MCQ
221. RCC ঢালাইয়ে ব্যবহৃত Coarse aggregate-এর size সাধারণত কত?
10mm down grade
16mm down grade
20mm down grade
25mm down grade
ব্যাখ্যা: Concrete-এ ব্যবহৃত aggregate সাধারণত 20mm sieve-এ Pass করতে হবে। একে 20mm down grade বলে।
222. সিমেন্ট মর্টারের কম্প্রেসিভ টেস্টের জন্য ব্যবহৃত কিউব-এর ডাইমেনশন কত?
2cm x 2cm x 2cm
4"x4"x4"
4cm x 4cm x 4cm
2"x2"x2"
ব্যাখ্যা: সঠিক ডাইমেনশন,
70.6mm×70.6min x70.6mm
223. Ready mix concrete-এ slump বেশি রাখা হয়-
Strength বেশি পাওয়ার জন্য
দীর্ঘ সময় ধরে ব্যবহার করার জন্য
Concrete pump করে ব্যবহার করার জন্য
Concrete-এর জমাটবাঁধা রোধ করার জন্য
ব্যাখ্যা: উপযুক্ত স্থানে স্থাপিত ফ্যাক্টরি বা ব্যাকিং প্লান্টে প্রস্তুতকৃত কংক্রিট রেডি-মিক্স কংক্রিট। ট্রাক মাউন্টেড-ই ট্রানজিট মিক্সচার এর মাধ্যমে কার্যস্থানে কংক্রিট পাঠানো হয়। রেডি মিক্স কংক্রিট তৈরির সময় পর্যাপ্ত পরিমাণ পানি দেয়া হয়, যাতে করে কংক্রিটের মিশ্রণ সহজে শুকিয়ে না যায়। দীর্ঘ সময় ধরে ব্যবহার করা হয় বিধায় এর Slump বা নতি
বেশি রাখা হয়।
224. Slump test-এর জন্য bullnosed-এর যে রড ব্যবহার করা হয় তার ডায়া-
৩/৪"
১/২"
৫/৮"
৭/৮"
ব্যাখ্যা: Slump test করার জন্য bullnosed-এর যে রড ব্যবহার করা হয় তার ডায়া 16 মিমি 5/8
225. Concrete placing এবং compacting-এর সময় উপরিভাগে পানি উঠে গেলে তাকে কী বলে?
Segregation
Bulking
Bleeding
Creeping
ব্যাখ্যা: কংক্রিট মিশ্রণে পানির পরিমাণ বেশি হলে কংক্রিট স্থাপনের সময় এর উপর পানি ভেসে উঠে, একে ব্লিডিং বলে। কংক্রিট নিচে দেবে যায় এবং পানি পৃষ্ঠতল বরাবর ভেসে উঠে।
226. কংক্রিটে aggregate-এর ভূমিকা কী?
Binding Material
Filler
Catalyst
কোনোটিই নয়
ব্যাখ্যা: কংক্রিটে অ্যাগ্রিগেট পরিপূরক পদার্থ হিসেবে কাজ করে। অর্থাৎ, কংক্রিটের মধ্যে ফাঁকা স্থানগুলো পূরণ করে।
227. Concrete casting-এর পর moist রাখার প্রক্রিয়াকে কী বলে?
Compacting
Finishing
Placing
Curing
ব্যাখ্যা: ঢালায়ের পরদিন থেকে কিছুদিন পর্যন্ত কংক্রিটকে সর্বদা ভিজিয়ে রাখতে হয়, একে কিউরিং বলে। অর্থাৎ, ঢালাইকৃত কংক্রিটের আর্দ্রতা বজায় রাখার প্রক্রিয়াকে পানি খাওয়ানো বা কিউরিং করা বলে।
228. Water content test করা হয়-
সিমেন্টের
বিটুমিনের
বালির
কোনোটিই নয়
ব্যাখ্যা: Water Content Test সাধারণত মাটির ও বিটুমিনের জন্য করা হয়ে থাকে
229. চারটি Aggregate নমুনা A, B, C, D এর Los Angeles Abrasion Value যথাক্রমে 18%, 25%, 23% এবং 16%; কোন নমুনাটি সবচেয়ে শক্ত (Hard)?
A
B
C
D
ব্যাখ্যা: Los Angeles Abrasion Value এর শতকরা মান যত কম হবে Materials এর শক্তি তত বেশি হবে।
230. প্রিস্ট্রেসিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, স্ট্রেসের কমতি হওয়ার কারণ হতে পারে-
কংক্রিট Shrinkage-এর কারণে
কংক্রিট elastic shortening-এর কারণে
কংক্রিট Creep-এর কারণে
সবগুলো
ব্যাখ্যা: কাঠামোর মূল অংশে বিস্ট্রেসড পরিবর্তন করার পদ্ধতিকে। জিস্ট্রেসিং বলে। আর প্রিস্ট্রেসিং করার পর যদি কংক্রিটে সংকোচন, ইলাস্টিক খাটো হয় অথবা, কংক্রিটে যদি ক্রিপ হয় তাহলে কংক্রিটের স্ট্রেস কমতে থাকে।
231. Fine aggregate-এর সর্বনিম্ন particle size কত?
0.75mm
0.0075mm
0.075mm
1mm
ব্যাখ্যা: ফাইন অ্যাগ্রিগেটের সর্বনিম্ন আকার 0.075mm এবং সর্বোচ্চ আকার 4.75mm.
232. পরিবহনের সময় Coarse aggregate যদি Mortar থেকে আলাদা হয়, তখন তাকে কী বলে?
Segregation
Blending
Creeping
Shrinkage
ব্যাখ্যা: খোয়া থেকে সিমেন্ট বালুর মিশ্রণ পৃথক হওয়াকে সেগ্রিগেশন বলে। আর সদ্য মিশ্রিত কংক্রিট হতে পানি উপর দিকে উঠে আসা বা কংক্রিটের উপর দিয়ে গড়িয়ে পড়াকে Bleeding বলে।
233. RCC বিম বা স্ল্যাবের জন্য সর্বোচ্চ Slump কত গ্রহণযোগ্য?
১০ সেমি
১৫ সেমি
২০ সেমি
২৫ সেমি
ব্যাখ্যা: RCC বিম ও স্ল্যাবের Slump রেঞ্জ 5cm থেকে 10cm.
234. কংক্রিটের কার্যোপযোগিতা সরাসরি সমানুপাতিক হবে-
সিমেন্ট-খোয়ার অনুপাত
সিমেন্ট-পানির অনুপাত
খোয়ার গ্রেডিং-এর উপর
সবগুলো
ব্যাখ্যা: কংক্রিটের কার্যোপযোগিতা নির্ণয় করা হয় পানি- সিমেন্ট অনুপাতের মাধ্যমে। পানি-সিমেন্টের অনুপাত বেশি হলে কার্যোপযোগিতা কম হয় এবং অনুপাত কম হলে কংক্রিটের শক্তি বেশি হয়।
235. Concrete-এর কোন উপাদান রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না?
Cement
Water
Aggregate
কোনোটিই নয়
ব্যাখ্যা: সিমেন্ট হাইড্রেশন বিক্রিয়ায় শক্তি অর্জন করে। তাই কংক্রিট তৈরিতে শুধুমাত্র সিমেন্ট ও পানি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে।
236. Concrete placing এবং compaction-এর সময় পানি উপরিভাগে উঠে আসলে তাকে কী বলে?
Segregation
Bleeding
Bulking
Creep
ব্যাখ্যা: সদ্য মিশ্রিত কংক্রিটের উপর দিয়ে পানি চুইয়ে পড়াকে blending বা পানি ক্ষরণ বলে। খোয়া থেকে সিমেন্ট বালুর মিশ্রণ পৃথক হওয়াকে Segregation বলে।
237. কংক্রিটে Shrinkage strain-এর আনুপাতিক মান-
০.০০৩
০.০০০৩
০.০০০০৩
০.০৩
238. কংক্রিটের কার্যোপযোগিতা নির্ণয় করার পরীক্ষার নাম-
Ductility test
Water absorption test
Slump test
Water permeability test
ব্যাখ্যা: Slump test বা নতি পরীক্ষা দ্বারা কংক্রিটের কার্যোপযোগিতা নির্ণয় করা হয়। Slump test-এর মাধ্যমে কংক্রিটের নতি কত তা জানা যায়। আর নতির মান দেখে কংক্রিটের কার্যোপযোগিতার মাত্রা নির্ণয় করা যায়।
239. কোন ধরনের অ্যাগ্রিগেট উচ্চশক্তি
কোণাকৃতি
গোলাকার
অসম আকৃতি
ফ্লাকি (পাতবিশিষ্ট)
ব্যাখ্যা: কোনাকৃতি এগ্রিগেট মধ্যে প্রায় ৪০-৪১% ভয়েড থাকে। পানির পরিমাণ বেশি লাগে, ফলে ওয়াটার সিমেন্ট রেশিও-এর মান কম হয়। উত্তম বন্ধন সৃষ্টি হয় এবং উচ্চ শক্তিসম্পন্ন কংক্রিট পাওয়া যায়।
240. GI Sheet চওড়া-
২'-৩"
২'-৮"
২'-৬"
৩'-০"
ব্যাখ্যা: The two most common widths are 26" and 36. Other standard widths include 24" and 39"