EC
Engineering Classroom
by Himalay Sen
হাইড্রোলিক্স MCQ
561. অরিফিস হলো একটি ছিদ্র, যা থাকে-
পাত্রের পাশে
পাত্রে নিম্নাংশে
তলদেশে
সব কয়টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: অরিফিসঃ তরল দ্বারা পূর্ণ কোনো পাত্রের গায়ে (নিম্নাংশে, পার্শ্বদিকে, তলায়) যদি একটি ছিদ্র রাখা হয়, যাতে তরল ঐ ছিদ্রপথে বের হয়ে আসতে পারে, তবে ঐ ছিদ্রকে অরিফিস বলে।
562. কোনো পাতের চাপের পরিমাণ নির্ভর করে-
অবস্থানের ওপর
গভীরতার ওপর
ক্ষেত্রফলের ওপর
ক্ষেত্রফল ও অবস্থানের ওপর
563. অতি উচ্চ চাপ মাপার জন্য কী গেজ ব্যবহার করা হয়?
পিজোমিটার
স্টেটিক
বার্ডন টিউব
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: বার্ডন টিউব প্রেসার গেজ। বাতাসের চাপ হতে কম বা বেশি চাপ নির্ণয়ের জন্য এটি ব্যবহৃত হয়। এ গেজের মূলনীতি হলো, যেহেতু প্রবাহী সকল দিকে সমান চাপ দেয় সেহেতু বার্ডনস টিউবের ভেতরে সমপরিমাণ চাপ প্রযুক্ত হবে। বাইরের প্রবাহীর চাপ বৃদ্ধিতে টিউবের ভিতরের চাপও সমপরিমাণে বৃদ্ধি পায়।
564. প্লবতা হলো তরলের নিমজ্জিত বস্তুর-
বাতাসের নিম্নমুখী চাপ
বস্তু কর্তৃক নিম্নমুখী চাপ
তরল কর্তৃক ঊর্ধ্বমুখী মোট চাপ
উপরের সব কয়টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্লবতা: তরলের ভেতর সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত বস্তুকে তরল কর্তৃক প্রদত্ত উর্ধ্বচাপকে প্লবতা বলে। বস্তুর উপর তরলের প্লবতা উর্ধ্বচাপ বস্তু কর্তৃক অপসারিত তরলের সমান।
565. ভেনচুরি মিটারের সহগের মান-
0.62
0.99
0.97
0.064
ব্যাখ্যা: ব্যাখ্যা: মিটারের সহগের মান = 0.97 নির্গমন সহগ C = 0.62 বেগের সহগ, C=0.97 সংকোচন সহগ, CC = 0.64
566. পানির চাপমান যন্ত্রে পারদ ব্যবহৃত হয় কারণ-
রং কালো হওয়ায় পাঠ সহজ
চাপে সহজে সংকুচিত হয় না
ঘনত্ব বেশি
পানির সাথে মিশে না
ব্যাখ্যা: ব্যাখ্যা: ম্যানোমিটারে পানির চাপ মাপার জন্য ভারী পদার্থ হিসেবে পারদ ব্যবহৃত হয়। কারণ অন্যান্য ভারী পদার্থের তুলনায় এর ঘনত্ব বেশি। পারদ পানি অপেক্ষা 13.6 গুণ ভারী, যার জন্য এর সাহায্যে উচ্চ চাপ মাপা সুবিধাজনক।
567. বস্তুর ওজন অপেক্ষা প্লবতা বেশি হলে বস্তুটি-
ভাসবে
ডুববে
স্থির থাকবে
গতিপ্রাপ্ত হবে
568. পিটট টিউবের কাচনলের নিম্নাংশ কত ডিগ্রি বাঁকা?
60°
45°
90°
30°
569. পিজোমিটার টিউবের নির্ণয় অসুবিধা হলো-
পজিটিভ প্রেসার
গেজ প্রেসার
নেগেটিভ প্রেসার
স্টেটিক প্রেসার
ব্যাখ্যা: ব্যাখ্যা: পিজোমিটার একটি সহজ ধরনের টিউব গেজ। এটি শুধুমাত্র স্টেটিক প্রেসার পজেটিভ (+ve) চাপ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়।
570. অল্প চাপ সূক্ষ্মভাবে পরিমাপ করতে ব্যবহার করা হয়-
পিজোমিটার
ইউটিউব
বার্ডন টিউব
ম্যানোমিটার
ব্যাখ্যা: ব্যাখ্যা: সঠিক উত্তর অপশনে নেই। সঠিক উত্তর: ইনভারটেড ডিফারেনশিয়াল ম্যানোমিটার : উল্টাভাবে সংযুক্ত ডিফারেনশিয়াল ম্যানোমিটারকে ইনভার্টেট ডিফারেনশিয়াল ম্যানোমিটার বলে, যা কেবল কম চাপের পার্থক্য সূক্ষ্মভাবে পরিমাপে ব্যবহৃত হয়। এ ছাড়াও ডেড ওয়েট প্রেসার গেজ দিয়েও অতি সূক্ষ্ম ও সঠিকভাবে চাপ পরিমাপ করা হয়। পিজোমিটার: এর সাহায্যে মডারেট প্রেসার / মিডিয়াম প্রেসার মাপা যায়।
571. ভেনচুরি ভ্যাকুয়াম বলতে বুঝায় বায়ুর চাপ কম থাকে-
থ্রটে
প্রশস্ত প্রান্তে
নির্গমন প্রান্তে
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ভেনচুরি ভ্যাকুয়াম: যদি ভেনচুরি মিটারের মধ্য দিয়ে তরল পদার্থ বায়ুমণ্ডলে নির্গমন হয় তাহলে চাপ অবশ্যই বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে কম হবে, তাই প্রোটে শূন্য চাপের সৃষ্টি হয়। এ শূন্য চাপকে ভেনচুরি ভ্যাকুয়াম বলে।
572. প্লবতার সূত্র আবিষ্কার করেন-
আর্কিমিডিস
নিউটন
গ্যালিলিও
মার্কোনি
ব্যাখ্যা: ব্যাখ্যা: (ক) অর্কিমিডিস প্লবতার সূত্র আবিষ্কার করেন। সূত্রটি হলো: কোনো বস্তুকে (কঠিন) স্থির তরল কিংবা অন্য কোনো বায়বীয় পদার্থে সম্পূর্ণ বা আংশিকভাবে নিমজ্জিত করলে এটা কিছু পরিমাণ ওজন হারায় বলে মনে হয় এবং ঐ আপাত ওজন হ্রাসের পরিমাণ অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। (খ) গ্যালিলিওঃ পড়ন্ত বস্তুর বিখ্যাত তিনটি সূত্র আবিষ্কার করেন। (গ) নিউটনঃ বলবিদ্যার বিখ্যাত ৩টি সূত্র, মহাকর্ষ বলের সূত্র এবং গণিতের নতুন শাখা ক্যালকুলামের আবিষ্কার করেন।
573. তরল পদার্থের গড় পার্শ্বচাপ পাত্রের তলদেশের চাপের-
অর্ধেক
দ্বিগুণ
সমান
তিনগুণ
574. বার্নোলির সূত্রের মূল হলো প্রতিকণার মোট হেড-
সমান
অসমান
পরিবর্তনশীল
শূন্য
ব্যাখ্যা: ব্যাখ্যা: বার্নোলির সূত্র: অবিশ্রান্ত ধারায় প্রবহমান কোনো খাঁটি অসংকোচনশীল তরল পদার্থ এক বিন্দু হতে অন্য বিন্দুতে স্থানান্তরিত হওয়ার সময় তার প্রবাহপথের প্রত্যেক বিন্দুতে প্রত্যেক কণার মোট হেড সমান হবে। এটা এই ধারণার উপর প্রতিষ্ঠিত যে, তরলের প্রবাহপথে ঘর্ষণের জন্য কোনো হেডের অপচয় হয় না। বার্নোলির সূত্রের বাস্তব প্রয়োগ ঘটে- (i) মিটার, (ii) অরিফিস মিটার, (iii) পিটট টিউবে
575. বার্নোলির সূত্রের বাস্তব প্রয়োগ-
ম্যানোমিটার
ভেনচুরি মিটার
পিজোমিটার
বার্ডনটিউব গেজ
576. ল্যামিনার প্রবাহে উল্টা স্রোতের ফলে যে গতির সৃষ্টি হয়, তাকে বলে-
আপেক্ষিক ভেলোসিটি
গড় চাপ
গড় বেগ
ক্রিটিক্যাল ভেলোসিটি
577. স্থির তরলে নিমজ্জিত কোনো বস্তুর ওপর মোট ঊর্ধ্বমুখী বল হলো-
CG
ঊর্ধ্ব বল
প্লবতা
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্লবতাঃ তরলের ভেতর সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত বস্তুকে তরল কর্তৃক প্রদত্ত ঊর্ধ্বচাপকে প্লবতা বলে। বস্তুর উপর তরলের প্লবতা ঊর্ধ্বচাপ বস্তু কর্তৃক অপসারিত তরলের সমান।
578. বলের সমতার শর্ত হলো-
বলের স্থায়ী সমতা
অস্থায়ী সমতা
নিরপেক্ষ সমতা
উপরের সব কয়টি
579. ভেনচুরি মিটারের অংশ-
২টি
৪টি
৩টি
৫টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: ভেনচুরি মিটার প্রধানত ৩টি অংশ নিয়ে গঠিত, যথা- (1) কেন্দ্রমুখী কোণ (ii) থ্রোট (iii) কেন্দ্রবিমুখী কোণ।
580. কোনো ডুবানো তলের ওপর চাপের তীব্রতা বৃদ্ধি পায়-
গভীরতার সাথে
দৈর্ঘ্যের সাথে
ওজনের সাথে
ঘনত্বের সাথে