EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1441. FAO এর সদর দপ্তর কোথায়?
ওয়াশিংটন
মস্কো
রোম
টোকিও
ব্যাখ্যা: কৃষি বিষয়ক জাতিসংঘের অঙ্গ সংস্থা FAO, IFAD এর সদর দপ্তর ইতালীর রোমে অবস্থিত।
1442. 'ভেটো' ক্ষমতার অধিকারী কোন কোন রাষ্ট্র?
জাতিসংঘের সাধারণ পরিষদের সকল সদস্য রাষ্ট্র
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সকল সদস্য রাষ্ট্র
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রসমূহ
জাতিসংঘের মহাসচিব
ব্যাখ্যা: যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ফ্রান্স এই পাঁচটি দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। তারা প্রত্যেকেই ভেটো ক্ষমতা প্রয়োগের অধিকারী। ভেটো ক্ষমতা ব্যবহারের মাধ্যমে যে-কোন একটি দেশ নিরাপত্তা পরিষদে গৃহীত যে-কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ ও আইন প্রণয়ন অনুমোদনে বাধা প্রদান করতে পারে।
1443. ইলেকট্রিক বাল্ব এর ফিলামেন্ট তৈরি করা হয়-
টাংস্টেন
আয়রণ
কার্বন
লেড
ব্যাখ্যা: বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে টংস্টেন ধাতু ব্যবহার করা হয়।
1444. 'ধূসর পাণ্ডুলিপি' কাব্যগন্থের রচয়িতা কে?
বুদ্ধদেব বসু
সমর সেন
জীবনানন্দ দাশ
নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা: ধূসর পান্ডুলিপি কবি জীবনানন্দ দাশের দ্বিতীয় কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটি ১৯৩৬ খ্রিষ্টাব্দে (১৩৪৩ বঙ্গাব্দ) ভারতে প্রকাশিত হয়।
1445. ভাডুদত্ত' কোন কাব্যের চরিত্র?
চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতু উপাখ্যান
অন্নদামঙ্গল কাব্যের মানসিংহ ভাবনন্দ উপাখ্যান
মনসামঙ্গল
ধর্মমঙ্গল
ব্যাখ্যা: চন্ডীমঙ্গল' কাব্যের আদি কবি মানিক দত্ত আর প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তী। এ কাব্যের প্রধান চরিত্রগুলো হল: কালকেতু, ফুল্লরা, ধনপতি, ভাড়ুদত্ত প্রমুখ।
1448. হাম্বানটোটা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?
জিবুতি
মাদাগাস্কার
শ্রীলংকা
ভারত
1449. নিম্নের সংস্থাসমূহের মধ্যে বাংলাদেশ কোনটির সদস্য নয়?
BIMSTEC
OIC
D-8
ASEAN
1450. রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা-
২৪০০ মেগাওয়াট
২২০০ মেগাওয়াট
২৩০০ মেগাওয়াট
২১০০ মেগাওয়াট
ব্যাখ্যা: পাবনা জেলার রূপপুরের এই পারমাণবিক চুল্লি নির্মিত হয়েছে রাশিয়ায়। রূপপুর কেন্দ্রে দুটি ইউনিটে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রাথমিকভাবে এক লক্ষ ১৩,০০০ কোটি টাকারও বেশি খরচ ধরা হয়েছে। বাংলাদেশে একক প্রকল্প হিসেবে এটি সবচেয়ে বড় কোনো অবকাঠামো প্রকল্প।
1451. 'মৈমনসিংহ গীতিকা' গ্রন্থটি সংকলন করেন কে?
প্রফুল্লচন্দ্র সেন
হীরালাল সেন
দীনেশচন্দ্র সেন
অমর্ত্য সেন
ব্যাখ্যা: মৈমনসিংহ গীতিকা একটি সংকলনগ্রন্থ যাতে ময়মনসিংহ অঞ্চলে প্রচলিত দশটি পালাগান লিপিবদ্ধ করা হয়ে। প্রথম খন্ডের দশটি পালার রচয়িতা ভিন্ন ভিন্ন হলেও সংগ্রাহক চন্দ্রকুমার দে। এই গানগুলো প্রাচীন কাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আসছে। তবে ১৯২৩-৩২ সালে ডক্টর দীনেশচন্দ্র সেন এই গানগুলো অন্যান্যদের সহায়তায় সংগ্রহ করেন এবং স্বীয় সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রকাশ করেন। তৎকালীন ময়মনসিংহ জেলার নেত্রকোণা মহকুমার আইথর নামক স্থানের আধিবাসী চন্দ্রকুমার দে এসব গাথা সংগ্রহ করছিলেন। এই গীতিকাটি বিশ্বের ২৩টি ভাষায় মুদ্রিত হয়।
1452. বাংলাদেশ কত সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে পুরোপুরি বের হয়ে যাবে?
২০২৬
২০৩০
২০৩৬
২০৪১
ব্যাখ্যা: স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হওয়ার সুপারিশ পেল বাংলাদেশ। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট (সিডিপি) ২৭-০২-২০২১ শুক্রবার রাতে এই সুপারিশ করেছে। ২০২৬ সালে বাংলাদেশ এলডিসি থেকে পুরোপুরি বের হয়ে যাবে।
1453. একটি সার্থক বাক্যের প্রধান লক্ষণ কয়টি?
দুই
তিন
চার
পাঁচ
ব্যাখ্যা: একটি সার্থক বাক্যের গুণাবলি: ভাষার বিচারে একটি সার্থক বাক্যের নিচে তিনটি গুণ থাকা আবশ্যক। ১। আকাঙ্খা, ২। আসত্তি এবং ৩। যোগ্যতা।
1454. IMF এর পূর্ণ অভিব্যক্তি কী?
International Mandatory Fund
International Monetary Fund
International Matching Fund
International Mutual Fund
1455. নিম্নের কোন দেশটি সার্কের সদস্য রাষ্ট্র নয়?
আফগানিস্তান
ভুটান
মালদ্বীপ
মিয়ানমার
ব্যাখ্যা: মায়ানমার সার্কভুক্ত দেশ নয়। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সংক্ষেপে সার্ক) দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা। এর সদস্য দেশগুলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। গণচীন ও জাপানকে সার্কের পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। সার্ক ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল। যখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা নেতারা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল 'দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা করার লক্ষ্যে এক রাজকীয় সনদপত্রে আবদ্ধ হন। এটি অর্থনৈতিক, প্রযুক্তিগত, সামাজিক, সাংস্কৃতিক এবং উন্নয়নের যৌথ আত্মনির্ভরশীলতা জোর নিবেদিত। সার্কের প্রতিষ্ঠতা সদস্যসমূহ হল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং ২০০৭ সালে আফগানিস্তান সার্কের সদস্য পদ লাভ করে। রাষ্ট্রের শীর্ষ মিটিং সাধারণত বাৎসরিক ভিত্তিতে নির্ধারিত এবং পররাষ্ট্র সচিবদের সভা দুই বছর পর পর অনুষ্ঠিত হয়। নেপালের রাজধানী কাঠমান্ডু সার্কের সদর দফতর অবস্থিত।
1456. Complete the sentence with the best option. If you had studied hard,
You would succeed in the examination
You should have succeeded in the examination
You could succeed in the examination
You would have succeeded in the examination
ব্যাখ্যা:
1457. নাগাসাকি কোন দেশের শহর?
কম্বোডিয়া
জাপান
ফিলিপাইন
ভিয়েতনাম
ব্যাখ্যা: জাপানের একটি শহর। জাপানের কিউশো দ্বীপের এই শহরে ১৯৪৫ সালের ৯ই আগস্ট আমেরিকা পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায়।
1460. 'কবিতার কথা' কার প্রবন্ধ গ্রন্থ?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
জীবনানন্দ দাশ
জসীমউদ্দীন
ব্যাখ্যা: কবিতার কথা বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙ্গালী কবি জীবনানন্দ দাশের প্রথম প্রবন্ধ গ্রন্থ যা তার মৃত্যুর পর প্রথম প্রকাশিত হয়েছিল। জীবনানন্দ দাশের প্রাবন্ধিক পরিচয় অদ্যাবধি বিশেষ কোন মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়নি। তবে তিনি বেশ কিছু প্রবন্ধ-নিবন্ধ-আলোচনা লিখেছিলেন যার প্রতিটি অত্যন্ত মৌলিক চিন্তা-ভাবনার স্বাক্ষর বহন করে। কবিতার কথা গ্রন্থের প্রবন্ধাবলী বিশেষভাবে প্রসিদ্ধ। তার 'কবিতার কথা' শিরোনামীয় প্রবন্ধের প্রথম বাক্যাংশ 'সকলেই কবি নয়। কেউ কেউ কবি' বাংলা সাহিত্যে অত্যন্ত প্রসিদ্ধ একটি প্রবচন।