হাইড্রোলিক্স MCQ
641. কো-ইফিসিয়েন্ট অব ডিসচার্জ-এর মান সাধারণত হয়ে থাকে-
0.61-0.64-এর মধ্যে
0.64-0.68-এর মধ্যে
0.79
0.97
642. একটি ছয়তলা বিশিষ্ট ভবনের পরিমাণ চাপ (pressure) নিচতলায় পানির পাইপ কী বহন-এ সক্ষম হওয়া প্রয়োজন?
১০০০ পিএসআই
২০০০ পিএসআই
৩০০০ পিএসআই
৪০০০ পিএসআই
643. পানির ঘনত্ব সবচেয়ে বেশি-[SGCL-23]
4°F তাপমাত্রায়
4°K তাপমাত্রায়
4°Rতাপমাত্রায়
4°C তাপমাত্রায়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ঘনত্ব: আদর্শ চাপ ও তাপমাত্রায় একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। 4℃ তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি। এর মান নিম্নরূপ-
পানির ঘনত্ব, p = 1 gm/cm³ (CGS)
= 1000 kg/m³ (MKS)
= 62.5 lb/fr³ (FPS)
= 9.81 kN/m³ (SI)
644. বায়ুর আদর্শ চাপ পারদ স্তম্ভে-[SB-16, SGCL-23]
65cm
76cm
72cm
100cm
ব্যাখ্যা: ব্যাখ্যা: সমুদ্রপৃষ্ঠে 45^0 অক্ষাংশে এবং ০℃ সেলসিয়াস উষ্ণতায় 76 সেমি পারদ বা ১০১৩২৫ Pa চাপ প্রয়োগ করে তাকে প্রমাণ চাপ বা বায়ুমণ্ডলীয় চাপ বলে।
1 atm = 76 cm = 760 mm = 101.325 kPa
645. Reynold's Number কত হলে Flow turbulent হয়? [MOLE-19; BADC-22]
<2000
2000-4000
> 4000
<4000
ব্যাখ্যা: ব্যাখ্যা: R_n <2000 Flow is laminar
2000< R_n <4000 Flow is in transition
R_n> 4000 Flow is turbulent
646. কোনটি দ্বারা গড় সমুদ্রতল বুঝানো হয়? [PPA-23]
HFL
HSL
FL
MSL
ব্যাখ্যা: ব্যাখ্যা: H.F.L = Highest Flood Level (সর্বোচ্চ বন্যাতল)
FL = Flood Level (বন্যাতল)
M.S.L = Mean Sea Level (গড় সমুদ্রতল)
647. কোনো তেলের আপেক্ষিক ওজন 0.75 gm/cm³; এর আপেক্ষিক গুরুত্ব হবে-
15gm/cm³
10gm/cm²
0.75
1.0kg
648. একটি 5m উচ্চতার পানির ট্যাঙ্কের তলায় অবস্থিত নজল (Nozzle) দিয়ে পানি নির্গত হওয়ার বেগ (Exit velocity) নির্ণয় কর। [BADC-22]
9.90 m/s
19.80 m/s
99.9 m/s
5.90 m/s
ব্যাখ্যা: ব্যাখ্যা:
দেওয়া আছে,
h = 5m
v =?
g = 9.81m/s²
আমরা জানি, v = √2gh
= √2x9.81x5
= 9.90m/s
649. পানির স্তম্ভের বায়ুমণ্ডলের চাপ এর পরিমাণ-
৭.৫মি.
৮.৫ মি.
৯.৮১ মি.
১০.৩০ মি.
650. ৪° সেন্টিগ্রেড তাপমাত্রায় ১ লিটার পানির ওজন-
১.৪ কেজি
১. ২ কেজি
১.০ কেজি
০.৯৬ কেজি
651. প্রতি বর্গসেন্টিমিটার 0.5 kg চাপের সমতুল্য পানির স্তম্ভের উচ্চতা-
৫ মিটার
২.৫ মিটার
৫০ মিটার
২৫ মিটার
ব্যাখ্যা: H = P/W=0.50/0.001 = 500cm=5m
652. পানির মুক্ততল হতে কত নিচে চাপের তীব্রতা বায়ুমণ্ডলের চাপের দ্বিগুণ হবে? [বায়ুর চাপ 1.01 kg/cm²] [PPA-23]
20.20m
21.20m
22.20m
23.20m
ব্যাখ্যা: ব্যাখ্যা: P = hy
2x1.01 = h ×0.001
h = 2020cm = 20.20m
653. FPS পদ্ধতিতে চাপের একক কোনটি? [SGCL-23]
PSI
kg/m²
N/mm²
সব কয়টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: চাপের এককসমূহ
এমকেএস (MKS)-এ→ kg/m^2
সিজিএস (CGS)-এ → gm/〖cm〗^2
এফপিএস (FPS)-এ→ Ib/〖ft〗^2
এসআই (SI)-এ → N/m^2 , Pa , Dyne/〖cm〗^2 , (Poundal )/〖ft〗^2 , N/〖mm〗^2
654. ১০ সেমি ব্যাসের পাইপের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ৮ মিটার বেগে পানি প্রবাহিত হচ্ছে। নির্গমনের (Q) পরিমাণ কত?
০.৬২৮ লিঃ/সেঃ
৬.২৮ লিঃ/সেঃ
৬২.৮0 লিঃ/সেঃ
৬২৮ লিঃ/সেঃ
ব্যাখ্যা: Q = AV = (0.1)² x×8×1000 = 62.80 lit/sec
655. পরীক্ষামূলকভাবে Cc মেপে নিম্নের কোন সম্পর্ক বের করা হয়?
Cc = Cd/Cv
Cc = Cv/Cd
Cc = Cr/Cd
Cc = Cr/Cv
ব্যাখ্যা:
656. Manometer দিয়ে নির্ণয় করা হয়-
Velocity of fluid
Atmospheric pressure
Difference of pressure between two points in a pipe
Pressure in venturimeter
657. ডিফারেনশিয়াল ম্যানোমিটার দ্বারা পরিমাপ করা যায়-
উচ্চ চাপ
এক বিন্দুর চাপ
দুই বিন্দুর চাপ
কোনোটিই নয়
ব্যাখ্যা: ডিফারেনশিয়াল ম্যানোমিটারের সাহায্যে একই পাইপের দুটি বিন্দুতে কিংবা দুটি ভিন্ন পাইপের মধ্যে চাপ নির্ণয় করা হয়।
658. তরল পদার্থ পাইপের মধ্য দিয়ে প্রবাহের পথে কোনো বাধাপ্রাপ্ত হলে তা অতিক্রম করার পর পুনরায়-
বৃদ্ধি পায়
বাধাপ্রাপ্ত হয়
সংকুচিত হয়
ঘর্ষণপ্রাপ্ত হয়
659. যে যন্ত্রের সাহায্য বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয় তার নাম- [DWASA-20, SGCL-23]
টেকোমিটার
অ্যাভোমিটার
ওহমমিটার
ব্যারোমিটার
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাতাসের চাপকে বায়ু মণ্ডলীয় চাপ বলে। যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয়, তাকে ব্যারোমিটার বলে।
ট্যাকোমিটার: এর সাহায্যে প্রতি মিনিটে ঘূর্ণন, রক্তপ্রবাহের হার নির্ণয় করা হয়।
ওহমমিটার: এর সাহায্যে পদার্থের বৈদ্যুতিক রোধকতা নির্ণয় করা হয়।
660. 1 অ্যাটমোসফিয়ার চাপ হলো- [PPA-23]
1.033 gm/cm²
1.033 kg/cm²
10.33 gm/cm²
1.033 gm/cm²
ব্যাখ্যা: ব্যাখ্যা: বায়ুমণ্ডলীয় চাপঃ
1 atm = 1.033 kg/cm²
= 1033.6 gm/cm²
= 101.325 kPa
= 76 cm পারদের উচ্চতার সমান
= 10.336m পানির উচ্চতার সমান।