EC
Engineering Classroom
by Himalay Sen
MCQ
321. কাঠ সিজনিং কেন করা হয়?
সৌন্দর্যের জন্য
স্থায়িত্বের জন্য
শক্ত করার জন্য
ফাটল রোধের জন্য
ব্যাখ্যা: উপরের সবগুলোই সঠিক উত্তর। কাঠের শক্তি বৃদ্ধি, অতিরিক্ত ওজন হ্রাস, কার্যোপযোগিতা বৃদ্ধি, স্থায়িত্ব বৃদ্ধি, ফাটল রোধের জন্য সিজনিং করা হয়।
322. বাংলাদেশের সংবিধান সমবেতভাবে গৃহীত হওয়ার তারিখ-
৪.১১.১৯৭২
১৬.১২.১৯৭১
২৬.৩.১৯৭২
১০.১.১৯৭২
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি ৪ নভেম্বর ১৯৭২ সালে বাংলাদেশের জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। একই বছরের ১৬ ডিসেম্বর থেকে এটি কার্যকরী হয়।
323. 'রূপসী বাংলার কবি' কাকে বলা হয়?
কালিদাস রায়
জীবনানন্দ দাশ
সত্যেন্দ্রনাথ দত্ত
জসীম উদ্দীন
ব্যাখ্যা: বাংলার প্রকৃতি নিয়ে কবিতা রচনার কারণে জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবি বলা হয়। এ ছাড়াও বাংলা সাহিত্যে নির্জনতার, তিমির হননের ও ধূসরতার কবি হিসেবে তিনি পরিচিতি।
324. ১:২:৪ অনুপাতের ১০০ ঘনফুট কংক্রিটে কত ব্যাগ সিমেন্ট প্রয়োজন?
২২ ব্যাগ
১৮ ব্যাগ
১৩ ব্যাগ
২০ ব্যাগ
ব্যাখ্যা: সিমেন্ট প্রয়োজন = ১৫০/৭*১*০.৮ = ১৭.১৪ ͌ ১৮ ব্যাগ।
325. The masculine form of 'Spouse' is-.
wife
children
husband
spouse
ব্যাখ্যা: spouse শব্দের অর্থ বিবাহিত নারী/পুরুত্ব। এটি একটি common gender। এটির সেই অর্থে কোনো masculine অথবা feminine form নেই। তবে spouse-এর masculine/feminine form সবই spouse হবে। Option (ঘ)-কে সঠিক বলা যেতে পারে।
326. NATO-এর পূর্ণরূপ কী?
North Atlantic Treaty Organisation
North Alliance Treaty Organisation
North American Trust Organisation
North African Treaty Organisation
ব্যাখ্যা: ন্যাটোর পূর্ণরূপ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট)। ন্যাটো একটি যৌথ নিরাপত্তা চুক্তি, যে চুক্তির আওতায় জোটভুক্ত দেশগুলো পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারাবদ্ধ।
327. হিউম্যান ট্রাফিকিং বলতে কী বুঝায়?
মানব পাচার
দাবি আদায়ে দলবেঁধে রাস্তা আটকানো
মানব সম্পদ উন্নয়ন
ট্রাফিক কাজে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত থাকা
328. 'ডাকাবুকো' শব্দটির অর্থ কী?
ভীরু
স্বাস্থ্যবান
সাহসী
রুগ্ন
ব্যাখ্যা: 'ডাকাবুকো' প্রবাদটির অর্থ নির্ভীক, সাহসী। এমন ডাকাবুকো ছেলে না হলে এ কাজ সমাধা হতো না।
329. Rise and Fall method কোন কাজের জন্য ব্যবহার করা হয়?
Field survey
Reconnaissance
Total station survey
Calculation of RL
330. রাস্তা নির্মাণে Sub-base course নিচের কোনটির উপরেই বসানো হয়?
Sub-grade
Base
Wearing surface
None of these
331. জাতিসংঘে মূল সনদ স্বাক্ষরকারী দেশ কতটি?
১৫টি
২৩টি
৩২টি
৫১টি
ব্যাখ্যা: জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে। প্রতিষ্ঠাকালীন সময়ে এর মূল সনদে স্বাক্ষরকারী দেশ ৫১টি। এর বর্তমান সদস্য ১৯৩টি দেশ। সংস্থাটির সদর দপ্তর নিউইয়র্কে।
332. ব্রডগেজ রেললাইনের দুই রেলের অভ্যন্তরীণ Face-এর দূরত্ব কত?
১০০০ মিমি
১৪৫০ মিমি
১৬৭৬ মিমি
১৭৫০ মিমি
ব্যাখ্যা: যে--সব রেলপথে প্রচুর ট্রেন চলাচল করে, মালামাল পরিবহন করতে হয় বেশি এবং রেলপথের দৈর্ঘ্য বেশি সেসব জায়গায় ব্রডগেজ রেললাইন ব্যবহৃত হয়। ব্রডগেজ রেললাইনের প্রন্থ ১৬৭৬ মিলিমিটার।
334. প্রথম সার্থক বাংলা উপন্যাস কোনটি?
ফুলমণি ও করুণার বিবরণ
কলিকাতা কমলালয়
আলালের ঘরের দুলাল
দুর্গেশনন্দিনী
ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা সাহিত্যে উপন্যাসের জনক বলা হয়। তাঁর রচিত 'দুর্গেশনন্দিনী' বাংলা সাহিত্যের প্রথম সার্থক উন্যাস।
335. "আমি কোথায় পাব তা'রে, আমার মনের মানুষ যে রে।"-- গানের রচয়িতা কে?
গগন হরকরা
হাসন রাজা
আউল চাঁদ
রামপ্রসাদ
ব্যাখ্যা: 'আমি কোথায় পাব তারে' বাঙালি বাউল সংগীতশিল্পী ও সংগীত রচয়িতা গণন হরকরার লেখা একটি বাউল গান। এই গানের সুর অনুসারে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা' গানটি রচনা করেন, যা বর্তমানে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত।
336. Padma (পদ্মা) সেতুতে ব্যবহৃত upper deck-এর width কত?
20m
10m
30m
22m
ব্যাখ্যা: পদ্মা সেতুর Upper deck-এর width 22m. চার লেন রাস্তার দু'পাশে 2.5 মিটার Hacd shoulder রয়েছে।
337. কোন ধরনের রেলপথ সবচেয়ে চওড়া?
Narrow Gauge
Broad Gauge
Mitre Gause
Mix Gauge
ব্যাখ্যা: ১। রেলপথের চওড়াগুলো হলো- ব্রডগেজ- ১৬৭৬ মিমি ২। মিটারগেজ- ১০০০ মিমি ৩। ন্যারোগেজ- ৭৬২ মিমি
338. ভারতবর্ষে কোন সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়?
১৭৮৩ সালে
১৭৮৮ সালে
১৭৯৩ সালে
১৭৯৮ সালে
ব্যাখ্যা: চিরস্থায়ী বন্দোবস্ত হলো এক ধরনের ভূমি রাজস্ব বা কর ব্যবস্থা। লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে এ প্রথা প্রবর্তন করেন। এই চুক্তির মাধ্যমে রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের জমির ওপর স্থায়ী মালিকানা দেওয়া হয়।
339. বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?
সংস্কৃত
প্রাকৃত
পালি
তেওরীয়
ব্যাখ্যা: সুনীতিকুমারের মতে বাংলা ভাষা এসেছে মাগধী প্রাকৃত থেকে দশম শতাব্দীতে। গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষা এসেছে সপ্তম শতাব্দীতে এটি বলেছেন ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
340. 'I remember' what you said yesterday. The underlined is -.
an adjective clause
a noun clause
an adverbial clause
a dependent clause
ব্যাখ্যা: Underlined অংশটিতে একটি Subject ও একটি verb আছে, যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এবং এটি একটি independent clause-এর বৈশিষ্ট্য। "I remember" সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাই একে main clause-ও বলা যায়। তবে 'What you said yesterday', আরা কিছু জানাতে চায়, তাই এটি একটি dependent অথবা sub-ordinate clause.