EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
23241. Scarcity-
স্থুল
প্রাচুর্য
স্বল্পতা
কর্কশ
23242. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়?
১৯৪৫ সালে
১৯৪৯ সালে
১৯৪৮ সালে
১৯৫১ সালে
ব্যাখ্যা: নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) আটলান্টিক মহাসাগরের দুই পাড়ের সমাজতন্ত্র বিরোধী ১২টি দেশকে নিয়ে ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। বেলজিয়ামের ব্রাসেলসভিত্তিক এ সামরিক জোটের বর্তমান সদস্য দেশ ৩০টি। যার সর্বশেষ সদস্য উত্তর মেসিডোনিয়া (২৭ মার্চ ২০২০)।
23243. Transparent-
উপনীত
প্রাণবন্ত
স্বচ্ছ
ঘোলাটে
23244. 'Superstitions' শব্দের অর্থ-
যাদুবিদ্যা
সেতুবন্ধন
কুসংস্কারাচ্ছন্ন
উপাসনা
23245. এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
জিব্রাল্টার প্রণালী
বসফরাস প্রণালী
বাবেল মান্দেব প্রণালী
বেরিং প্রণালী
ব্যাখ্যা: আরব উপদ্বীপের ইয়েমেন ও হর্ন অব আফ্রিকার জিবুতি ও ইরিত্রিয়ার মাঝে ২০ কিমি প্রন্থের বাবেল মান্দের প্রণালি এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে। আর এ প্রণালি এডেন উপসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে। অপরদিকে জিব্রাল্টার, বসফরাস ও বেরিং প্রণালি যথাক্রমে ইউরোপ-আফ্রিকা, এশিয়া-ইউরোপ এবং এশিয়া উত্তর আমেরিকাকে পৃথক করেছে।
23246. Quarterly শব্দের অর্থ কী?
সাপ্তাহিক
পাক্ষিক
ষাণ্মাসিক
ত্রৈমাসিক
23247. জাতিসংঘ নামকরণ করেন-
রুজভেল্ট
স্টালিন
চার্চিল
দ্যা গল
ব্যাখ্যা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকা থেকে বিশ্বকে মুক্তি দিয়ে বিশ্বশান্তি এবং অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সাধনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ১৯৪২ সালের ১ জানুয়ারি জাতিসংঘ নামক একটি বিশ্বসংস্থার নামকরণ করেন। আর চার্চিল, স্টালিন ও দ্য গল যথাক্রমে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন ও ফ্রান্সের শাসক ছিলেন যারা জাতিসংঘ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করেন।
23248. কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
রুয়ান্ডা
সিয়েরা লিওন
সুদান
লাইবেরিয়া
ব্যাখ্যা: জাতিসংঘের শান্তি মিশনে অংশগ্রহণ করে বাংলাদেশের সেনাবাহিনী পশ্চিম আফ্রিকার আটলান্টিক পাড়ের দেশ সিয়েরা লিওনে শান্তি-শৃঙ্খলা স্থাপন ও নানা প্রকার অবকাঠামো বিনির্মাণ করে দেশটির মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। বাংলাদেশের মানুষের অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০২ সালে দেশটির প্রেসিডেন্ট বাংলা ভাষাকে সিয়েরা লিওনের অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেয়।
23249. পারিভাষিক শব্দ কোনটি?
মেঘালয়
বিচারালয়
সচিবালয়
হিমালয়
23250. 'Surgeon' এর পরিভাষা-
শল্য চিকিৎসক
দন্ত চিকিৎসক
অস্থি চিকিৎসক
সার্জেন্ট
23251. Wisdom' শব্দের বাংলা অর্থ কী?
জ্ঞান
প্রজ্ঞা
বুদ্ধিমান
শিক্ষা
23252. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
সুইডেন
মার্কিন যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য
জার্মানি
ব্যাখ্যা: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জার্মানির বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী একটি বেসরকারি অলাভজনক আন্তর্জাতিক সংস্থা। বিশিষ্ট আইনজীবী ও উন্নয়ন অর্থনীতিবিদ পিটার ইজেন ১৯৯৩ সালে এটি প্রতিষ্ঠা করেন। এ সংস্থা বাংলাদেশে টিআইবি নামে ১৯৯৬ সাল থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। দুর্নীতি বিরোধী সংস্থাটি প্রতিবছর দুর্নীতির ধারণাসূচক বা Corruption Perceptions Index প্রকাশ করে থাকে।
23253. "Treasurer'এর পরিভাষা-
অর্থভাণ্ডার
অর্থমন্ত্রী
কোষাগার
কোষাধ্যক্ষ
23254. Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-
অর্ধচেতন
অবচেতন
চেতনাহীন
চেতনা প্রবাহ
23255. . Transliteration এর পরিভাষা-
অনুবাদ করণ
বর্ণীকরণ
বর্ণান্তর
প্রতিবর্ণীকরণ
23256. 'Relevant' শব্দের সঠিক অর্থ কোনটি?
প্রাসঙ্গিক
সময়মত
তৎপর
যথাযথ
23257. ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে?
১৯১২ সালে
১৯১৩ সালে
১৯১৪ সালে
১৯১৫ সালে
ব্যাখ্যা: বঙ্গভঙ্গের ফলে ব্রিটিশ ভারতের বাংলায় ব্রিটিশ বিরোধী আন্দোলন চরমে পৌঁছালে ব্রিটিশ সরকার রাজধানী কলকাতা থেকে সমগ্র ভারত শাসন সমীচীন মনে করেনি। এমতাবস্থায় ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ ভারতে এসে ১২ ডিসেম্বর ১৯১১ দিল্লির দরবারে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের ঘোষণা দেন। কিন্তু ১৯১২ সালের ১ এপ্রিলে আনুষ্ঠানিকভাবে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয়। তবে সম্পূর্ণভাবে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হতে সময় লেগে যায় ১৯৩১ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
23258. Virile' শব্দের অর্থ কোনটি?
পুরুষোচিত
কাপুরুষোচিত
কৃপণ
উদ্ধৃত
23259. Scroll' শব্দের গ্রহণযোগ্য পরিভাষা-
লিপি
নির্ঘণ্ট
সারিবদ্ধ
হিসাব বহি
23260. কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?
সৌদি আরব
মালয়েশিয়া
তুরস্ক
পাকিস্তান
ব্যাখ্যা: ৪ এপ্রিল ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত North Atlantic Treaty Organization বা NATO-এর বর্তমান ৩০টি সদস্য রাষ্ট্রের মধ্যে দুটি মুসলিম রাষ্ট্র রয়েছে। যার একটি তুরস্ক অন্যটি আলবেনিয়া।