কন্সট্রাকশন প্রসেস MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
221. Concrete-এ Formwork কত দিন পর খুলে ফেলা যায়?
2-3
7
14
28
ব্যাখ্যা: Concrete স্ট্রাকচারের সঠিক আকার প্রদান ও সঠিক জায়গায়। ধরে রাখার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয়, তাকে Formwork বলে। কলাম, বিম ও স্ল্যাবের ক্ষেত্রে Formwork সাধারণত ২ থেকে ৩ দিনের মধ্যে খুলে ফেলা হয়।
222. ফ্লোরের ড্যাম্প (Damp) প্রতিরোধে ব্যবহৃত হয়-
RCC
DPC
Plaster
Lime concrete
ব্যাখ্যা: DPC হচ্ছে ড্যাম গ্রুপ কোর্স। ফ্লোরে ডিপিসি প্রদান করা হয়, যাতে আবহাওয়াজনিত কারণে ফ্লোর স্যাঁতসেঁতে না হয়। আর্দ্রতা প্রতিরোধের জন্য মূলত ডিপিসি প্রদান করা হয়।
223. Critical Path-
সবসময় দীর্ঘ হবে
সবসময় ছোট হবে
কখনও কখনও দীর্ঘ হতে পারে
কখনও কখনও ছোট হতে পারে
ব্যাখ্যা: Critical path method হলো এক ধরনের নেটওয়ার্ক টেকনিক, যা প্রকল্পের বিভিন্ন কাজগুলো বিশ্লেষণপূর্বক এক একটি গ্রুপে বিভক্ত করা হয়। এজন্য Critical path- সবকিছু সবসময় দীর্ঘ হয়।
224. খাদের উভয় পার্শ্বে কোদাল দিয়ে জমিতে যে দাগ দেয়া হয়, তাকে কী বলে?
প্ল্যান স্থাপন
দাগমারি
বাস্তুসংস্থাপন
বিভাজন
225. কংক্রিট ঢালাই-এর উপযুক্ত তাপমাত্রা-
72-98°F
90-120°F
95-130°F
100-150°F
ব্যাখ্যা: কংক্রিট ঢালাইয়ের তাপমাত্রা যদি 72-98%-এর মধ্যে থাকে তাহলে কংক্রিটের কার্যোপযোগিতা ঠিক থাকে এবং কিউরিং করা যায়।
226. স্থায়ী জলাবদ্ধ এলাকায় কাঠামোর ভিত্তি নির্মাণ করা হয়-
পায়ার ভিত্তি
র্যাফট ভিত্তি
স্টিল গ্রিলেজ ভিত্তি
টিম্বার গ্রিলেজ পদ্ধতি
ব্যাখ্যা: টিম্বার গ্রিলেজ ফাউন্ডেশন জলাবদ্ধ অঞ্চলগুলোতে বিশেষভাবে কার্যকর, যেখানে মাটির ভারবহন ক্ষমতা খুব কম এবং যেখানে স্টিলের বিমগুলো জলাবদ্ধতার কারণে ক্ষয় হয়ে নষ্ট হতে পারে।
227. সেতুর ভিত্তির জন্য মাটি পরীক্ষা করতে ব্যবহৃত হয়-
পারকুশন বোরিং
ওয়াশ বোরিং
কোর ড্রিলিং
টেস্ট সিলিন্ডার
ব্যাখ্যা: সেতুর ভিত্তির জন্য মাটি পরীক্ষা করতে ওয়াশ বোরিং ব্যবহৃত হয়। ওয়াশ বোরিং প্রক্রিয়া জনপথ, রেলপথ ও বিমান বন্দরের ভূ-স্তর তদন্তের জন্য বিশেষ উপযোগী।
228. ভিত্তির ব্যর্থতার কারণ-
মাটির অসম বসন
অসম লোড বণ্টন
মাটির অসম প্রকৃতি
অসম গাঁথুনি
ব্যাখ্যা: ভিত্তির ব্যর্থতার প্রধান কারণ মাটির অসম বসন। যদি ভিত্তির নিচের বিভিন্ন স্থানে বসনের মান ভিন্ন ভিন্ন হয় তবে এরূপ বসনকে। অসম বসন বলে।
229. দেয়ালের আড়াআড়ি ইটের স্থাপনাকে বলা হয়-
হেডার
স্ট্রেচার
ক্লোজার
অ্যারাইজার
ব্যাখ্যা: এক ইটের দৈর্ঘ্যের সমান পুরুত্ব বিশিষ্ট দেওয়ার জন্য অথবা বাঁকা ওয়াল নির্মাণ করার জন্য হেডার বন্ড ব্যবহৃত হয়।
230. বিপদগ্রস্ত কাঠামোকে সাময়িকভাবে সাপোর্ট দেয়ার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয় তা-
আন্ডার পিনিং
টিম্বারিং
স্কাফোল্ডিং
শোরিং
ব্যাখ্যা: কোনো কাঠামোকে যদি পুনর্নির্মাণ বা কাঠামো যে-কোনো কারণে বসন বা হেলে যেতে থাকে তাহলে কাঠামোকে যে অস্থায়ী বেষ্টনী দিয়ে সাপোর্ট প্রদান করা হয়, তাকে শোরিং বলে।
231. Retaining Wall সাধারণত প্রয়োজন হয়?
For Hill Road
Masonry Dams
Wing Wall
For all of them
ব্যাখ্যা: মাটি বা অন্য কোনো পদার্থের পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিরোধের জন্য নির্মিত কাঠামোকে Retaining Wall বলে।
232. সিমেন্টের কম্প্রেসিভ শক্তিমত্তা পরীক্ষায় ব্যবহৃত কিউবের সাইজ হয়-
৫০ মিমি
৭০.৬ মিমি
১০০ মিমি
১৫০ মিমি
ব্যাখ্যা: Cube size-70.6mm x 70.6mm x 70.6mm.
233. ইটের কোন ধরনের গাঁথুনি সর্বোচ্চ লোড নিতে পারে?
সিঙ্গেল ফ্লেমিশ বন্ড
ডাবল ফ্লেমিশ বন্ড
ইংলিশ বন্ড
জিগজ্যাগ বন্ড
ব্যাখ্যা: ইটের গাঁথুনিতে ইংলিশ বন্ড সর্বোচ্চ লোড নিতে পারে। ইংলিশ বন্ডের ক্ষেত্রে একস্তর স্ট্রেচার এবং অপর স্তর হেডার গাঁথুনি হবে। কোনো কোর্সে বা স্তরে হেডার ও স্ট্রেচার পাশাপাশি বসে না। এজন্য সর্বোচ্চ লোড নিতে পারে।
234. 10cm thick partition wall-এর জন্য ইটের কোন bond ব্যবহার করা উচিত?
Stretcher Bond
English bond
Flemish bond
Header bond
ব্যাখ্যা: 10" ওয়ালের জন্য Stretcher bond ব্যবহৃত হয়
235. Slump test-এ Steel rod দিয়ে কতবার Concrete compact করতে হয়?
20 বার
25 বার
30 বার
50 বার
ব্যাখ্যা: Slump test-এ ১৬ মিমি ব্যাসের ৬০ সেমি লম্বা রড দ্বারা প্রতি স্ত রে ২৫ বার খুঁচিয়ে গাদাতে হবে।
236. সাধারণত রাস্তার কাজে এবং ইটের মেঝেতে ব্যবহৃত হয়-
জিগজ্যাগ বন্ড
ডায়াগোনাল বন্ড
হেরিং-বোন বন্ড
ডাচ বন্ড
ব্যাখ্যা: জিগ-জাগ বন্ড অনেকটা হেরিংবোন বন্ডের মতো। মাদুর বুননীর মতো বন্ধন মনে হয়।
237. কোনো প্রজেক্টের এক নজরে ধারণা নেয়ার জন্য যে প্ল্যান করা হয়, তাকে কী বলে?
ইনডেক্স প্ল্যান
সাইট প্ল্যান
লে-আউট প্ল্যান
ডিভাইজড প্ল্যান
ব্যাখ্যা: একটি প্রজেক্টের মাঠ পর্যায়ের পূর্ণ ধারণা পাওয়ার জন্য সাইট প্ল্যান করা হয়ে থাকে।
238. নিচের কোনটির Fire resisting property রয়েছে?
Marble
Lime stone
Compact sand stone
Granite
ব্যাখ্যা: Fire resistance এবং ক্ষয় প্রতিরোধী হিসাবে Compact sand stone ব্যবহার করা হয়ে থাকে।
239. স্ল্যাবের রিব ঢালাইয়ে ব্যবহৃত খোয়ার সাইজ সর্বোচ্চ কত হওয়া উচিত?
৫ মিমি
৭.৫ মিমি
১০ মিমি
১৫ মিমি
ব্যাখ্যা: স্ল্যাবের রিব ঢালাইয়ে ব্যবহৃত খোয়ার সাইজ সর্বোচ্চ ১০ মিমি এবং সর্বনিম্ন ৪.৭৫ মিমি।
240. কংক্রিটের প্রাথমিক সেটের শক্তি স্বাভাবিক করতে সর্বাধিক ব্যবহৃত admixture হচ্ছে-
জিপসাম
ক্যালসিয়াম ক্লোরাইড
ক্যালসিয়াম কার্বোনেট
কোনোটিই নয়
ব্যাখ্যা: যে-সকল পদার্থ কংক্রিটে ব্যবহার করলে কংক্রিটের গুণাগুণ বৃদ্ধি পায় তথা কংক্রিটের শক্তি বৃদ্ধি পায়, তাকে অ্যাডমিক্সচার