MCQ
781. মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধান নিদর্শন কোন্ কাব্য?
শ্রীকৃষ্ণ কীর্তন
চর্যাপদ
মৈয়মনসিংহ গীতিকা
ঠাকুরমার ঝুলি
ব্যাখ্যা: ব্যাখ্যা: মধ্যযুগের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। এটি ১৯০৯ সালে বাঁকুড়ার গোয়ালঘর থেকে বসন্ত রঞ্জন আবিষ্কার করেন। এর রচয়িতা বড় চণ্ডীদাস।
782. বাংলা গদ্যের জনক কে?
বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উইলিয়াম কেরি
হরপ্রসাদ শাস্ত্রী
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বাংলা সাহিত্যে প্রথম যতিচিহ্নের প্রয়োগ ঘটান। তাঁর রচিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি, ভ্রান্তিবিলাশ, প্রভাবতী, সম্ভাষণ ইত্যাদি।
783. Choose the word with right spelling.
accommodation
accomodashion
accommodetion
accommodasion
ব্যাখ্যা: ব্যাখ্যা: Accommodation বানানটি সঠিক, যার অর্থ বাসস্থান।
784. 'ঈহা' শব্দের বিপরীত শব্দ কোনটি?
অনীহা
ইচ্ছা
অভিপ্রায়
আকাঙ্ক্ষা
785. 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' পঙক্তিটির রচয়িতা কে?
মুকুন্দরাম চক্রবর্তী
ঈশ্বরগুপ্ত
কানাহরিদত্ত
ভারতচন্দ্র রায় গুণাকর
ব্যাখ্যা: ব্যাখ্যা: মধ্যযুগের শ্রেষ্ঠকবি ভারতচন্দ্রের রচনা অন্নদামঙ্গল। অন্নদামঙ্গল তিন অংশে বিভক্ত। উক্তিটি অন্নদামঙ্গল কাব্যের। ভারতচন্দ্রের জন্ম হাওড়া জেলায়। মৃত্যু ১৭৬০ সালে।
786. 'প্রদোষে প্রাকৃতজন' উপন্যাসটির রচয়িতা কে?
শওকত ওসমান
আব্দুল মান্নান সৈয়দ
সৈয়দ শামসুল হক
শওকত আলী
ব্যাখ্যা: ব্যাখ্যা: সাহিত্যিক শওকত আলী রচিত উপন্যাস "প্রদোষে প্রাকৃতজন"। তাঁর রচিত অন্যান্য উপন্যাস হলো- ওয়ারিশ, কুলায় কালস্রোতে এবং মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'যাত্রা'।
787. ১৭। Fill in the blank He takes a lot of interest--game.
in
for
at
with
ব্যাখ্যা: ব্যাখ্যা: Interest in অর্থ আগ্রহী হওয়া।
788. মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রকাশ পেয়েছে তাঁর-
মহাকাব্যে
সনেটে
খণ্ডকবিতায়
পত্রকাব্যে
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম সনেট রচয়িতা মাইকেল মধুসূধন দত্ত। বঙ্গভাষা কবিতা বাংলা সাহিত্যের প্রথম সনেট। চতুর্দশপদাবলি সনেট সংকলন। সনেটে তাঁর দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে।
789. ভাষার মূল উপরকরণ কী?
বাক্য
শব্দ
ধ্বনি
বর্ণ
790. রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি?
দিবারাত্রির কাব্য
চোখের বালি
মেজদিদি
রিক্তের বেদন
ব্যাখ্যা: ব্যাখ্যা: চোখের বালি উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ। এটি বাংগা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। এর চরিত্র বিনোদিনী, বিহারী। তাঁর অন্যান্য উপন্যাস- দুই বোন, চার অধ্যায়, গোয়া।
791. বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয় কাকে?
ঈশ্বরগুপ্ত
বিহারীলাল চক্রবর্তী
অমিয় চক্রবর্তী
প্রভাত কুমার মুখোপাধ্যায়
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিহারীলাল চক্রবর্তীকে সাহিত্যের ভোরের পাখি বলা হয়। এ নামকরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিহারীলাল চক্রবর্তী বাংলা গীতিকবিতার প্রবক্তা। তাঁর গ্রন্থ বঙ্গসুন্দরী, সারদামঙ্গল
792. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
৭টি
৯টি
১০টি
১১টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলা ভাষায় মোট বর্ণমালা ৫০টি। এর মধ্যে স্বরধ্বনি ১১টি। এবং মৌলিক স্বরধ্বনি ৭টি। যেমন- অ, আ, ই, উ, এ্যা, এ এবং ও।
793. Don't pour boiling water. Here the word 'boiling' does the function of-
adverb
preposition
noun
adjective
794. চর্যাপদের প্রকৃত নাম কী?
চর্যাচর্যবিনিশ্চয়
চর্যাগীতিকোষ
বৌদ্ধ গান ও দোহা
চর্যাপদ
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ। এটি ১৯০৭ সালে নেপালের রাজ গ্রন্থাকার থেকে আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। এটিতে মোট ৫১টি পদ রয়েছে। এর প্রকৃত নাম চর্যাচর্যবিনিশ্চয়।
795. 'ভিক্ষালব্ধ' সমাসবদ্ধ পদটি কোন সমাসের উদাহরণ?
কর্মধারয়
দ্বন্দ্ব
বহুব্রীহি
তৃতীয়া তৎপুরুষ
ব্যাখ্যা: ব্যাখ্যা: পূর্বপদে তৃতীয়া বিভক্তির (দ্বারা, দিয়ে) লোপ পেয়ে তৃতীয়া তৎপুরুষ সমাস হয়। যেমন- ভিক্ষা দ্বারা লব্ধ। শ্রমলব্ধ, বিদ্যাহীন।
796. Find out the feminine gender.
stag
vixen
bachelor
wizard
ব্যাখ্যা: ব্যাখ্যা: Vixen একটি Feminine Gender. এর Masculine form হলো fox. Stag-এর feminine form Hind, wizard→ witch
797. The synonym of the word 'reticent' is--
eager
hopeful
silent
vocal
ব্যাখ্যা: ব্যাখ্যা: Reticent মানে স্বল্পভাষী, eager আগ্রহ, hopeful- আশাবাদী, Silent- নীরব, vocal কণ্ঠ।
798. অমর একুশের প্রথম কবিতা কোনটি?
বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা
স্মৃতিস্তম্ভ
কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি
একুশে ফেব্রুয়ারি
ব্যাখ্যা: ব্যাখ্যা: অমর একুশের প্রথম কবিতা 'কাঁদতে আসিনি ফাঁসীর দাবি নিয়ে এসেছি' কবিতাটি মাহবুবুল আলম চৌধুরী রচনা করেন। এজন্য তিনি একুশে পদক পান।
799. হুমায়ুন আহমেদের 'জোছনা ও জননীর গল্প' উপন্যাসটি কী বিষয় অবলম্বনে রচিত?
মুক্তিযুদ্ধ
গণঅভ্যুত্থান
দেশভাগ
ভাষা আন্দোলন
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ "জোছনা ও জননীর গল্প" হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক অন্যান্য উপন্যাস- শ্যামল ছায়াত সূর্যের দিন, আগুনের পরশমণি।
800. 'আবির্ভাব' শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
তিরোধান
নির্গমন
তিরোভাব
অনাবির্ভাব