EC
Engineering Classroom
by Himalay Sen
MCQ
981. 'বিরল' এর বিপরীতার্থক রূপ হলো-
ব্যতিক্রম
সুলভ
সরল
বিশেষ
ব্যাখ্যা:
982. পাথফাইন্ডার-এর মঙ্গলে অবতরণ সাল-
১৯৯০
১৯৯৫
১৯৯৭
২০০০
ব্যাখ্যা: মার্স পাথফাইন্ডার অ্যামেরিকান একটি রোবোটিক স্পেসক্র্যাফট, যা ১৯৯৭ সালে মঙ্গল গ্রহের একটি বেস স্টেশনে অবতরণ করে। ১৯৯৬ সালের ৪ ডিসেম্বর নাসার ডেল্টা টু রকেটের মাধ্যমে পাথফাইন্ডার যাত্রা শুরু করে এবং ৪ জুলাই ১৯৯৭ মঙ্গল গ্রহে আরেস ভ্যালিসে অবতরণ করে।
983. ইলেকট্রিক বাল্ব-এর ফিলামেন্ট যার দ্বারা তৈরি-
আয়রন
কার্বন
টাংস্টেন
লেড
ব্যাখ্যা: বৈদ্যুতিক বাল্বের ভিতরে খুব সরু তারের একটি কুণ্ডলী থাকে। এই কুণ্ডলীকে ফিলামেন্ট বলে। ফিলামেন্টটি টাংস্টেনের তার দিয়ে তৈরি। এর গলনাঙ্ক অত্যন্ত বেশি (প্রায় ৩৪১০° সে)।
984. ২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলো:
আপদ ঝুঁকি হ্রাস
জলবায়ু পরিবর্তন হ্রাস
জনসংখ্যা বৃদ্ধি হ্রাস
সমুদ্র পরিবহন ব্যবস্থাপনা
ব্যাখ্যা: ২০১৫ সালের ডিসেম্বরে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত সম্মেলনে বিশ্বনেতারা জলবায়ু চুক্তির ব্যাপারে সম্মত হন। এই সম্মেলনটি COP-21 নামে পরিচিত।
985. UDMC-এর পূর্ণরূপ হলো:
United Disaster Management Centre
Union Disaster Management Committee
Union Disaster Management Centre
none of the above
ব্যাখ্যা: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে দুর্যোগ প্রশমন ও ব্যবস্থাপনার জন্য ইউনিয়ন পর্যায়ের। একটি সংগঠন UDMC-এর পূর্ণরূপ হলো Union Disaster Management Committee.
986. 'বেঙ্গল ফ্যান' ভূমিরূপটি কোথায় অবস্থিত?
মধুপুর গড়ে
বঙ্গোপসাগরে
হাওর অঞ্চলে
টারশিয়ারি পাহাড়ে
ব্যাখ্যা: বঙ্গোপসাগরের তলদেশের খাদ সোয়াচ অব নো গ্রাউন্ড জোয়ারভাটা, পললের গতিবিধি ও অবক্ষেপণ, পানির গতি-প্রকৃতি প্রভৃতির উপর প্রভাব বিস্তার করে। গঙ্গা-ব্রহ্মপুত্র নদীবাহিত পলি সোয়াচ অব নো গ্রাউন্ডের মধ্য দিয়ে টারবিডিটি স্রোতের মাধ্যমে প্রায় ৩,০০০ কিমি দক্ষিণে নিয়ে আসে। এ পলি মিশ্রিত স্রোত বঙ্গোপসাগরের তলদেশে অগভীর খাদের সৃষ্টি করে শিরা-উপশিরার মতো বেষ্টনী তৈরি করেছে, যা বেঙ্গল ফ্যান বা গাঙ্গেয় ফ্যান নামে পরিচিত।
987. 'অনুরাগ' শব্দের বিপরীত-
বিতরাগ
বিরাগ
রাগহীন
অনুরাগহীন
ব্যাখ্যা:
988. আইনস্টাইন নোবেল পুরস্কার পান-
আপেক্ষিক তত্ত্বের উপর
মহাকর্ষীয় ধ্রুবক আবিষ্কারের জন্য
কৃষ্ণগহবর আবিষ্কারের জন্য
আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য
ব্যাখ্যা: আলবার্ট আইনস্টাইন জার্মানির একজন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী। তিনি ১৯২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তার পুরস্কার লাভের কারণ হিসেবে উল্লেখ করা হয়, তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে বিশেষ অবদান এবং বিশেষত আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কিত গবেষণা।
989. 'নৈসর্গিক' এর বিপরীতার্থক শব্দ-
প্রাকৃতিক
কৃত্রিম
রাত্রিকালীন
দিবাকালীন
ব্যাখ্যা:
990. নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য?
COD > BOD
COD < BOD
COD = BOD
উপরের কোনোটিই নয়
ব্যাখ্যা: COD-এর পূর্ণরূপ Chemical Oxygen Demand এবং BOD-এর পূর্ণরূপ Biological Oxygen Demand। BOD ও COD উভয়ই পানির দূষণ মাত্রা প্রকাশ করতে ব্যবহৃত হয়। কোনো পানির COD-এর মান BOD অপেক্ষা বেশি হয়।
991. প্রোটিন তৈরি হয়-
ফ্যাটি অ্যাসিড দিয়ে
নিউক্লিক অ্যাসিড দিয়ে
অ্যামিনো অ্যাসিড দিয়ে
উপরের কোনোটিই নয়
ব্যাখ্যা: এক বা একাধিক পলিপেপটাইড সম্বলিত বৃহদাকার সক্রিয় জৈব রাসায়নিক পদার্থকে প্রোটিন বা আমিষ বলে। প্রোটিনের মূল উপাদান হলো অ্যামাইনো এসিড।
992. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি?
ময়নামতি
পুণ্ড্রবর্ধন
পাহাড়পুর
সোনারগাঁ
ব্যাখ্যা: বৃহত্তর বগুড়া (মহাস্থানগড়), রাজশাহী, রংপুর, দিনাজপুর নিয়ে গঠিত হয়েছিল প্রাচীন জনপদ পুঞ্জ। পুণ্ড্রের রাজধানী ছিল পুণ্ড্রনগর তথা পুণ্ড্রবর্ধন। পরবর্তীকালে এই পুণ্ড্রনগরই মহাস্থানগড় নাম ধারণ করে। ১৮৭০ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম প্রথম এই প্রাচীন ঐতিহাসিক নগরী পুণ্ড্রবর্ধনকে পুণ্ড্র জনপদের রাজধানী রূপে চিহ্নিত করেন।
993. 'ব্যর্থ' শব্দের বিপরীতার্থক-
সার্থক
স্বার্থক
পরার্থ
অপর্থ
ব্যাখ্যা:
994. বিপরীতার্থক শব্দের ক্ষেত্রে নিচের কোনটি ভুল?
অমৃত-গরল
তস্কর-সাধু
কৃশ-স্কুল
অর্বাচীন-আধুনিক
ব্যাখ্যা:
995. মধ্যম উচ্চতার মেঘ কোনটি?
সিরাস
নিম্বাস
কিউম্যুলাস
স্ট্রেটাস
ব্যাখ্যা: 'গ' ও 'ঘ' দুটিই সঠিক। সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে ২,০০০ থেকে ৭,০০০ মিটারের মধ্যে মধ্যম উচ্চতার মেঘ থাকে। মধ্যম উচ্চতার মেঘ দুই প্রকারের হয়। কিউমুলাস (অল্টোকিউমুলাস) এবং স্ট্রেটাস (অল্টোস্ট্রেটাস)। উল্লেখ্য, সিরাস উঁচু স্তরের মেঘ এবং নিম্বাস নিচু স্তরের মেঘ।।
996. আলোকবর্ষ ব্যবহার করে কী পরিমাপ করা হয়?
দূরত্ব
সময়
ভর
ওজন
ব্যাখ্যা: শূন্যস্থানে এক বছরে আলোর অতিক্রান্ত দূরত্বকে এক আলোকবর্ষ বলে। আলোকবর্ষ হলো দৈর্ঘ্য পরিমাপের একটি একক, যা দিয়ে সাধারণত জ্যোতির্বিদ্যা সম্পর্কিত দূরত্ব মাপা হয়।
997. 'ধৃষ্ট' এর বিপরীত শব্দ কোনটি?
মুক্ত
নিরীহ
দুষ্ট
বিনয়ী
ব্যাখ্যা:
998. গ্রাফিন (graphene) কার বহুরূপী?
কার্বন
কার্বন ও হাইড্রোজেন
কার্বন ও হাইড্রোজেন
কার্বন ও নাইট্রোজেন
ব্যাখ্যা: যদি কোনো মৌল ভিন্ন ভিন্ন রূপে থাকতে পারে তখন তার ধর্মকে বহুরূপতা বলে। কার্বন একটি বহুরূপী মৌল। গ্রাফাইট, হীরা এবং গ্রাফিন কার্বনের রূপভেদ।
999. হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী-
ভেইন
আর্টারি
ক্যাপিলারি
নার্ভ
ব্যাখ্যা: ধমনীর ইংরেজি প্রতিশব্দ আর্টারি (Artery), ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।
1000. ১০০ ওয়াট-এর একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘণ্টা চললে কত শক্তি ব্যয় হয়?
১০০ জুল
৬০ জুল
৬০০০ জুল
৩৬০০০০ জুল
ব্যাখ্যা: এখানে, ক্ষমতা, P = ১০০ ওয়াট সময়,। = ১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড আমরা জানি, ব্যয়িত শক্তি, W = P×t সুতরাং শক্তি = ১০০ × ৩৬০০ = ৩৬০০০০ জুল।