EC
Engineering Classroom
by Himalay Sen
Appropriate Preposition MCQ
161. The police ruled …… the possibility that she was murdered.
out
on
against
in
ব্যাখ্যা: Rule out অর্থ বাদ দেওয়া, বিবেচনার অযোগ্য বলে ঘোষণা করা। Out যোগে বাক্যটির বাংলা: তাকে হত্যা করার সম্ভাবনা পুলিশ বাতিল করে দিল।
162. She was blessed....... a son.
by
for
in
with
ব্যাখ্যা: Be blessed with something অর্থ কোনো কিছু দিয়ে আশীর্বাদপুষ্ট। সুতরাং শূন্যস্থানে with ব্যবহৃত হবে।
163. He prohibited me….
to
do it
in doing it
from doing it
ব্যাখ্যা: Prohibit somebody from doing something অর্থ কাউকে কোনো কিছু করা থেকে নিষেধ/বারণ করা। সুতরাং শূন্যস্থানে from doing it বসবে।
164. We should live..... harmony others.
in, with
with, to
in, include
to, with
ব্যাখ্যা: Live in harmony with somebody অর্থ কারো সাথে খাপ খাওয়ায়ে বসবাস করা। সুতরাং শূন্যস্থানে in, with বসবে।
165. The lady prides herself……her beauty.
upon
in
of
about
ব্যাখ্যা: "Pride herself on/upon something অর্থ অহংকার বোধ করা। সুতরাং শূন্যস্থানে on বসবে।
166. Fill in the with appropriate preposition: He unfortunately died ...... overtaking.
by
for
of
from
ব্যাখ্যা: অতিরিক্ত কোনো কিছুর পরিণতিরূপে মারা যাওয়া অর্থে die from ব্যবহৃত হয়। সুতরাং শূন্যস্থানে from বসবে।
167. 'Amenable' শব্দের সাথে সঠিক preposition টি কি হবে?
with
to
after
for
ব্যাখ্যা: 'Amenable' শব্দের সাথে সঠিক prepositionটি হলো to amenable to অর্থ চালিত বা নিয়ন্ত্রিত হতে আগ্রহী এমন।
168. 'The professor ..... Australia amazed the students with her stories. Fill in the blank with-
in
at
from
of
ব্যাখ্যা: Professor from Australia অর্থ Ausralia থেকে আসা Professor. From যোগে বাক্যটির বাংলা: অস্ট্রেলিয়া থেকে আগত অধ্যাপিকা তার গল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বিস্ময়াভিভূত করলেন।
169. He made himself indispensable ….. is office.
for
with
on
to
ব্যাখ্যা: Indispensable to অর্থ অপরিহার্য, অত্যাবশ্যক। To যোগে বাক্যটির বাংলা: অফিসে সে নিজেকে অপরিহার্য করে তুলেছিল।
170. Nasim will discuss the issue with Rafiq…..phone .
in
over
by
on
ব্যাখ্যা: Phone-এর পূর্বে determiner the থাকলে over বসবে আর the না থাকলে by বসবে। By বসিয়ে বাক্যটির বাংলা: নাসিম রফিকের সাথে বিষয়টি নিয়ে ফোনে আলোচনা করবে।
171. Every driver must be held….. his own actions.
responsible to
blamed for
laiable to
responsible for
ব্যাখ্যা: Be held responsible for something অর্থ কোনো কিছুর জন্য কাউকে দোষী সাব্যস্ত করা। Responsible for যোগে বাক্যটির বাংলা প্রতিটি ড্রাইভারকে তার নিজ কর্মকাণ্ডের জন্য দায়ী করতে হবে।
172. She is named…… her grandmother. Fill in the blank with
about
according
after
to
ব্যাখ্যা: Name after someone অর্থ কারো নামানুসারে নাম রাখা। সুতরাং শূন্যস্থানে after বসবে। After যোগে বাক্যটির বাংলা তার দাদীর নামানুসারে তার নাম রাখা হয়েছে।
173. To complete the sentence 'He is always busy to find …… his faults'.
by
for
in
out
ব্যাখ্যা: Find out অর্থ অধ্যয়ন করে, হিসাব করে বা তদন্ত করে শেখা বা জানা। সুতরাং শূন্যস্থানে out বসবে।
174. The Ambassador called…… the president.
in
on
none of them
at
ব্যাখ্যা: Call on/upon somebody অর্থ কারো সাথে সাক্ষাত করা। সুতরাং শূন্যস্থানে on বসবে।
175. Credit Tk. 5,000..... my account.
with
to
in
for
ব্যাখ্যা: Credit something to something অর্থ হিসাব নিকাশের জমার ঘরে শামিল করা। To যোগে বাক্যটির বাংলা: আমার হিসাবে পাঁচ হাজার টাকা জমা কর।
176. Find out the correct word from followings to fill in the blank of the sentence-He spent the entire afternoon ….. the phone.
at
with
on
in
ব্যাখ্যা: 'On the phone' অর্থ ফোনে কথা বলতে ব্যস্ত। On যোগে বাক্যটির অর্থ: তিনি সারা বিকেলটা ফোনে কথা বলে কাটিয়েছিলেন।
177. Who informed the police …… the matter.
of
at
by
in
ব্যাখ্যা: Inform somebody of something অর্থ কাউকে কোনো কিছু জানানো বা অবহিত করা। Of যোগে বাক্যটির বাংলা: বিষয়টি কে পুলিশকে অবহিত করল?
178. I have applied for the post of a Lecturer ….. English
at
of
for
in
ব্যাখ্যা: Subject-এর পূর্বে in prepositionটি ব্যবহৃত হয়। In যোগ বাক্যটির বাংলা: আমি ইংরেজি প্রভাষক পদের জন্য আবেদন করেছি।
179. The ministers arrived….. a decision last night.
on
at
in
to
ব্যাখ্যা: Arrive at a decision অর্থ সিদ্ধান্তে পৌঁছা। সুতরাং শূন্যস্থানে at বসবে।
180. Please pass the book …… to her when you've finished reading it.
out
over
away
on
ব্যাখ্যা: Pass something on to somebody অর্থ নিজে পেয়ে এবং ব্যবহার করে অন্য কাউকে দিয়ে দেওয়া। সুতরাং শূন্যস্থানে on বসবে।