এর পূর্ণরূপ কী?
High Pressure Liquid Chromatography
High Power Liquid Chromatography
High Plant Liquid Chromatography
High Performance Liquid Chromatography
2138. উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয়-
ঘড়ির কাঁটার দিকে
ঘড়ির কাঁটার বিপরীতে
সোজা
কোনোটিই সঠিক নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু ঘড়ির কাঁটার বিপরীতে অর্থাৎ বামবর্তে বা উত্তরাভিমুখী এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ দক্ষিণাবর্তে প্রবাহিত হয়।
2139. মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি?
চারটি
পাঁচটি
তিনটি
দুইটি
ব্যাখ্যা: ব্যাখ্যা বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার ১৯০০ সালে মানুষের রক্তের গ্রুপ আবিষ্কার করেন। অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপস্থিতির ওপর ভিত্তি করে মানবদেহের রক্তকে চারটি গ্রুপে ভাগ করা হয়। যথা- A, B, AB O'O' রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা এবং 'AB' গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়।
2140. ভূমিকম্প সংঘটন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে বলে-
ফোকাস
ফ্রাকচার
ফল্ট
এপিসেন্টার
ব্যাখ্যা: ব্যাখ্যা ভূ-অভ্যন্তরে বিদ্যমান টেকটোনিক প্লেটসমূহের ধাক্কার ফলে তৈরি ফাটলকে ফল্ট বলে। এসব ফাটলের ফলে উৎপন্ন হয় সিসমিক ওয়েভ। ভূ-অভ্যন্তরের যে স্থান থেকে সিসমিক ওয়েভ সৃষ্টি হয় তাকে বলে ফোকাস বা হাইপোসেন্টার। আর এই হাইপোসেন্টার থেকে সরাসরি উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে বলে এপিসেন্টার।