EC
Engineering Classroom
by Himalay Sen
MCQ
1381. Someone who is capricious is-
easily irritated
wise and willing to cooperate
exceedingly conceited and arrogant
known for sudden changes in attitude or behaviour
ব্যাখ্যা: যে ব্যক্তি capricious (খেয়ালি; অস্থিরমতি) সে পরিচিত তার আচরণ এবং দৃষ্টিভঙ্গি হঠাৎ পরিবর্তনের জন্য অর্থাৎ শূন্যস্থানের জন্য যথাযথ option হলো known for sudden changes in attitude or behaviour |
1382. Our examination will start - --Monday next.
in
on
at
for
ব্যাখ্যা: Hints: দিনের নামের পূর্বে Preposition 'on' বসবে। On বসিয়ে বাক্যটির বাংলা আমাদের পরীক্ষা পরবর্তী সোমবারে শুরু হবে।
1383. 'একুশে ফেব্রুয়ারি'র বিখ্যাত গানটির সুরকার কে?
সুবীর সাহা
সুধীন দাস
আলতাফ মাহমুদ
আলতাফ মামুন
ব্যাখ্যা: 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' বিখ্যাত গানটির প্রথম সুরকার ছিলেন আবদুল লতিফ। বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। প্রথম পর্যায়ে গানটির শিল্পী ছিলেন আবদুল লতিফ, বর্তমানে সমবেত কণ্ঠে গাওয়া হয়। এ গানটি মূলত সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী রচিত একটি কবিতা। কবিতাটি প্রথম প্রকাশিত হয় হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে ফেব্রুয়ারি' (১৯৫৩) গ্রন্থে। পরে এটি গানে রূপ নেয়।
1384. Medha congratulated me--- my success.
with
for
upon
on
ব্যাখ্যা: Hints: Congratulate somebody on something অর্থ কাউকে কোনো কিছুর জন্য অভিনন্দন জানানো। সুতরাং শূন্যস্থানে on বসবে।
1385. 'কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না'-উক্তিটি কোন উপন্যাসের?
রবীন্দ্রনাথের 'চোখের বালি'
শরৎচন্দ্রের 'পথের দাবী'
শওকত ওসমানের 'ক্রীতদাসের হাসি'
বঙ্কিমচন্দ্রের "রাজসিংহ
ব্যাখ্যা: উক্তিটির সঠিক রূপ 'কিন্তু মনুষ্য কখন পাষাণও হয় না। 'বাংলা কথাসাহিত্যের উপন্যাস শাখায় প্রাচ্য ও পাশ্চাত্য ভাবাদর্শের সেতু বন্ধন করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার রচিত 'রাজসিংহ' উপন্যাসের সপ্তম খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ: নয়নবহ্নিও বুঝি জ্বলিয়াছিল-এর শেষ বাক্য এটি। রাজসিংহ (১৮৮২) ও আনন্দমঠ (১৮৮২) উপন্যাসের কাহিনিতে তিনি হিন্দুর বাহুবল ও বীরত্বের কথা রূপায়ণ করেছেন।
1386. Fill in the blank: You may go for a walk if you feel - it.
about
on
like
for
ব্যাখ্যা: মাঝে মাঝে 'like' preposition হিসেবে ব্যবহৃত হয়। Feel like something অর্থ কোনো কিছু করার ঝোঁক থাকা বা কোনো কিছুর প্রত্যাশা করা। Like যোগে বাক্যটির বাংলা : যদি হাঁটার ইচ্ছা হয় তাহলে তুমি হাঁটতে যেতে পার।
1387. Which word means the opposite of 'dearth'?
lack
abundance
poverty
shortage
ব্যাখ্যা: Dearth (অভাব; আকাল)-এর বিপরীত শব্দ abundance (অতিপ্রাচুর্য)। তাছাড়া option-এর lack (অভাব, ঘাটতি), poverty (দরিদ্রদশা) এবং shortage (ঘাটতি) হলো dearth-এর সমার্থক।
1388. . 'আগুন পাখি'-উপন্যাসটির রচয়িতা কে?
রাহাত খান
হাসান আজিজুল হক
সেলিনা হোসেন
ইমদাদুল হক মিলন
ব্যাখ্যা: সমকালীন বাংলা কথাসাহিত্যের অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক সদ্য প্রয়াত হাসান আজিজুল হক (২ ফেব্রুয়ারি ১৯৩৯-১৫ নভেম্বর ২০২১)। তার রচিত প্রথম উপন্যাস 'শামুক'। তার রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস : বৃত্তায়ণ (১৯৯১), শিউলি (২০০৬) ও আগুন পাখি (২০০৬)। হাসান আজিজুল হকের পৈতৃক নিবাস বর্ধমানের একটি নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে 'আগুন পাখি' উপন্যাসের কাহিনি গড়ে উঠেছে। মানুষের সংগ্রামী জীবন এবং বিভেদকামী রাজনীতি ও সাম্প্রদায়িকতার স্বরূপ উপন্যাসের পরতে পরতে বিশ্লেষিত হয়েছে।
1389. . Fill in the blank: As she was talking, he suddenly broke -, saying, 'That's a lie!"
off
in
down
into
ব্যাখ্যা: 'Break in'phrasal verb-এর অর্থ কথার মাঝে কথা বলা; চলমান কোনো কিছুতে হস্তক্ষেপ করা। সুতরাং শূন্যস্থানে in বসবে। Break off অর্থ সাময়িকভাবে থামা; বিরতি গ্রহণ, Break down অর্থ ভেঙে পড়া আর Break into অর্থ বলপূর্বক প্রবেশ করা।
1390. The word 'sibling' means
a brother
a sister
a brother or sister
an infant
ব্যাখ্যা: Sibling শব্দটির বাংলা অর্থ একই পিতামাতার সন্তান; ভাই বা বোন। সুতরাং sibling অর্থ a brother or sister.
1391. 'Please write to me at the above address.' The word 'above' in this sentence is a/an-
noun
adjective
pronoun
adverb
ব্যাখ্যা: প্রদত্ত বাক্যে above শব্দটি noun address কে qualify করায় শব্দটি adjective। Adjective সর্বদা noun বা pronoun-এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ নির্দেশ করে।
1392. Which one of the following words is masculine?
mare
lad
pillow
pony
ব্যাখ্যা: Option গুলোর মধ্যে masculine (পুরুষবাচক) শব্দ হলো lad যার অর্থ বালক; কিশোর; ছোকরা। Option-এর বাকি তিনটি শব্দ mare অর্থ ঘোটকী; মাদি ঘোড়া, pillow অর্থ বালিশ এবং pony অর্থ টাট্টুঘোড়া ।
1393. A man whose wife has died is called a -
widow
widower
spinster
bachelor
ব্যাখ্যা: যে ব্যক্তির স্ত্রী মারা গেছে তাকে বলে widower (বিপত্নীক)। তাছাড়া widow অর্থ বিধবা, spinster অর্থ অবিবাহিতা মহিলা এবংbachelor অর্থ অবিবাহিত পুরুষ।
1394. Which word is similar to 'appal'?
deceive
confuse
dismay
solicit
ব্যাখ্যা: Appal অর্থ আতঙ্কিত করা; মর্মাহত করা এবং dismay অর্থ হতাশ করা; আতঙ্কিত করা। সুতরাং appal আর dismay শব্দ দুটি similar. অন্যদিকে deceive অর্থ প্রতারণা করা, confuse অর্থ গুলিয়ে ফেলা এবং solicit অর্থ সনির্বন্ধ আবেদন করা।
1395. Identify the word which is spelt incorrectly :
consciencious
perseverance
convalescence
maintenance
ব্যাখ্যা: ভুল বানান বিশিষ্ট শব্দ হলো consciencious। শব্দটির শেষের কে। তে রূপান্তর করলে wordটি সঠিক হবে। Conscientious শব্দটির অর্থ বিবেকবুদ্ধিসম্পন্ন। তাছাড়া perseverance অর্থ অধ্যবসায়, convalescence অর্থ রোগমুক্তির পর স্বাস্থ্যের ক্রমোন্নতি আর maintenance অর্থ রক্ষণাবেক্ষণ।
1396. . 'You look terrific in that dress!" The word 'terrific' in the above sentence means-
excellent
funny
very ugly
horrible
ব্যাখ্যা: Terrific শব্দের অর্থ চমৎকার (excellent)। প্রদত্ত বাক্যের অর্থ : ঐ পোশাকে তোমাকে চমৎকার দেখায়! অন্যদিকে funny অর্থ অদ্ভুত, very ugly অর্থ খুব কুৎসিত এবং horrible অর্থ বীভৎস।
1397. He deals---rice.
with
for
of
in
ব্যাখ্যা: Hints: Deal in something অর্থ কোনো কিছুর ব্যবস্থা করা বা কারবার করা আর deal with somebody অর্থ কারো সাথে মেলামেশা করা/সর্ম্পক রক্ষা করা। সুতরাং শূন্যস্থানে in বসবে।
1398. 'বিদ্রোহী' কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়?
১৯২৩ সন
১৯২১ সন
১৯১৯ সন
১৯১৮ সন
ব্যাখ্যা: [Note: ১৯২১ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কবি নজরুল 'বিদ্রোহী' কবিতাটি লেখেন। আর তা ১৯২২ সালের ৬ জানুয়ারি সাপ্তাহিক 'বিজলী' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এ কবিতাটি তার প্রথম প্রকাশিত 'অগ্নিবীণা' কাব্যের দ্বিতীয় কবিতা। 'অগ্নিবীণা' কাব্যে মোট বারটি কবিতা স্থান পেয়েছে। এ কাব্যের আরো কয়েকটি উল্লেখযোগ্য কবিতা- প্রলয়োল্লাস (প্রথম কবিতা), রক্তাম্বরধারিনী মা, ধূমকেতু, খেয়াপারের তরণী, কামালপাশা।।
1399. In which sentence is the word 'past' used as a preposition?
Writing letters is a thing of the past.
I look back on the past without regret.
I called out to him as he ran past.
Tania was a wonderful singer, but she's past her prime.
ব্যাখ্যা: Tania was a wonderful singer, but she's past her prime বাক্যে past শব্দটি preposition, কারণ past শব্দটি noun-এর পূর্বে বসে বাক্যের অন্য word-এর সাথে সম্পর্ক নির্দেশ করছে। তাছাড়া প্রথম দুটি বাক্যে past noun আর তৃতীয় বাক্যে past adverb, কারণ past শুধু verb-এর সাথে ব্যবহৃত হয়েছে।
1400. ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে?
অক্ষয়কুমার দত্ত
এন্টনি ফিরঙ্গি
মাইকেল মধুসূদন দত্ত
কালীপ্রসন্নসিংহ ঠাকুর
ব্যাখ্যা: হিন্দু কলেজের তরুণ শিক্ষক ডিরোজিওর (১৮০৯-১৮৩১) শিষ্যরাই মূলত ইয়ংবেঙ্গল নামে পরিচিত। ইয়ংবেঙ্গল হিসেবে যে নামগুলো পাওয়া যায় তা হলো যথাক্রমে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রামতনু লাহিড়ী, প্যারীচাঁদ মিত্র, রাধানাথ শিকদার, রামগোপাল ঘোষ, হরচন্দ্র ঘোষ, শিবচন্দ্র দেব, তারাচাঁদ চক্রবর্তী, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, মহেশচন্দ্র ঘোষ, রসিককৃষ্ণ মল্লিক, গঙ্গাচরণ বন্দ্যোপাধ্যায়, মাধবচন্দ্র মল্লিক, গোবিন্দ্রচন্দ্র বসাক, অমৃতলাল মিত্র প্রমুখ । আর মধুসূদন দত্ত ছিলেন ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত একজন। ১৮৪০ সালে সাধারণ জ্ঞানোপার্জিকা সভার সভ্য তালিকায় মাইকেল মধুসূদন দত্তের সহপাঠী প্যারীচাঁদ মিত্র, কিশোরীচাঁদ ঠাকুর, প্যারীচরণ সরকার, গোবিন্দ দত্ত, জ্ঞানেন্দ্রমোহন ঠাকুরের নাম পাওয়া যায়। মধুসূদন দত্ত ১৮৪৩ সালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করায় তিনি পরবর্তীতে হিন্দু কলেজ ত্যাগ করেন এবং মাইকেল মধুসূদন দত্ত নামে পরিচিতি লাভ করেন। [তথ্যসূত্র: আশার ছলনে ভুলি, গোলাম মুরশিদ ৩০ পৃষ্ঠা।।