EC
Engineering Classroom
by Himalay Sen
আন্তর্জাতিক প্রশ্ন MCQ
2221. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
নয়াদিল্লি
কলম্বো
কাঠমুণ্ডু
ঢাকা
ব্যাখ্যা: দক্ষিণ এশিয়ার ৮টি দেশ নিয়ে সার্ক গঠিত হয়। সার্কের কিছু আঞ্চলিক কেন্দ্র সার্কভুক্ত বিভিন্ন দেশে অবস্থিত। এ সংস্থার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রটি ভারতের নতুন দিল্লিতে অবস্থিত, যা প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে। সার্ক সাংস্কৃতিক কেন্দ্রটি শ্রীলংকার কলম্বোয় এবং সার্ক কৃষি কেন্দ্র ও আবহাওয়া গবেষণা কেন্দ্র বাংলাদেশের ঢাকায় অবস্থিত। সার্ক যক্ষ্মা ও এইডস, সার্ক তথ্য কেন্দ্র নেপালের কাঠমান্ডুতে অবস্থিত।
2222. জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি৫ (P5) বলতে কি বুঝায়?
নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র
পাঁচটি পরমাণু শক্তিধর রাষ্ট্র
পাঁচটি জাতিসংঘ সংস্থা
উপরের কোনোটিই নয়
ব্যাখ্যা: জাতিসংঘের প্রধান ছয়টি অঙ্গসংস্থার মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো নিরাপত্তা পরিষদ বা পার্মানেন্ট ফাইভ বা বিগ ফাইভ বা P5। এ P5 বলতে বোঝায় নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচটি সদস্য রাষ্ট্র। জাতিসংঘ সংশ্লিষ্ট যে কোনো আন্তর্জাতিক ইস্যুতে এ দেশগুলোর ভেটো প্রয়োগের ক্ষমতা রয়েছে। এ দেশগুলো হলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া ও চীন।
2223. ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?
রাশিয়া
ডেনমার্ক
সুইডেন
ইংল্যান্ড
ব্যাখ্যা: স্ক্যান্ডিনেভিয়ার বাল্টিক সাগরের পূর্ব পাড়ের স্বাধীন দেশ ফিনল্যান্ড ত্রয়োদশ শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথম দশক পর্যন্ত সুইডিস সাম্রাজ্যের অবিচ্ছেদ্য অংশ ছিল। কিন্তু ১৮০৯ সালের 'ফিনিশ যুদ্ধের' মাধ্যমে রাশিয়া এটি দখল করে স্বায়ত্তশাসনের মর্যাদা দিয়ে শাসন করতে থাকে। জার দ্বিতীয় নিকোলাস-এর সময় স্বায়ত্তশাসিত ফিনল্যান্ডের শিল্পকলার আন্দোলন, সার্বজনীন ভোটাধিকার ও স্বাধীনতার আন্দোলন বেগবান হতে দেখে তিনি ফিনিশদের স্বায়ত্তশাসন বাতিলের সিদ্ধান্ত নেন। কিন্তু ১৯১৭ সালের রুশ বিপ্লবের পর ফিনল্যান্ড স্বাধীনতা ঘোষণা করে। তখন থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালের কঠিন সময়ে সোভিয়েত ইউনিয়ন ও জার্মানির নাৎসিদের সাথে যুদ্ধে কিছু ভূখণ্ড হারালেও ফিনিশরা তাদের স্বাধীনতাকে ধরে রাখতে সক্ষম হয়।
2224. পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি (ফেব্রুয়ারি, ২০১৯) সামরিক বিমান হামলা পরিচালনা করে?
এবোটাবাদ
বালাকোট
কোয়েটা
গিলগিট
ব্যাখ্যা: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ভারতশাসিত কাশ্মীরের পুলওয়ামায় ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) গাড়ি বহরে এক জঙ্গি হামলায় ৪০ জন নিহত হয়। এ ঘটনার প্রতিশোধ নিতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ভারত তার বিমানবাহিনীর ১২টি মিরেজ-২০০০ যুদ্ধ বিমানের সাহায্যে পাল্টা হামলা চালায়। এ হামলা চালাতে যাওয়া ভারতের যুদ্ধ বিমানের পাইলট অভিনন্দন বর্তমানকে পাকিস্তান আটক করলেও কোনো শর্ত ছাড়াই ১ মার্চ ২০১৯ পাকিস্তান তাকে মুক্তি দেয়। উল্লেখ্য, বালাকোট ভৌগোলিকভাবে খাইবার পাখতুন খাওয়া প্রদেশের মানসেহরা জেলায় অবস্থিত, যা পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের সীমান্তবর্তী। এবোটাবাদ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি জেলা, যেখানে ২ মে ২০১১ যুক্তরাষ্ট্রের সৈন্যরা লাদেনকে হত্যা করে। কোয়েটা বেলুচিস্তান প্রদেশের রাজধানী। আর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একটি অংশ গিলগিট-বালতিস্তানের রাজধানী হলো গিলগিট ।
2225. ২০২০ সালে প্রকাশিত 'আইনের শাসন' সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কী?
ডেনমার্ক
নরওয়ে
জার্মানি
সিঙ্গাপুর
ব্যাখ্যা: ৯ সেপ্টেম্বর ২০২১ যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা 'The World Justice Project' বৈশ্বিক আইনের শাসন সূচক প্রকাশ করে। এবারের প্রতিবেদনে ১৩৯টি দেশের মধ্যে সূচকে শীর্ষ দেশ হলো ডেনমার্ক আর সর্বনিম্ন দেশ হলো ভেনিজুয়েলা।
2226. জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে 'pandemic' ঘোষণা করেছে?
ECOSOC
FAO
WHO
HRC
ব্যাখ্যা: চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। আর এ ভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করা হয় COVID-19। ৭ জানুয়ারি ২০২০ প্রথম শনাক্তের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে এ রোগে মৃতের সংখ্যা ও আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় ১১ মার্চ ২০২০ WHO (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) করোনাভাইরাস তথা COVID-19 কে pandemic বা অতিমারি ঘোষণা করে।
2227. আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?
৩টি
২টি
৫টি
৪টি
ব্যাখ্যা: রোহিঙ্গা গণহত্যার জন্য মিয়ানমারের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার ছোট দেশ গাম্বিয়া ১১ নভেম্বর ২০১৯ নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) মামলা করে। যার শুনানি অনুষ্ঠিত হয় ১০-১২ ডিসেম্বর ২০১৯। অতঃপর ২৩ জানুয়ারি ২০২০ ICJ'র অন্তর্বর্তীকালীন রায়ে ৪টি নির্দেশনায় বলা হয়- ১. গণহত্যা সনদ অনুযায়ী সব ধরনের নিপীড়ন থেকে নিবৃত্ত থাকতে হবে। ২. সেনাবাহিনী বা অন্য কারো উসকানি বা ষড়যন্ত্র বন্ধ করতে হবে। ৩. গণহত্যার সকল সাক্ষ্যপ্রমাণ সংরক্ষণ করতে হবে। এবং ৪. সময়ে সময়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে হবে।
2228. 'দ্যা আইডিয়া অব জাস্টিস'-গ্রন্থের রচয়িতা কে?
মার্থা ন্যুসবাম
জোসেফ স্টিগলিটজ
অমর্ত্য সেন
ঘজন রাউলস
ব্যাখ্যা: অর্থনীতিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন 'দ্যা আইডিয়া অব জাস্টিস' গ্রন্থটি রচনা করেন। ৩০৪ পৃষ্ঠার ইংরেজি ভাষায় লিখিত সমালোচনামূলক গ্রন্থটি ২০০৯ সালে প্রকাশিত হয়। আমেরিকার রাজনৈতিক দার্শনিক জন রাউলস ১৯৭১ সালে রচনা করেন 'দ্যা থিওরি অব জাস্টিস'। আর জোসেফ ই স্টিগলিজের বিখ্যাত গ্রন্থ হলো 'গ্লোবালাইজেশন অ্যান্ড ইটস ডিসকনটেন্টস'। আমেরিকার নারী দার্শনিক মার্থা ন্যূসবামের বিখ্যাত গ্রন্থ হলো- 'সেক্স অ্যান্ড সোশ্যাল জাস্টিস'।
2229. নিচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই?
NATO
NAM
EU
ASEAN
ব্যাখ্যা: স্নায়ুযুদ্ধকালে দ্বিমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থায় দুই বৃহৎশক্তির কোনো বলয়ে যোগদান না করে নিরপেক্ষ থাকার মানসে বিশ্বের কতিপয় নেতৃবৃন্দ ১৯৬১ সালে Non-Aligned Movement (NAM) গঠন করেন। বর্তমানে ১২০ সদস্যবিশিষ্ট সংস্থাটির কোনো সদর দপ্তর নেই। অপরদিকে NATO ও EU-এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে আর ASEAN-এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত।
2230. ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?
দক্ষিণ আমেরিকা
আফ্রিকা
মধ্যপ্রাচ্য
ইউরোপ
ব্যাখ্যা: ইনকা সভ্যতা গড়ে উঠেছিল দক্ষিণ আমেরিকায়। এ সভ্যতার স্থপতি ছিলেন মানকো কাপেন, আর এ সভ্যতার বিলুপ্তি ঘটে ষোড়শ শতাব্দীতে। পেরুতে অবস্থিত ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ মাচুপিচু নতুন সপ্তাশ্চর্যের একটি। ইনকা সভ্যতার ব্যাপ্তিকাল ছিল ১৪৩৮-১৫৩৩ খ্রিস্টাব্দ পর্যন্ত।
2231. জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে?
অ্যানেগরেট ক্রাম্প
লিনা হেডরিচ
অ্যাঞ্জেলা মারকেল
পেট্রা কেলি
ব্যাখ্যা: জার্মানির প্রথম নারী চ্যান্সেলর হলেন অ্যাঞ্জেলা মার্কেল। মার্কেল ২৭ নভেম্বর ২০০৫ থেকে বিরতিহীনভাবে ৫ ডিসেম্বর ২০২১ পর্যন্ত দেশটির চ্যান্সেলরের দায়িত্ব পালন করেন। জার্মানির বর্তমান চ্যান্সেলর এসপিডি দলের নেতা ওলাফ শলৎস (ডিসেম্বর ২০২১-)
2232. জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো
দারিদ্র বিমোচন
মৌলিক অধিকার রক্ষা
মৌলিক স্বাধীনতার উন্নয়ন
ঘনারীদের উন্নয়ন ও সুরক্ষা
ব্যাখ্যা: ১৯৮০-এর দশকে বিভিন্ন উন্নয়নশীল দেশে বিশেষ করে সাব-সহারান দেশগুলোতে বিভিন্ন অর্থনৈতিক সংস্থা কার্যক্রম শুরু করে। এতে ঐসব দেশে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আর্থ-সামাজিক কিছু সমস্যার উদ্ভব ঘটে। দাতা সংস্থার পরামর্শে উদ্ভূত সমস্যা মোকাবিলায় স্ট্রাকচারাল অ্যাডজ্যাস্টমেন্ট নীতি অনুসরণ করলেও তা মানুষের তেমন কল্যাণ নিশ্চিত করতে পারেনি। এ প্রেক্ষাপটে বিশ্বব্যাংক সুশাসনকে এজেন্ডাভুক্ত করে। জাতিসংঘের অভিমত অনুযায়ী সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো 'মৌলিক স্বাধীনতার উন্নয়ন'। জাতিসংঘ সুশাসনের ৮টি উপাদান উল্লেখ করেছে।
2233. নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান?
কিউবা
ভিয়েতনাম
উজবেকিস্তান
সোমালিয়া
ব্যাখ্যা: ভিয়েতনামের ক্যাম রন এয়ার বেস ও ক্যাম রন নেভাল বেস সামরিক ঘাঁটি ১৯৭৯ থেকে ২০০২ সাল পর্যন্ত সাবেক সোভিয়েত ইউনিয়ন ও বর্তমানের রাশিয়ার নৌবাহিনী ব্যবহার করেছে। তবে ২০১৩-১৪ সাল থেকে রাশিয়ার নৌবাহিনী ও বিমানবাহিনী ব্যবহার করেছে। কিন্তু বর্তমানে উপরিউক্ত দুই কেন্দ্রে রাশিয়ার কোনো বাহিনীর সদস্য না থাকলেও তাদের ব্যবহারের জন্যই এগুলো এখনো রক্ষণাবেক্ষণ করা হয়। কিউবা ও উজবেকিস্তানেও একসময় রাশিয়ার সামরিক ঘাঁটি ছিল।
2234. নিচের কোন দেশে ২০২২ সালের G-২০ বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হবে?
ইতালি
যুক্তরাষ্ট্র
ভারত
ব্রাজিল
ব্যাখ্যা: Group of Twenty বা G-20 বিশ্বের ১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের একটি অর্থনৈতিক সংগঠন। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির সদস্য দেশগুলোর শীর্ষ নেতাদের সম্মেলন ২০০৮ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ১৭তম শীর্ষ সম্মেলন ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে জানা যায়, ২০২২ সালে G-20 সম্মেলন অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার বালিতে এবং ২০২৩ সালে হবে ভারতে নয়াদিল্লিতে। আর ২০২১ সালের ১৬তম সম্মেলন ৩০-৩১ অক্টোবর অনুষ্ঠিত হয় ইতালির রোমে।
2235. সামরিক ভাষায় 'WMD' অর্থ কী?
Weapons of Mass Destruction
Worldwide Mass Destruction
Weapons of Missile Defence
Weapons for Massive Destruction
ব্যাখ্যা: সামরিক পরিভাষায় WMD-এর অর্থ তথা পূর্ণরূপ হলো- Weapons of Mass Destruction। এ ধরনের গণবিধ্বংসী অস্ত্র বলতে পারমাণবিক, তেজস্ক্রিয়, রাসায়নিক ও জৈব সেসব অস্ত্রকে বোঝায় যেসবের দ্বারা বহু মানুষের হতাহতের ঘটনার পাশাপাশি দালানকোঠা, পাহাড়-পর্বত ও জীবমণ্ডলের ব্যাপকতর ক্ষতিসাধন করতে পারে।
2236. শ্রীলংকার কোন সমুদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লীজ দেয়া হয়েছে?
ত্রিঙ্কোমালী
হাম্বানটোটা
গগল বন্দর
পোর্ট অব কলম্বো
ব্যাখ্যা: শ্রীলংকার দক্ষিণ কলম্বোর ১৫০ মাইল দূরে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হাম্বানটোটা গভীর সমুদ্রবন্দর ২০১৭ সালের ডিসেম্বরে চীনের নিকট ৯৯ বছরের জন্য শ্রীলঙ্কা সরকার লিজ দেয়। এটি মাগামপুরা মাহিন্দা রাজাপাকসে পোর্ট নামেও পরিচিত। কলম্বো বন্দরের পরে এ বন্দরটি শ্রীলংকার দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর।
2237. কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়?
ক্যামেরুন এবং ইথিওপিয়া
পেরু এবং ভেনেজুয়েলা
ইথিওপিয়া এবং ইরিত্রিয়া
মালি এবং সেনেগাল
ব্যাখ্যা: এপ্রিল ২০১৮ ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আবি আহমেদ আলী। শপথ নেয়ার পর বিরোধীদলীয় হাজারো নেতাকে মুক্তি দেয়া, ভিন্নমতাবলম্বী মানুষদের দেশে ফেরার ব্যবস্থা করা, সংবাদপত্রের ওপর আরোপিত নিয়ন্ত্রণ প্রত্যাহার করা, দুর্নীতিবাজদের বরখাস্ত করা, মন্ত্রিসভায় অর্ধেক নারী সদস্য নিশ্চিত করার পাশাপাশি এক চুক্তির মাধ্যমে প্রতিবেশী দেশ ইরিত্রিয়ায় দুই দশক ধরে চলা এক যুদ্ধাবস্থার অবসান ঘটান ৯ জুলাই ২০১৮। উপর্যুক্ত দেশীয় ও আন্তর্জাতিক ইতিবাচক ভূমিকার জন্য তিনি ২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। উল্লেখ্য, মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র হচ্ছে স্থায়ী শান্তির একটি পূর্বশর্ত। সেই স্বাধীনতা রক্ষায় ভূমিকা রাখার জন্য ২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে ফিলিপাইনের মারিয়া রেসা এবং রাশিয়ার দিমিত্রি মুরাতভ।
2238. জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে?
WTO
MIGA
World Bank
UNCTAD
ব্যাখ্যা: বাণিজ্য প্রতিবেদন প্রকাশ করে থাকে। ২০২১ সালে প্রকাশিত UNCTAD-এর প্রতিবেদন অনুযায়ী বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে চীনের অবস্থান দ্বিতীয়। WTO বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান প্রতিবেদন আর বিশ্বব্যাংক বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে।
2239. যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন?
২৫০০
১৯৯১
১৯৫০
১৮৯০
ব্যাখ্যা: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ৩,৯৭৯ জন ডেলিগেটের মধ্যে ন্যূনতম ১,৯৯১ জন ডেলিগেটের সমর্থন প্রয়োজন হয়ে থাকে। তবে ২০২০ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্রেটিক দলের প্রার্থী হতে জো বাইডেন ২,৬৮-৭ জন ডেলিগেটের সমর্থন পেয়েছিলেন।
2240. কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়?
ফিনল্যান্ড
পোল্যান্ড
অস্ট্রিয়া
সুইডেন
ব্যাখ্যা: উত্তর ইউরোপের বাল্টিক সাগরের তীরবর্তী যে নয়টি দেশকে নিয়ে বাল্টিক অঞ্চল গঠিত, সে দেশগুলো হলো ডেনমার্ক, জার্মানি, পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, রাশিয়া, ফিনল্যান্ড ও সুইডেন। তবে মধ্য ইউরোপের জার্মান ভাষী দেশ অস্ট্রিয়ার সাথে বাল্টিক সাগর তো নয়ই কোনো সাগরেরই সংযোগ নেই। কেননা দেশটি স্থলবেষ্টিত।