সার্ভেয়িং MCQ
সিভিল ডিপার্টমেন্টের "" সার্ভেয়িং "" সাবজেক্টের সকল MCQ এখানে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Surveying all MCQ, Civil Engineering MCQ
501. বন্ধ ঘেরের সকল উত্তরায়নের সমষ্টি দক্ষিণায়নের সমষ্টির-
সমান
অসমান
কম
বেশি
502. ত্রিভুজায়ন সিস্টেমের সর্বপ্রথম নিখুঁতভাবে মাপা হয়-[DWASA-20]
ভিত্তিরেখা
নিরীক্ষা রেখা
উত্তর রেখা
অফসেট রেখা
ব্যাখ্যা: সর্বাপেক্ষা বড় প্রধান জরিপ রেখাকে ভিত্তি রেখা বলে। এটা খুবই গুরুত্বপূর্ণ রেখা। এ রেখাটি অন্য সব রেখার দিক নির্দেশনা প্রদান করে।
503. শব্দতরঙ্গ প্রেরণ ও গ্রহণ করে সমুদ্রের গভীরতা নির্ণয় করতে নিচের কোন যন্ত্রটি রাখতে হয়? [BGFCL-21]
সাউন্ডিং মেশিন
স্টেশন পয়েন্টার
সাউন্ডিং লেড
ফ্যাদোমিটার
ব্যাখ্যা: ফ্যাদোমিটার দিয়ে সমুদ্রের গভীরতা মাপা হয়।
504. যদি ২৬০ মিটার দীর্ঘ লাইনের অক্ষাংশ ২১০ মিটার হয়, তাহলে বিয়ারিং কত হবে?[BWDB-20]
৫৩০
৩৬০
৪৬০
৫৭.৫০
ব্যাখ্যা: আমরা জানি, লাইনের অক্ষাংশ = 1 cos0 210260 cos
0=36°
505. AB রেখার পূর্ণবৃত্ত বিয়ারিং 72° হলে, BA-এর হ্রাসকৃত বিয়ারিং হবে-
18° N/E
36° N/E
72° S/W
72° N/E
ব্যাখ্যা: AB রেখার পূর্ণবৃত্ত বিয়ারিং = - 72°
BA রেখার পূর্ণবৃত্ত বিয়ারিং = 180° + 72° = 252°
.: BA রেখার হ্রাসকৃত বিয়ারিং = 252 - 180° = 72° S/W
506. স্বল্প সময়ে সহজে ঘের দেওয়ার জন্য করা হয়-
তদন্ত জরিপ
প্লেন টেবিল জরিপ
বাস্তু জরিপ
থিওডোলাইট জরিপ
507. নির্ভুল Plane Table Survey-এর Centering বের করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়, তার নাম-[BPSC-20]
Spirit level
Alidade
Plumbing fork
Trough compass
ব্যাখ্যা: Plan Table Surver-এর ক্ষেত্রে centering করার জন্য Plumbing fork ব্যবহার করা হয়ে থাকে। এটি একটি রশির মাথায় আটকানো থাকে, যা একটি নির্দিষ্ট স্থানের Centering করার জন্য ব্যবহার করা হয়, এটির Plumbod বলা হয়।
508. বামাবর্তী ঘেরের ক্ষেত্রে কোন বাহুর সম্মুখ পূর্ণবৃত্ত বিয়ারিং হবে?
p-a±180°
p-a±90°
p+a± 180°
p+ a ±90°
509. বন্ধ ঘেরের প্রতিসরণ কোণের বীজগাণিতিক সমষ্টি-
±90°
± 180°
±270°
±360°
510. একটি Contour ম্যাপের কেন্দ্রের দিকে উচ্চতা বাড়লে বুঝা যায়, এটি- [BPSC-20]
জলাশয়
পাহাড়
সমতলভূমি
উপরের কোনোটিই নয়
ব্যাখ্যা: Contour ম্যাপের কেন্দ্রের দিকে ধারাবাহিকভাবে মান বৃদ্ধি পেলে পাহাড় নির্দেশ করে।
511. দুটি স্পর্শক যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-[BBA-19]
স্পর্শক বিন্দু
শীর্ষবিন্দু
ছেদ বিন্দু
বাঁকের বিন্দু
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রথম স্পর্শক ও দ্বিতীয় স্পর্শক দৈর্ঘ্য যে বিন্দুতে মিলিত হয়, তাকে ছেদ বিন্দু বলে।
512. ডেটাম পৃষ্ঠের RL কত? [BBA-20]
শূন্য
৫০
১-১০০
২০০
কোনোটিই নয়
ব্যাখ্যা: Mean Sea Level (MSL)-এর RL-এর উচ্চতা ০ মিটার। অর্থাৎ, গড় সমুদ্রতল হতে RL-এর উচ্চতা ০ মিটার ধরা হয়।
513. Engineer's Chain-এর দৈর্ঘ্য কত? [MOEF-19, BPSC-20]
66 ফুট
100 ফুট
100 মিটার
300 ফুট
ব্যাখ্যা: Engineer's chain বা প্রকৌশলী শিকলের দৈর্ঘ্য 100 ft. Gunter's chain-এর দৈর্ঘ্য 66ft. Meter chain-এর দৈর্ঘ্য 20m, 25m, 30m.
514. কোথাকার MSL-কে বাংলাদেশের Datum বলে ধরা হয়-
টেকনাফ
কক্সবাজার
চট্টগ্রাম
পটুয়াখালী
ব্যাখ্যা: সমুদ্রপৃষ্ঠের পানির জোয়ার ও ভাটার গড় মান ধরে MSL নির্ধারণ করা হয়। এই মানের (Datum)-এর সাপেক্ষে সকল কিছুর উচ্চতা নির্ধারণ করা হয়ে থাকে।
515. কোনো রেখার পূর্ণবৃত্ত বিয়ারিং 300° হলে হ্রাসকৃত বিয়ারিং কত?
45°
30°
90°
60°
ব্যাখ্যা: হ্রাসকৃত বিয়ারিং মান 90° কম হবে।
.: RB = 360°-WCB
= 360°-300° 60° (Ans.)
516. ছোট স্কেলের নকশায়নে বিশেষ উপযোগী-
কম্পাস জরিপ
শিকল জরিপ
প্লেন টেবিল জরিপ
থিওডোলাইট জরিপ
517. কোনো বদ্ধ ঘেরের অক্ষাংশে বা দ্রাঘিমাংশের বীজগাণিতিক সমষ্টি হবে-
1
2
3
518. ওলনসহ চিমটা যন্ত্রটি ব্যবহৃত হয়-
কম্পাস জরিপে
শিকল জরিপে
প্লেন টেবিল জরিপে
থিওডোলাইট জরিপে
519. ছেদ বিন্দু থেকে স্পর্শক বিন্দু পর্যন্ত দূরত্বকে বলে—[BBA-19]
ভারটেক্স
এপেক্স দূরত্ব
স্পর্শক দূরত্ব
মধ্য অর্ডিনেটের দূরত্ব
ব্যাখ্যা: বাঁকের শীর্ষবিন্দু ও ছেদবিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বাঁকের গভীরতা বা এপেক্স দূরত্ব বলে। ছেদবিন্দু থেকে
স্পর্শক বিন্দু পর্যন্ত দূরত্বকে স্পর্শক দৈর্ঘ্য বা দূরত্ব বলে।
520. ৩০ মিটার শিকল দিয়ে মেপে ১৪ ১২ ঢালবিশিষ্ট ভূমিতে কোনো জরিপ রেখার দৈর্ঘ্য পাওয়া গেল ৩৯২.৫ মিটার। পরে যাচাই করে দেখা গেল যে শিকলটি ৭.৫ সেন্টিমিটার ছোট ছিল। তাহলে, রেখার সংশোধিত দৈর্ঘ্য কত?[BWDB-20]
৩৯৩.১৬ মি
৩৯২.১৬ মি
৩৯১.১৬ মি
৩৯০.১৬ মি
ব্যাখ্যা: