EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2081. রাইস কুকারের মূল অংশটি কীসের তৈরি?
লোহার
সিলভারের
স্টিলের
অ্যালুমিনিয়ামের
ব্যাখ্যা: রাইস কুকারের বহিরাবরণ ধাতব পদার্থের তৈরি, যেমন- অ্যালুমিনিয়াম, স্টিল ইত্যাদি।
2082. সিলিন্ড্রিক্যাল টাইপ ইলেকট্রিক কেটলির ওয়াট কত হয়ে থাকে?
750W
1000W
1500W
2000W
ব্যাখ্যা: সিলিন্ড্রিক্যাল টাইপ কেটলির ওয়াট সাধারণত 750W এর মধ্যে সীমাবদ্ধ।
2083. টেবিল ও পেডেস্টাল ফ্যানের আরপিএম কত থাকে?
1000 থেকে 1200
1200 থেকে 1500
1440 থেকে 1460
1550 থেকে 1650
ব্যাখ্যা: টেবিল ও পেডেস্টাল ফ্যানের RPM সাধারণত 1440 থেকে 1460 এর মধ্যে থাকে।
2084. "ওয়ার্ম” পজিশনে ভাত কত ঘণ্টা গরম থাকে?
২ থেকে ৬ ঘণ্টা
৩ থেকে ৮ ঘণ্টা
৪ থেকে ১০ ঘণ্টা
৫ থেকে ১২ ঘণ্টা
ব্যাখ্যা: 'ওয়ার্ম' পজিশন অর্থাৎ গরম অবস্থানে ভাত ২ ঘণ্টা থেকে ৬ ঘণ্টা পর্যন্ত গরম থাকে। সাপ্লাই প্লাগ খুলে 'ওয়ার্ম' পজিশন বন্ধ করা যায়।
2085. রাইস কুকারে ম্যাগনেটিক সুইচের অবস্থান কোথায়?
হিটিং প্লেটের মাঝখানে
হিটিং প্লেটের উপরে
হিটিং প্লেটের নিচে
আউটার লিডে
ব্যাখ্যা: ম্যাগনেটিক সুইচ, হিটিং এলিমেন্টের মাঝখানে সংযুক্ত থাকে। এটি থার্মোস্ট্যাটের মতোই কুকারের হিটিং এলিমেন্টের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। পানির বয়েলিং টেম্পারেচার 100℃ থার্মোস্ট্যাট কন্ট্যাক্ট ওপেন হয়।
2086. টেবিল ফ্যানে কোন ধরনের মোটর ব্যবহার করা হয়?
সিনক্রোনাস মোটর
সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর
DC মোটর
এসি মোটর
ব্যাখ্যা: টেবিল ফ্যানে এসি সিঙ্গেল ফেজ ক্যাপাসিটর স্টার্ট অ্যান্ড রান টাইপ ইন্ডাকশন মোটর ব্যবহৃত হয়।
2087. ইমার্জেন্সি লাইটের মূল সার্কিটটি কী?
রেকটিফায়ার
ইনভার্টার
কনভার্টার
ভোল্টেজ স্ট্যাবিলাইজার
ব্যাখ্যা: ইমার্জেন্সি লাইট ইউনিটে প্রধানত একটি ইনভার্টার সার্কিট থাকে। যা ডিসি সাপ্লাই দিয়ে চলে। ইনভার্টার সার্কিটের আউটপুট কাঙ্ক্ষিত ফ্রিকুয়েন্সিতে স্কয়ার ওয়েভ সিগন্যাল উৎপন্ন করে।
2088. ইলেকট্রিক কেটলি কত প্রকার?
8
ব্যাখ্যা: ইলেকট্রিক কেটলি সাধারণত ২ প্রকার। যথা- (i) সিলিন্ড্রিক্যাল টাইপ ও (ii) রাউন্ড বা সোয়ান টাইপ।
2089. গিজারের আউটার ভেসেল কীসের তৈরি?
লেড কোটিংযুক্ত স্টিলের তৈরি
লেড কোটিংযুক্ত নিকেলের তৈরি
লেড কোটিংযুক্ত নাইক্রোমের তৈরি
লেড কোটিংযুক্ত সিলভারের তৈরি
ব্যাখ্যা: গিজারের আউটার ভোসল লেড কোটিংযুক্ত স্টিলের তৈরি এবং বহিরাবরণে পুরু এনামেল কোটিং করা থাকে। ফলে হিট লস কম হয়।
2090. ইলেকট্রিক গিজার কত প্রকার?
8
ব্যাখ্যা: ইলেকট্রিক গিজার ২ প্রকার। যথা- (i) নন-প্রেসার টাইপ ও (ii) প্রেসার টাইপ।
2091. রাইস কুকারের কন্ট্রোল প্যানেলে সুইচ থাকে-
ম্যাগনেটিক সুইচ
রাইস কুক ল্যাম্প
হিটিং প্লেট
সবগুলো
ব্যাখ্যা: রাইস কুকারের কন্ট্রোল প্যানেলে সুইচ, রাইস কুক ল্যাম্প, কিপ ওয়ার্ম ল্যাম্প।
2092. টেবিল ও পেডেস্টাল ফ্যান সাধারণত কত পোলের হয়?
2 পোল
6 পোল
4 পোল
৪ পোল
ব্যাখ্যা: টেবিল ফ্যান ও পেডেস্টাল ফ্যানগুলো সাধারণত এসি সিঙ্গেল ফেজ ক্যাপাসিটর স্টার্ট অ্যান্ড রান টাইপ ইন্ডাকশন মোটর। এগুলো সাধারণত চার পোলের হয়ে থাকে।
2093. "কুক” পজিশন থেকে "ওয়ার্ম” পজিশনে আসতে কত সময় লাগে?
৫ থেকে ১০ মিনিট
১০ থেকে ১৫ মিনিট
১৫ থেকে ২০ মিনিট
২০ থেকে ২৫ মিনিট
ব্যাখ্যা: রাইস কুকিং সম্পন্ন হলে 'কুক' পজিশন বন্ধ হবে এবং স্বয়ংক্রিয়ভাবে 'ওয়ার্ম' পজিশন শুরু হয়ে যাবে। সাধারণত ২৫ থেকে ৩০ মিনিটের মধ্যে কুকিং ক্রিয়া সম্পন্ন হয়ে ওয়ার্ম পজিশন শুরু হয়।
2094. টেবিল ফ্যান কত ধরনের হয়?
দুই ধরনের
তিন ধরনের
চার ধরনের
পাঁচ ধরনের
ব্যাখ্যা: টেবিল ফ্যান দুই ধরনের। যথা- (i) পারমানেন্ট ক্যাপাসিটর টাইপ টেবিল ফ্যান ও (ii) শেডেড পোল টাইপ টেবিল ফ্যান।
2095. রুম হিটারের গার্ডওয়্যার কীসের তৈরি?
এবোনাইট
স্টিল
প্লাস্টিক
কোনোটিই নয়
ব্যাখ্যা: গার্ড ওয়্যার মোটা তার বা ধাতব পদার্থের নেট বা জালি। এ গার্ড ওয়্যার হিটিং এলিমেন্টকে ধাতব রিফ্লেক্টরের সরাসরি কন্ট্যাক্ট হতে রক্ষা করে। গার্ড ওয়্যার নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়। এটি সব সময় ধাতব, স্টিল বা লোহার তৈরি হতে হয়। প্লাস্টিক, এবোনাইট বা অন্য কোনো পদার্থ, যা তাপমাত্রায় গলে বা ফেটে বা পুড়ে যায়, তা ব্যবহার করা যায় না।
2096. বাসাবাড়িতে ইলেকট্রিক কেটলির ওয়াট কত হয়ে থাকে?
300W থেকে 500W
500W থেকে 1000W
1000W থেকে 2500W
2000W থেকে 3500W
ব্যাখ্যা: ইলেকট্রিক কেটলির হিটিং এলিমেন্ট 1000W 2500W এর মধ্যে সীমাবদ্ধ থাকে।
2097. ট্রায়াকের কোন দুটি টার্মিনাল দিয়ে লোড পাওয়ার প্রবাহিত হয়?
MT1
MT2
Gate
ক ও খ
ব্যাখ্যা: ডায়াক কন্ডাকশনে গেলেই তবে ট্রায়াকের গেটে ফায়ারিং পালস বা ভোল্টেজ আসে। ফলে ট্রায়াক কাজ করতে শুরু করে। লোড পাওয়ার ট্রায়াকের মূল টার্মিনাল দুটি অর্থাৎ MT, ও MT₂ দিয়ে সরবরাহ হয়।
2098. গিজারের ইনার ও আউটলেট পাইপ কীসের তৈরি?
নিকেল প্লেটিংযুক্ত কপার টিউবের তৈরি
ক্রোমিয়াম প্লেটিংযুক্ত কপার টিউবের তৈরি
নাইক্রোম প্লেটিংযুক্ত কপার টিউবের তৈরি
সিলভার প্লেটিংযুক্ত কপার টিউবের তৈরি
ব্যাখ্যা: ইনলেট পাইপ কপারের তৈরি এবং এদেরকে ক্রোমিয়াম প্লেটিং করা থাকে যাতে মরিচা না পড়ে। গিজারের আউটলেট পাইপ ক্রোমিয়াম প্লেটেড কপারের তৈরি। ফলে মরিচা পড়ে না।
2099. রাইস কুকারের হিটিং এলিমেন্টটি কীসের তৈরি?
ক্রোমিয়াম
নিকেল
স্টিল
নাইক্রোম
ব্যাখ্যা: রাইস কুকারের প্রধান হিটিং এলিমেন্ট, হট প্লেটের মতোই এবং গোলাকৃতি স্টিলের আবরণে আচ্ছাদিত থাকে। এর ভিতরে পেঁচানো ধাতব নলের ভিতরে নাইক্রোম তারের তৈরি স্পাইরাল আকৃতিতে হিটিং এলিমেন্ট আছে।
2100. টেবিল/পেডেস্টাল ফ্যানের রোটর কী টাইপের হয়?
স্কুইরেল কেজ রোটর
ফেজ উন্ড রোটর
ডাবল স্কুইরেল কেজ রোটর
খ ও গ
ব্যাখ্যা: টেবিল/পেডেস্টাল ফ্যানের রোটরটি স্কুইরেল কেজ টাইপের হয়।