EC
Engineering Classroom
by Himalay Sen
MCQ
5541. দুই টাকার নোটে কার স্বাক্ষর থাকে?
অর্থ সচিব
বাংলাদেশ ব্যাংকের গভর্নর
অর্থমন্ত্রী
প্রধানমন্ত্রী
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১, ২ এবং ৫ টাকার নোট ব্যাংক নোট নয়। এই তিন নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। বাকি নোটগুলো (১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকা) ব্যাংক নোট। নোটগুলোতে গভর্নরের স্বাক্ষর থাকে।
5542. ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে-
ইউনেস্কো
বিশ্ব খাদ্য কর্মসূচি
ইউনিসেফ
নিরাপত্তা পরিষদ
ব্যাখ্যা: ব্যাখ্যা: ২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মারিয়া রেসা (ফিলিপাইন) এবং দমিত্রি মুরাতভ (রাশিয়া)
5543. Fill in the blank with the right option: 'River' is a/an--- noun.
proper
collective
abstract
Common
ব্যাখ্যা: ব্যাখ্যা: Classification of noun 1. Proper noun: যে noun কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানকে বুঝায় তাকে Proper noun বলে। eg. The Megna is a big river. He went to the Himalays. Rasel lives in Dhaka. The elemphant has great strength. 2. Common noun: যে noun দ্বারা এক জাতীয় কোন কিছুর সাধারন নামকে বুঝায় তাকে Common noun বলে। eg. Nasiruddin was a pious king. Mina is a beautiful girl. Dhaka is big city. Meghna is big a river. 3. Collective noun: যে noun এ কোন এক শ্রেনীর ব্যক্তি বা বস্তু বিশেষকে না বুঝিয়ে তাদের অনেকের সমষ্টিকে বুঝায় তাকে Collective noun বলে। Eg. Our team is better than yours. The police dispersed the crowd. The jury found the prisoner guilty. . 4 Material noun: যে noun এ কোন পদার্থের সমস্ত অংশকেই বুঝায়, তার কোন অংশকে পৃথক করে বুঝায় না তাকে Material noun বলে। eg. Milk is nutritious. Fire burns. The ring is made of gold. We eat salt with curry. 5. Abstract noun: যে noun কোন গুন, অবস্থা "বা কাজের নাম বুঝায় তাকে Abstract noun বলে। eg:Truth must prevail in the long run. Honesty is the best policy. Wisdom is better than strength. Forgiveness is a great virtue. I have friendship with him. Sorrow and happiness come by turns.
5546. নাচোল বিদ্রোহের নেত্রীর নাম কি?
প্রীতিলতা
লক্ষীরাণী
কাদম্বিনী
ইলা মিত্র
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ কিংবদন্তিতুল্য কৃষক নেত্রী ইলা মিত্র। বিংশ শতকের পাঁচের দশকের শুরুতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তাঁর নেতৃত্বে গড়ে উঠেছিল কৃষকদের তেভাগা আন্দোলন। ইতিহাসের পাতায় এটি 'নাচোল বিদ্রোহ' নামে খ্যাত।
5547. 'রাতারগুল' কোন জেলায় অবস্থিত?
রাঙ্গামাটি
সাতক্ষীরা
সিলেট
কক্সবাজার
ব্যাখ্যা: ব্যাখ্যা: রাতারগুল সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। রাতারগুল জলাবন বা বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন এবং বণ্যপ্রাণী অভয়ারণ্য।
5549. 'ভাসানচর' কোন জেলায় অবস্থিত?
চট্টগ্রাম
ভোলা
নোয়াখালী
কক্সবাজার
ব্যাখ্যা: ব্যাখ্যা: ভাসানচর মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়ন এর অন্তর্গত। মায়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সরকার ভাসানচরে তাদের নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে যাচ্ছে।
5550. বাংলাদেশ কোন সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি লাভ করবে?
২০২৪
২০২৬
২০২৮
২০৩০
5551. বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদর দপ্তর কোথায়?
রোম
প্যারিস
হেগ
জেনেভা
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। এই সংস্থাটি ৭ এপ্রিল ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়।
5552. রাখাইনের পূর্ব নাম কী?
রেঙ্গুন
আরাকান
কাচিন
শানা
ব্যাখ্যা: ব্যাখ্যা: রাখাইন প্রদেশ মিয়ানমারের পশ্চিম উপকূলে অবস্থিত একটি প্রদেশ। আরাকান এর প্রাচীন নাম ছিল।
5554. www (world wide web) এর জনক কে?
বিল গেটস
স্টিভ জবস
টিম বার্নাস লি
জেফ বেজোস
ব্যাখ্যা: ব্যাখ্যা: টিম বার্নাস লি কে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক বলা হয়।
5555. কোভিড-১৯ ভাইরাস বাংলাদেশে প্রথম কবে সনাক্ত হয়?
২০ ডিসেম্বর, ২০১৯
১৮ ফেব্রুয়ারি, ২০২০
৮ মার্চ, ২০২০
০১ এপ্রিল, ২০২০
ব্যাখ্যা: ব্যাখ্যা: ৮ মার্চ, ২০২০ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস সনাক্ত হয় এবং প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ, ২০২০ সালে। করোনা ভাইরাস ৩১ ডিসেম্বর, ২০১৯ সালে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম সনাক্ত হয়।
5556. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
১৩৩টি
১৪৩টি
১৫৩টি
১৭৩টি
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি একটি লিখিত দলিল। ১৯৭২ খ্রিষ্টাব্দের ৪ঠা নভেম্বর তারিখে বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয় এবং একই বছরের ১৬ই ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়।
5557. নির্মাণাধীন পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কতটি?
৩৯টি
৪০টি
৪১টি
৪২টি
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ মাওয়া (মুন্সিগঞ্জ) এবং জাজিরার (শরীয়তপুর) মধ্যে সংযোগ স্থাপনকারী পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার। সেতুটির পিলার ৪২টি এবং স্প্যান ৪১টি।
5559. বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি উইলিয়াম এ এস ওডারল্যান্ড কোন দেশের নাগরিক?
ভারত
অস্ট্রেলিয়া
যুক্তরাজ্য
নেদারল্যান্ড
ব্যাখ্যা: ব্যাখ্যা: মুক্তিযুদ্ধের একমাত্র বিদেশী বীর প্রতীক প্রাপ্ত ব্যক্তি হলেন নেদারল্যান্ড বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক এ এস ওডার‍্যান্ড। তিনি মুক্তিযুদ্ধে ১ এবং ২ নং সেক্টরে যুদ্ধ করেন। জাপান
5560. Exclusive Economic Zone (EEZ) এর দৈর্ঘ্য কৃত?
২০০ নটিকেল মাইল
৪০০ নটিকেল মাইল
৩০০ নটিকেল মাইল
১০০ নটিকেল মাইল
ব্যাখ্যা: ব্যাখ্যা: একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল বা Exclusive Economic Zone (EEZ) এর দৈর্ঘ্য ২০০ নটিকেল মাইল। ১ নটিকেল মাইল = ১.৮৫২ বর্গকিলোমিটার।