MCQ
3261. আংশিক সাবমার্জড অরিফিসের মধ্য দিয়ে নির্গমনের সূত্র-
Q=Q1+ Q2
Q=av
Q= Q1/Q2
Q =a/v
ব্যাখ্যা: ব্যাখ্যা: আংশিক ডুবানো অরিফিসের মধ্যে মোট নির্গমন, θ=θ_1+θ_2
যেখানে,
θ_1= ডুবানো অংশের নির্গমন
θ_2 = মুক্ত অংশের নির্গমন
3262. দীর্ঘ পাইপের ক্ষেত্রে নিম্নের কোন বাধা বেশি?
ঘর্ষণজনিত
বেগজনিত
প্রবেশের কারণে
চাপজনিত
3263. মাউথপিসের ধার-
অমসৃণ
রাফ
মসৃণ
তীক্ষ্ণ
3264. মাউথপিস অরিফিসের সাথে সংযোগ থাকে-
বাইরে
ভিতরে
ভিতরে ও বাইরে
কোনোটিই না
ব্যাখ্যা: ব্যাখ্যা। অবস্থান অনুযায়ী মাউথপিস দুই প্রকার, যথা-
(i) অভ্যন্তরীণ মাউথপিস: এটি অরিফিসের ভিতরের দিকে সংযুক্ত থাকে। একে বোর্ডার মাউথপিস/পুনপ্রবেশ মাউথপিসও বলা হয়।
(ii) বাহ্যিক মাউথপিস। এ ধরনের মাউথপিস অরিফিস/ বহিঃদেওয়ালে সংযুক্ত করা হয়।
3265. অরিফিস হেডের অপচয় ও পানির হেডের অনুপাতকে বলে-
Cc
Ca
Cd
Cr
ব্যাখ্যা: ব্যাখ্যা: অরিফিস দিয়ে প্রবাহিত তরলের হেড লস ও পানির হেডের অনুপাতকে বাধার সহগ বলে। একে Cr দিয়ে প্রকাশ করা হয়।
Cr= হেডলস/পানির হেড
3266. একটি আয়তাকার (rectangular) নালা থেকে পানির প্রবাহ সবচেয়ে বেশি হবে যখন নালাটির-
গভীরতা প্রন্থ থেকে দ্বিগুণ হবে
প্রস্থ গভীরতা থেকে দ্বিগুণ হবে
গভীরতা প্রন্থ থেকে তিনগুণ হবে
প্রস্থ গভীরতা থেকে তিনগুণ হবে
3267. পাইপ দিয়ে তরল প্রবাহের সময় ও শক্তি-
অপচয় হয়
বৃদ্ধি পায়
অপরিবর্তিত থাকে
উপরের সবকয়টি
3268. ভেনাকন্ট্রাক্টাতে জেটের প্রকৃত গতিবেগ ও কাল্পনিক গতিবেগকে বলা হয়-
Cc
Cr
Cv
Cd
ব্যাখ্যা: ব্যাখ্যা: ভেনা কন্ট্রাক্টতে জেটের প্রকৃত গতিবেগ ও কল্পনিক গতিবেগের অনুপাতকে বেগের সহগ বলে।
বেগের সহগ (Cv) = ভেনা কন্ট্রাক্টাতে প্রকৃত বেগ/কাল্পনিক বেগ
এর মান 0.95 হতে 0.995 পর্যন্ত হয়। এর গড় মান= 0.971
3269. শোল্ডার বিস্তার সব শ্রেণির রাস্তার জন্য কত মিটার ধরা হয়?
২.৫ মিটার থেকে ৩ মিটার
২.৪ মিটার থেকে ৩ মিটার
৩ মিটার থেকে ৪ মিটার
৪ মিটার থেকে ৫ মিটার
ব্যাখ্যা: ব্যাখ্যা: শোল্ডার: পেভমেন্টের উভয় পার্শ্বের বর্ধিত অংশকে শোল্ডার বলে। এর বিস্তার সব শ্রেণির রাস্তার জন্য 2.25m হতে 2.5m।
3270. পাইপের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে ভিজা তলের পরিসীমা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায়, তাকে হাইড্রলিক-
গড় চাপ বলে
গড় ধাক্কা বলে
গড় পৃষ্ঠটান বলে
গড় গভীরতা বলে
ব্যাখ্যা: ব্যাখ্যা: হাইড্রোলিক গড় গভীরতা: চ্যানেল বা নালার ভেজা অংশের ক্ষেত্রফল এবং ভেজা পরিসীমার অনুপাতকে হাইড্রোলিক গড় গভীরতা বলে। একে হাইড্রোলিক ব্যাসার্ধও বলে। চেজির সূত্রে
একে m এবং ম্যানিং-এর সূত্রে একে R দ্বারা প্রকাশ করা হয়।
3271. সড়কের পার্শ্ব থেকে ক্রাউন উচ্চতার সমীকরণ-
C=1/nxb/2
nxb/2
C = b/n
bn/2
ব্যাখ্যা: ব্যাখ্যা: সড়কের পার্শ্ব থেকে ক্রাউনের উচ্চতার সমীকরণ:
c=1/nxb/2
যেখানে, n = সড়কের ঢাল
B = সড়কের প্রন্থ
C = ক্রাউনের উচ্চতা।
3272. যখন কোনো অরিফিস দিয়ে তরল প্রবাহিত হতে থাকে-
√2gH
Cd√2gH
Cv√2gH
Cc√28H
ব্যাখ্যা: বেগের সহগ,= ভেনা কন্ট্রাক্টাতে প্রকৃত বেগ / তাত্ত্বিক বেগ
3273. কো-ইফিসিয়েন্ট কন্ট্রাকশনের গড় মান-
0.6
0.74
0.64
0.62
3274. বিভিন্ন রকম প্রবাহ নির্ণয়ের জন্য নিচের কোন নচ প্রয়োজন?
আয়তাকার নচ
ভি-নচ
ট্রাপিজয়ডাল নচ
কোনোটিই নয়
3275. Cv-এর গড় মাপ হলো-
0.64
0.79
0.62
0.97
ব্যাখ্যা: ব্যাখ্যা: মিটারের সহগের মান= 0.97 নির্গমন সহগ Cd = 0.62 বেগের সহগ, Cv = 0.97
3276. গ্রাম্য সড়কের পেভমেন্টের প্রস্থ কত মিটার?
৫.২ মিটার
১১.৫ মিটার
৩.৬৬ মিটার
১০.৫ মিটার
3277. জেলা সড়কের পেভমেন্টের প্রন্থ সাধারণত কত মিটার হয়?
৪.২ মিটার
৭.২ মিটার
১১.৫ মিটার
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: LGED-এর তথ্য অনুসারে গ্রামীণ সড়কের প্রস্থ ৭.৩ মিটার অথবা ২৪ ফুট।
3278. তরলের আয়তনকে প্রবাহের হার দ্বারা ভাগ করে পাওয়া যায়-
Cd
Cr
Q
T
ব্যাখ্যা:
ব্যাখ্যা: প্রবাহের হারঃ একক সময়ে কোনো সেকশন দিয়ে অতিক্রান্ত তরলের পরিমাণকে বুঝায়। একে θ দ্বারা প্রকাশ করা হয়।
প্রবাহের হার = প্রবাহের আয়তন /একক সময়
θ = V/7
V/θ =T
3279. তরল পদার্থ প্রবাহের সময় যে শক্তি অপচয় হয়, তাকে বলে-
বেগের লস
ওজনের লস
হেডলস
চাপের লস
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রবহমান তরলের গতিপথ, ঘর্ষণ, ব্যাস, দিক পরিবর্তন বাধাজনিত কারণে শক্তির যে অপচয় হয়, তাকে হেডলস বলে। একে তরলের Velocity head দ্বারা প্রকাশ করা হয়।
3280. বোর্ডার মাউথপিস আবিষ্কার করেন-
চার্লস
রুডলফ
অটো
বয়েস
ব্যাখ্যা: ব্যাখ্যা: বোর্ডার মাউথপিস/অভ্যন্তরীণ মাউথপিস: এটি ফরাসি গণিতজ্ঞ এবং প্রকৌশলী চার্লস বোর্ড টিউবের মাধ্যমে পানির প্রবাহের উপর অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষা করেন। তার নামানুসারে এ মাউথপিস এর নাম রাখা হয় বোর্ডের মাউথপিস। এ মাউথপিস দুই প্রকার, যথা-
(i) প্রবাহমুক্ত মাউথপিস
(ii) প্রবাহপূর্ণ মাউথপিস।