Bangla MCQ
321. 'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকের নাট্যকার-
মামুনুর রশিদ
সেলিম আল-দীন
মমতাজ উদ্দীন আহমেদ
সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের নাট্যকার' সৈয়দ শামসুল হক। এটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য। তার উল্লেখযোগ্য কাব্যনাট্য হচ্ছে- গণনায়ক, নূরলদীনের সারাজীবন।
322. 'জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে'- কবিতাংশটির কবি কে?
বেগম সুফিয়া কামাল
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
ড. নীলিমা ইব্রাহিম
সনজিদা খাতুন
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বেগম সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন জন্মগ্রহণ করেন। তার রচিত বিখ্যাত কবিতা জন্মেছি এই দেশে কবিতার চরণ হচ্ছে জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে। তার রচিত কয়েকটি কাব্যগ্রন্থ হচ্ছে- সাঁঝের মায়া, মায়া কাজল, মন ও জীবন, অভিযাত্রিক প্রভৃতি।
323. কোভিড-১৯ এর কারণে সবচেয়ে বেশি লোক মৃত্যুবরণ করেছে কোন দেশে?
চীন
ভারত
পাকিস্তান
থাইল্যান্ড
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: কোভিড-১৯ এর কারণে সবচেয়ে বেশি লোক মৃত্যুবরণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে (১০,৩৭,৬৬৪ জন)। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত (৫,২৪,৮০৩ জন)।
324. 'এ কী অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী'- গানটির গীতিকার কে?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
দ্বিজেন্দ্রলাল রায়
অতুলপ্রসাদ সেন
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ অনুচ্ছেদে উল্লিখিত গানের চরণটির গীতিকার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য গান হচ্ছে- তুমি সুন্দর তাই চেয়ে থাকি, দুর্গম গিরি কান্তার।
325. বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কী?
কৃপার শাস্ত্রের অর্থভেদ
কথামালা
কথোপকথন
ইতিহাসমালা
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কথোপকথন। এর রচয়িতা হলেন উইলিয়াম কেরি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক রচিত শিশুতোষ গ্রন্থই কথামালা।
326. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন নাটক কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
বসন্ত
ডাকঘর
বিসর্জন
অচলায়তন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: 'বসন্ত' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ঋতুনাট্য ১৩২৯ বঙ্গাব্দের ১০ ফাল্গুন নাটকটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। এটি একটি পালাগান এবং নাটকের আঙ্গিকে রচিত রবীন্দ্রনাথের প্রথম পালাগান। রবীন্দ্রনাথ ঠাকুর নাটকটি উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামের উদ্দেশ্যে।
327. কোন নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশে একমাত্র কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে?
কর্ণফুলী
সাঙ্গু
তিস্তা
মেঘনা
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: কাপ্তাই হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙামাটি জেলায় অবস্থিত একমাত্র কৃত্রিম হ্রদ। কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে এই হ্রদ তৈরি করা হয়েছে।
328. সঠিক বানান কোনটি?
প্রতিযোগীতা
মুমুর্ষু
পুরস্কার
সবগুলোই
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: শুদ্ধ বানান- প্রতিযোগিতা, মুমূর্ষু।
329. জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাশ হয়?
২০১০
২০১১
২০১২
২০১৮
330. 'ভিক্ষালব্ধ' সমাসবদ্ধ পদটি কোন সমাসের উদাহরণ?
কর্মধারায়
দ্বন্দ্ব
বহুব্রীহি
তৃতীয়া তৎপুরুষ
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ পূর্বপদে তৃতীয়া বিভক্তির (দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে। যেমন- ভিক্ষা দ্বারা লব্ধ ভিক্ষালব্ধ, পদ দ্বারা দলিত পদদলিত, মন দ্বারা গড় = মনগড়া।
331. 'চর্যাপদ' কে আবিষ্কার করেন?
সুকুমার সেন
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ড. মুহম্মদ শহীদুল্লাহ
হরপ্রসাদ শাস্ত্রী
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: বাংলা ভাষার প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাকার থেকে আবিষ্কৃত হয়। চর্যার পুঁথিতে ৫১টি গান ছিল, যার মধ্যে সাড়ে ৪৬টি পাওয়া গেছে।
332. 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থের কবি-
কাজী নজরুল ইসলাম
বিহারীলাল চক্রবর্তী
বুদ্ধদেব বসু
জীবনানন্দ দাশ
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ কবি জীবনানন্দ দাশ-এর রচিত কাব্যগ্রন্থ হচ্ছে রূপসী বাংলা। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে- বনলতা সেন, ঝরাপালক, প্রকাশকাল, মহাপৃথিবী, সাতটি তারার তিমির। তাকে রূপসী করিও বলা হয়ে থাকে।
333. 'বন্দী শিবির থেকে'- কী ধরনের গ্রন্থ?
উপন্যাস
প্রবন্ধ গ্রন্থ
কাব্যগ্রন্থ
ছোটোগল্প গ্রন্থ
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থটি কবি শামসুর রহমানের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে- প্রতিদিন এর ঘরহীন ঘরে, নিজ বাসভূমে, রৌদ্র করোটিতে।
334. 'লোকে বলে ও বলে রে ঘরবাড়ি ভালা না আমার' চরণটির রচয়িতা-
হাছন রাজা
লালন ফকির শাহ
আব্দুল করিম আব্বাস উদ্দিন
আব্বাস উদ্দিন
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ হাছন রাজা বাংলা সাহিত্যের লালনগীতির এক অন্যতম নাম। তার রচিত কয়েকটি গান হলো- নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল।
335. 'শহিদ জননী' নামে খ্যাত-
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
বেগম সুফিয়া কামাল
সেলিনা হোসেন
জাহানারা ইমাম
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ কবি জাহানারা ইমাম শহিদ জননী নামে খ্যাত। মহান মুক্তিযুদ্ধের সময় তার সন্তান রুমী শহীদ হন। এজন্য তাকে শহিদ জননী বলা হয়।
336. মানিক বন্দ্যোপাধ্যায় রচিত 'পদ্মা নদীর মাঝি' উপন্যাসে বিবৃত হয়েছে-
জেলেদের জীবনাচরণ
মাঝিদের জীবনাচরণ
কোলকাতাবাসীর জীবনাচরণ
বিত্তবান মানুষের জীবনাচরণ
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'পদ্মা নদীর মাঝি' উপন্যাসটি মানিক বন্দোপাধ্যায় রচিত উপন্যাসগুলোর মধ্যে সর্বাধিক পঠিত, আলোচিত ও একাধিক বিদেশি ভাষায় অনূদিত জনপ্রিয় একটি উপন্যাস। এটি ১৯৪৮ সালে বাংলায় প্রকাশিত হয়। পদ্মা নদীর মাঝি উপন্যাসটি বাংলাদেশের পদ্মা তীরবর্তী অঞ্চলের জেলে সম্প্রদায়ের জীবন চিত্র।
337. 'অসমাপ্ত আত্মজীবনী' লিখেছেন-
কাজী নজরুল ইসলাম
সৈয়দ ওয়ালীউল্লাহ
শেখ মুজিবুর রহমান
গাজী শামসুর রহমান
ব্যাখ্যা: ব্যাখ্যা: অসমাপ্ত আত্মজীবনী লিখেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গ্রন্থটি প্রকাশিত হয় ২০১২ সালের ১৮ জুন।
338. অগ্নিবীণা কাব্যগ্রন্থের কবির নাম কী?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
সুকান্ত ভট্টাচার্য
শামসুর রাহমান
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ অগ্নিবীণা হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রথম কাব্যগ্রন্থ, যা প্রকাশিত হয় ১৯২২ সালে। তার রচিত কাব্যগ্রন্থগুলো হচ্ছে- সর্বহারা, মরু ভাস্কর, সাম্যবাদী, প্রলয় শিখা। তাকে বিদ্রোহী কবি বলা হয়ে থাকে।
339. কবি কাজী নজরুল ইসলামের জন্ম সাল-
১৮৬১
১৯১৩
১৮৯৯
১৯৪৩
340. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার অর্জন করেন কত সালে?
১৯০০ সালে
১৯১৩ সালে
১৯০৫ সালে
১৯১৭ সালে
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালে জন্মগ্রহণ করেন। তিনি এশিয়া মহাদেশের মধ্যে প্রথম বাঙালি কবি হিসেবে ১৯১৩ সালে গীতাঞ্জলীর জন্য নোবেল পুরস্কার লাভ করেন।