MCQ
201.
নিচের কোন Test সিমেন্ট-এর জন্য প্রযোজ্য নয়? [MOCA-19]
Compressive strength
Slump
Setting time
Fineness
ব্যাখ্যা: ব্যাখ্যা: কংক্রিটের কার্যক্ষমতা ও আর্দ্রতা পরিমাপের জন্য Slump test করা হয়।
202.
কাঠের Seasoning-এর উদ্দেশ্য কী? [PWD-04; DM-19; MOEF-19]
জলীয় বাষ্প হ্রাস করা
ছত্রাকের আক্রমণ প্রতিহত করা
কাঠের আয়ুষ্কাল বৃদ্ধি করা
সবগুলো
ব্যাখ্যা: ব্যাখ্যা: কাঠের সিজনিং করার কারণগুলো হচ্ছে-
(i) টিম্বারের আয়ুষ্কাল এবং স্থায়িত্ব বৃদ্ধি করা।
(ii) ছত্রাকের আক্রমণ হতে রক্ষা করা।
(iii) কাঠকে সংকোচন ও প্রসারণ হতে রক্ষা করা।
(iv) টিম্বারের শক্তি বৃদ্ধি করা।
203.
বাংলাদেশে কত পদ্ধতিতে সিমেন্ট প্রস্তুত করা হয়?
তিন পদ্ধতিতে
দুই পদ্ধতিতে
চার পদ্ধতিতে
এক পদ্ধতিতে
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশে দুই পদ্ধতিতে সিমেন্ট প্রস্তুত করা হয়। যথা-
(i) ভিজা বা সিক্ত পদ্ধতিতে;
(ii) শুষ্ক পদ্ধতিতে।
204.
Sunshade-এর নিচে পানি গড়ানো ঠেকাতে সিমেন্টের যে ব্যান্ড দেয়া হয়, তার নাম- (MD-19)
Drop Course
Water Course
Rain Course
Dip Course
ব্যাখ্যা: ব্যাখ্যা: রোদ বা বৃষ্টির পানি যাতে দরজা বা জানালার মধ্য দিয়ে ঘরের
ভেতর প্রবেশ করতে না পারে, তার জন্য দরজা-জানালার উপরে তাক-এর ন্যায় দেয়াল হতে ১'-১.৫′ পর্যন্ত RCC দ্বারা বর্ধিত রাখা হয়, একেই সানশেড বলে। আর সানশেডের নিচে পানি গড়ানো বন্ধ করতে ডিপ ফোর্স-এর ব্যান্ড বা আস্তরণ দেয়া হয়।
205.
Quick Setting Cement-এর Setting time হলো- [PPA-18]
৫ মিনিট থেকে ১০ মিনিট ৫ মিনিট থেকে ৩০ মিনিট
৫ মিনিট থেকে ৬০ মিনিট
৫ মিনিট থেকে ৩০ মিনিট
৫ মিনিট থেকে ২৫ মিনিট
ব্যাখ্যা: ব্যাখ্যা: র্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড সিমেন্ট গ্রাইন্ডিং কালে এর সাথে ক্যালসিয়াম ক্লোরাইড (CaCl₂) মিশিয়ে কুইক সেটিং পোর্টল্যান্ড সিমেন্ট তৈরি করা হয়। এ সিমেন্টের প্রাথমিক জমাটবদ্ধতার সময় ৫ মিনিট এবং ৩০ মিনিটে চূড়ান্ত জমাটবদ্ধতা শেষ হয়। স্রোতস্বিনী বা পানির নিচের কাজে এ সিমেন্ট বিশেষভাবে ব্যবহার করা হয়।
206.
ASTM-এর পূর্ণরূপ কী? [LGED-19]
American Society of Testing Materials
American Society for Testing and Materials
American Standard of Test and Mechanics
American Standard of Testing Materials
ব্যাখ্যা: ব্যাখ্যা: ACI = American Concrete Institute.
AASHO American Association of State Highway Officials. AREA = American Railway Engineering Association. BNBC Bangladesh National Building Code.
207.
নিচের কোনটি পিচ্ছিলকারক? [PPA-18]
পানি
কয়লা
মাটি
তেল
208.
সিমেন্টে কোন উপাদান থাকার ফলে Setting ধীরে হয়?[MOCA-19]
Silica
Alumina
Lime
Iron oxide
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিমেন্টে প্রায় 63% লাইম (Lime) বা চুন থাকে। সিমেন্টে লাইমের পরিমাণ কম হলে সিমেন্টের শক্তি হ্রাস পায় এবং জমাটবদ্ধ (Setting) দ্রুত হয়।
209.
উল্লিখিত পরীক্ষাসমূহের মধ্যে কোনটি বিটুমিন পরীক্ষায় ব্যবহৃত হয় না? (LGED-19)
Penetration Test
Viscosity Test
Compressive Strength Test
Specific Gravity Test
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিটুমিনজাত সামগ্রীর নিম্নলিখিত পরীক্ষাগুলো করা হয়ে থাকে-
(i) Penetration test, (ii) Viscosity test, (iii) Specific gravity test, (iv) Float test, (v) Ductility test, (vi) Softening point test.
210.
বিটুমিন সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়- --(DM-19)
Tarpene
Water
Spirit
Alcohol
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিটুমিন কালো বা বাদামি বর্ণের বান্ধনীসম্পন্ন জৈব রাসায়নিক
যৌগ বিশেষ। বিটুমিন বা বিটুমিনজাত সামগ্রী স্পিট তেলে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়।
211.
GI Sheet চওড়া- [MOCA-19]
২'-৩"
২-৬"
২'-৮"
৩'-০"
ব্যাখ্যা: ব্যাখ্যা: The two most common widths are 26" and 36". Other standard widths include 24 "and 39''
212.
হালকা পুরুত্বের কাঠের পাতকে কী বলা হয়? [PPA-18]
ব্যাটেন বোর্ড
প্লাইউড
ভিনিয়ার
পুনর্নির্মিত বোর্ড
ব্যাখ্যা: ব্যাখ্যা: ভিনিয়ার মূলত কাঠের খুব পাতলা টুকরাবিশেষ, যা অন্য যে-কোনো কাঠজাত সামগ্রীর উপর আটকানো যায়। ভিনিয়ার প্রায়শই ক্যাবিনেট, আসবাবপত্র
এবং মেঝেতে ব্যবহার করা হয়ে থাকে।
213.
ইমারত, সেতু ও কালভার্ট নির্মাণে আমরা সাধারণত ব্যবহার করি---
Alumina cement
Portland cement
Pozzolac cement
Slag cement
214.
Oil Paint-এর কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান? [HED-19]
Thinner
Pigment
Vehicle
সবগুলো
215.
General Portland Cement-এর Setting time হলো-
৩০ মিনিট থেকে ১০ ঘণ্টা
৩০ মিনিট থেকে ২৪ ঘণ্টা
৫ মিনিট থেকে ১০ ঘণ্টা
৩০ মিনিট থেকে ১২ ঘণ্টা
216.
নিচের কোন উপাদান কাচের স্বচ্ছতা বৃদ্ধি করে? (DM-19)
Silica
Sodium
Magnesium
Alumina
ব্যাখ্যা: ব্যাখ্যা: কাচ তৈরির প্রধান উপাদান হচ্ছে সিলিকা বা বালি। সিলিকা কাচের স্বচ্ছতা বা উজ্জ্বলতা বৃদ্ধি করে।
217.
নিচের কোন সামগ্রীটি পেইন্টের মূল উপাদান?
হোয়াইট লেড
তিষির তেল
জিঙ্ক সালফেট
তারপিন তেল
ব্যাখ্যা: ব্যাখ্যা: পেইন্টের মূল উপাদান হোয়াইট লেড [2PbСО₃, Pb (ОН₂)] জিংক হোয়াইট, লেড আয়রন অক্সাইড, গ্রাফাইট, লিথোফোন অ্যান্টিমনি হোয়াইট এবং টাইটানিয়াম অক্সাইড।
218.
এক ঘনমিটার চুনের ওজন--- [BBA-19; BSCIC-19]
৬৪০ কেজি
৬৯০ কেজি
৭০০ কেজি
৬৮০ কেজি
219.
নিচের কোনটি কৃত্রিম পাথর? [PPA-18]
মোজাইক পাথর
শেল পাথর
বেলেপাথর
নিস পাথর
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে পাথর প্রাকৃতিকভাবে তৈরি না হয়ে বিভিন্ন উপাদানের মিশ্রণে তৈরি হয়, তাকে কৃত্রিম পাথর বলে। মোজাইক সাধারণত মেঝে ও দেয়ালের সৌন্দর্যবর্ধন কাজে ব্যবহার করা হয়।
220.
বাকল অপসারিত গাছের কাণ্ডকে কী ধরনের টিম্বার বলে? [RAJUK-17, PPA-18]
রাফ টিম্বার
স্ট্যান্ডিং টিম্বার
লগ টিম্বার
কনভার্টেড টিম্বার
ব্যাখ্যা: ব্যাখ্যা: জীবিত গাছকে স্ট্যান্ডিং টিম্বার, কাটা পতিত গাছকে রাফ টিম্বার, নির্দিষ্ট মাপে খণ্ড করা বাকল অপসারিত গাছের কাণ্ডকে লগ টিম্বার এবং লগকে বাজার আকৃতিতে চেরাই করে প্রাপ্ত কাঠকে কনভার্টেড টিম্বার বলে।