উপসর্গ MCQ
21. বিদেশী উপসর্গের ব্যবহার রয়েছে নিচের কোন শব্দে?
প্রগতি
সুলভ
বিহার
নাবালক
22. 'অনতিবৃহৎ বনে মৃগ অনুসন্ধান ও সংহার করা সাতিশয় দুঃসাধ্য কার্য।'- বাক্যটিতে মোট উপসর্গ রয়েছে-
চারটি
সাতটি
পাঁচটি
আটটি
23. 'পরাভব' শব্দে 'পরা' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
বিপরীত
আধিক্য
সুলভ
বিধৃত
24. 'আমন্ত্রিত অতিথি সমভিব্যাহারে মন্ত্রি মহোদয় মঞ্চে আরোহণ করলেন।' এ বাক্যে উপসর্গ আছে-
চারটি
ছয়টি
সাতটি
আটটি
25. নিচের কোন শব্দে বাংলা উপসর্গ আছে?
অপমান
আগাছা
নিবৃত্তি
প্রতাপ
26. নিচের কোন শব্দটিতে ইংরেজি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
অপমৃত্যু
বাজেখরচ
রামদা
ফুলবাবু
27. বিপরীতার্থে 'পরা' উপসর্গ যুক্ত শব্দ কোনটি?
পরাকাষ্ঠা
পরায়ণ
পরাক্রান্ত
পরাভব
28. 'অতিশয়' দ্যোতনা সৃষ্টি করে নিচের কোন উপসর্গ?
পরাজয়-পরা
প্রকোণ- প্র
পরাবাস্তব- পরা
প্রগতি-প্র
29. কোনটি সংস্কৃত উপসর্গ?
পরা
অঘা
অন
আব
30. 'আমমোক্তার' শব্দে ব্যবহৃত 'আম' কোন বিদেশি উপসর্গ?
ফারসি
আরবি
ইংরেজি
হিন্দি
31. 'আড়চোখে' শব্দের 'আড়' উপসর্গটি কি অর্থ প্রকাশ করেছে?
খারাপ
হিংসা
উৎসাহ
বক্র
32. 'অনুধাবন' সমস্তপদটির 'অনু' পূর্বপদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
বিরোধ
অভিপ্রান্ত
পশ্চাৎ
ঈষৎ
33. খাঁটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট পদ কোনটি?
আঁকড়া
অপমান
অবেলা
অতিশয়
34. নিচের কোনটি ফারসি উপসর্গ?
বাজে
হাফ
আম
কম
35. শব্দের পূর্বে বসে কোনটি?
বিভক্তি
উপসর্গ
প্রত্যয়
অনুসর্গ
36. 'উপসর্গ' কী?
ভাষায় ব্যবহৃত সর্বনাম
ভাষায় ব্যবহৃত অব্যয়
ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ
ভাষায় ব্যবহৃত ক্রিয়া বাচক শব্দাংশ
37. কোনটি 'অজ' উপসর্গের যথাযথ প্রয়োগ?
অজান্তে
অজড়
অজপাড়াগাঁ
অজাচিত
38. অবেলায় আমি দিলেম পাড়ি, অথৈ সাগরে"- এখানে কয়টি উপসর্গ রয়েছে?
একটি
তিনটি
দুইটি
চারটি
39. 'অভাব' অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?
অকাজ
আলুনি
আবছায়া
নিখুঁত
40. অবলম্বনের 'অব' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত?
নিম্নে
প্রতিকূল
সম্যকভাবে
প্রস্তুতি