MCQ
901.
ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে-
রেফ
হসন্ত
কার
ফলা
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ব্যঞ্জনধ্বনির লিখিত প্রতীক বা চিহ্নকে বলে ব্যঞ্জনবর্ণ। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। ব্যঞ্জনবর্ণের ফলা চিহ্ন সাতটি। যথা: ১. য-ফলা (1) খ্যাতি ২. ব-ফলা (৫)-পক্ক ৩. ম-ফলা (ন)- পদ্ম ৪. র-ফলা (এ) প্রমাণ ৫. ন-ফলা (,) যত্ন ৬. ণ-ফলা (ণ)- পূর্বাহ্ণ ৭. ল-ফলা ()-অম্ল। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। স্বরবর্ণের কার চিহ্ন দশটি। যথা: ১. আ-কার (1) ২.ই- কার (1) ৩. ঈ-কার (ী) ৪. উ-কার () ৫. উ-কার () ৬. ঋ-কার () ৭. এ-কার (১) ৮. ঐ-কার (১) ৯. ও-কার (াে) ১০. ঔ-কার (ৗে)।
902.
সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান?
শওকত আলী
সেলিনা হোসেন
আখতারুজ্জামান ইলিয়াস
সৈয়দ শামসুল হক
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: সৈয়দ শামসুল হক (১৯৩৫-২০১৬) ১৯৬৬ সালে মাত্র ৩১ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। একাধারে গল্প, উপন্যাস, কবিতা, নাটক, কাব্যনাট্য ও শিশুসাহিত্যের লেখক হওয়ায় তিনি সব্যসাচী লেখক হিসেবে খ্যাতি অর্জন করেন। অন্যদিকে শওকত আলী (১৯৩৬-২০১৮) ৩২ বছর বয়সে ১৯৬৮ সালে, সেলিনা হোসেন (১৯৪৭-) ৩৩ বছর বয়সে ১৯৮০ সালে ও আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭) ৩৯ বছর বয়সে ১৯৮২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
903.
'পরানের গহীন ভিতর' কাব্যের কবি কে?
অসীম সাহা
অরুণ বসু
আবু জাফর ওবায়দুল্লাহ
সৈয়দ শামসুল হক
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: সব্যসাচী সাহিত্যিক সৈয়দ শামসুল হক। 'পরানের গহীন ভিতর' (১৯৮০) তার আঞ্চলিক ভাষায় লিখিত কাব্যগ্রন্থ। 'একদা এক রাজ্যে' (১৯৬১), 'বিরতিহীন উৎসব' (১৯৬৯), 'আমি জন্মগ্রহণ করিনি' (১৯৯০), 'নাভিমূলে ভষ্মাধার', 'অপর পুরুষ' (১৯৭৮), ধ্বংসস্তূপে কবি ও নগর (২০০৯) তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।
904.
৫০ মিনিট আগে সময় ছিল ৪ টা বেজে ৪৫ মিনিট, ৬টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?
১৫ মিনিট
২০ মিনিট
২৫ মিনিট
৩০ মিনিট
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ৫০ মিনিট আগে সময় ছিল ৪ টা ৪৫ মিনিট
বর্তমান সময় = ৪টা ৪৫ মিনিট + ৫০ মিনিট ৫ টা ৩৫ মিনিট
সুতরাং ৬টা বাজতে সময় বাকি ৬: ০০-৫: ৩৫ = ২৫ মিনিট।
905.
একজন ব্যক্তির বেতন ৫% কমেছে। কিন্তু এক বছর পর তা আবার ৫% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?
০.৫% বেড়েছে
০.২৫% বেড়েছে
০.২৫% কমেছে
০.৫% কমেছে
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ধরি, ব্যক্তিটির মূল বেতন = ১০০ টাকা
৫% কমানো হলে বেতন হবে = (১০০-১০০×৫/১০০) বা ৯৫ টাকা
আবার, বেতন ৫% বাড়ানো হলে নতুন বেতন হবে = (৯৫ +৯৫×৫/১০০) বা ৯৯.৭৫ টাকা
সুতরাং মোটের উপর ব্যক্তিটির বেতন হ্রাস পেল = (১০০- ৯৯.৭৫) বা ০.২৫ টাকা
:. নির্ণেয় শতকরা হ্রাস = ০.২৫%।
906.
১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
৩১
৩২
৩৩
৩৪
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: শুরুর দিক থেকে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা হলো ১০২ এবং
শেষের দিক ৩ ১৯৮।
১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা
= ১৯৮-১০২/ ৩ +১ = ৯৬/ ৩ +১
= ৩২+১ = ৩৩ টি
সুতরাং নির্ণেয় সংখ্যা = ৩৩টি।
907.
রবীন্দ্রনাথ ঠাকুরের 'নষ্টনীড়' গল্পের একটি বিখ্যাত চরিত্র-
বিনোদিনী
হৈমন্তী
আশালতা
ঘচারুলতা
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: 'নষ্টনীড়' (১৯০১) ছোটগল্পের উল্লেখযোগ্য তিনটি চরিত্র চারুলতা, অমল ও ভূপতি। 'হৈমন্তী' গল্পের উল্লেখযোগ্য চরিত্র- হৈমন্তী, গৌরীশংকর, অপু, বনমালী। বিনোদিনী ও আশালতা 'চোখের বালি' উপন্যাসের চরিত্র।
908.
জেলে জীবনকেন্দ্রিক উপন্যাস কোনটি?
গঙ্গা
পুতুলনাচের ইতিকথা
হাঁসুলী বাঁকের উপকথা
গৃহদাহ
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: 'গঙ্গা' (১৯৫৭) সমরেশ বসু রচিত জাল-জল ও জেলে জীবনের গৃহস্থালি বিষয়ক উপন্যাস। লেখকের ভাষায়- 'মৎসজীবীদের মাছধরার একটি বিশেষ মরশুমী যাওয়া-আসাকে কেন্দ্র করেই গোটা কাহিনি গড়ে উঠেছে।' অন্যদিকে 'পুতুলনাচের ইতিকথা' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত জটিল সামাজিক সম্পর্কের কাহিনি, 'হাঁসুলী বাঁকের উপকথা' তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত গ্রামীণ জীবন ও জমিদারি ব্যবস্থার বাস্তবতা এবং 'গৃহদাহ' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ত্রিভুজ প্রেমের কাহিনি নির্ভর সামাজিক দ্বন্দ্বমূলক উপন্যাস।
909.
বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'শেষ প্রশ্ন'
রবীন্দ্রনাথ ঠাকুরের 'চোখের বালি'
কাজী নজরুল ইসলামের 'কুহেলিকা'
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কপালকুণ্ডলা'
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: 'চোখের বালি' বাংলা সাহিত্যে প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। বালবিধবা বিনোদিনীর চিত্তে পুরুষের প্রতি দুর্নিবার আকাঙ্ক্ষার জাগরণ ও তার মানসিক পরিবর্তনের টানাপোড়েন এ উপন্যাসের অন্যতম বৈশিষ্ট্য। মহেন্দ্র ও আশার দাম্পত্যজীবন ছাপিয়ে বালবিধবা বিনোদিনীর প্রেমাসক্তি উপন্যাসে প্রাধান্য পেয়েছে। অন্যদিকে 'শেষ প্রশ্ন' উপন্যাসে তৎকালীন সমাজ ব্যবস্থা ও গোঁড়ামির চিত্র, 'কুহেলিকা' উপন্যাসে সমাজনীতি, রাজনীতি ও ধর্মনীতি এবং 'কপালকুণ্ডলা' উপন্যাসে রোমান্টিকতা প্রাধান্য পেয়েছে।
910.
ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন কে?
ডব্লিউ বি ইয়েটস
ক্লিনটন বি সিলি
অরুন্ধতী রায়
অমিতাভ ঘোষ
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ক্লিনটন বি. সিলি (জন্ম: ২১ জুন ১৯৪১) আমেরিকান একাডেমিক অনুবাদক এবং বাংলা ভাষা ও সাহিত্যের একজন পণ্ডিত। তিনি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম নিয়ে ১৯৭৬ সালে থিসিস শেষ করেন। শিরোনাম ছিল 'ডো ইন ইন হিট' এবং জীবনানন্দ দাশের জীবনী নিয়ে 'আ পোয়েট অ্যাপার্ট' (A Poet Apart) নামে ইংরেজিতে বই রচনা করেন। এছাড়াও তিনি মাইকেল মধুসূদন দত্ত, বুদ্ধদেব বসু, রামপ্রসাদ সেনের রচনার অনুবাদ করেছেন। ডব্লিউ বি ইয়েটস রবীন্দ্রনাথের স্ব-অনূদিত 'Song Offerings' গ্রন্থের ভূমিকা লিখেছিলেন।
911.
যদি মাসের ২য় দিন সোমবার হয়, তবে মাসের ১৮তম দিন কী বার হবে?
রবিবার
সোমবার
মঙ্গলবার
বুধবার
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: আমরা জানি, যেকোনো দিন +৭ দিন একই দিন
এখানে, ২য় দিন হলো সোমবার
২ + ১৪ = ১৬তম দিনও হবে সোমবার।
সুতরাং ১৭তম দিন হবে মঙ্গলবার এবং ১৮তম দিন হবে বুধবার।
912.
বাংলা সাহিত্যে 'কালকূট' নামে পরিচিত কোন লেখক?
সমরেশ মজুমদার
শওকত ওসমান
সমরেশ বসু
আলাউদ্দিন আল আজাদ
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: সমরেশ বসুর ছদ্মনাম 'কালকূট' ও 'ভ্রমর'। শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। সমরেশ মজুমদার বিখ্যাত ভারতীয় বাঙালি ঔপন্যাসিক। তার কোনো ছদ্মনাম নেই। আর আলাউদ্দিন আল আজাদ বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক, নাট্যকার, কবি ও প্রাবন্ধিক। 'নরকে লাল গোলাপ', 'ফেরারী ডায়েরী' ' তেইশ নম্বর তৈলচিত্র' তার বিখ্যাত রচনা।
913.
০.১২+০.০০১২+০.০০০০১২ + ........ ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল-
৪/ ৩৩
৪/ ৯৯
১১২/৯৯
১৪/৯৯
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ১ম পদ = ০.১২
সাধারণ অনুপাত r= ০.০০১২ /০.১২ -= ০.০১<১
r<১ হলে সমষ্টি = a/ ১-r= ০.১২/ ১-০.০১=.১২/.৯৯= ১২/৯৯= ৪/ ৩৩
914.
চারণকবি হিসেবে বিখ্যাত কে?
আলাওল
চন্দ্রাবতী
মুকুন্দদাস
মুক্তারাম চক্রবর্তী
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: চারণ কবি মুকুন্দদাস-এর প্রকৃত নাম যজ্ঞেশ্বর দে এবং ডাক নাম যজ্ঞা। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় মানুষের মধ্যে দেশপ্রেম জাগাতে, দেশের পরাধীনতার বিরুদ্ধে সংগ্রাম করার প্রেরণা জোগাতে যেসব কবিরা গান গেয়ে ও যাত্রাভিনয় করে বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন তাদেরকেই চারণ কবি বলা হয়। 'চারণ' শব্দের অর্থ স্তুতি পাঠক। বাংলা সাহিত্যে চারণ কবি হিসেবে মুকুন্দদাসের নাম সবার আগে আসে। এছাড়া বিজয় সরকার ও গৌতম মজুমদার নামে দুজন চারণ কবির নাম পাওয়া যায়।
915.
পাঁচজন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন। তারা হলেন ক, খ, গ, ঘ, ঙ। ক হলেন গ এর মা, গ আবার ও এর স্ত্রী। ঘ হলেন ক এর ভাই এবং খ হলেন ক এর স্বামী। ৬ এর সঙ্গে খ এর সম্পর্ক কী?
শ্বশুর
পিতা
চাচা
ভাই
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা:
916.
ঘড়ি: কাঁটা :: থার্মোমিটার : ?
ফারেনহাইট
তাপমাত্রা
চিকিৎসা
পারদ
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ঘড়ির কাঁটা সময় নির্দেশ করে আর থার্মোমিটারের পারদ তাপমাত্রার মান নির্দেশ করে।
917.
ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি?
হুলিয়া
তোমাকে অভিবাদন প্রিয়া
সোনালি কাবিন
স্মৃতিস্তম্ভ
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: 'স্মৃতিস্তম্ভ' (২৬ ফেব্রুয়ারি ১৯৫২) আলাউদ্দিন আল আজাদ রচিত ভাষা আন্দোলনভিত্তিক কবিতা। 'হুলিয়া' নির্মলেন্দু গুণ-এর কবিতা। 'তোমাকে অভিবাদন প্রিয়তমা' শহীদ কাদরী রচিত কবিতা। 'সোনালী কাবিন' (১৯৭৩) কবি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ।
918.
পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল?
দাশরথি রায়
রামনিধি গুপ্ত
ফকির গরীবুল্লাহ
রামরাম বসু
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: কবিগানের যুগে পাঁচালি গান নামে এক ধরনের গান প্রচলিত ছিল এবং এ ধারার শক্তিশালী কবি হিসেবে দাশরথি রায় (১৮০৬-১৮৫৭) প্রতিষ্ঠা অর্জন করেছিলেন। 'দাশু রায়' নামে তিনি খ্যাত ছিলেন। তিনি নিজেই পাঁচালির দল বেঁধে গান গাইতেন। তার পাঁচালি-পালা দশ খণ্ডে প্রকাশিত হয়েছিল।
919.
কোন বানানটি শুদ্ধ?
Incyclopedia
Encyclopedia
Enciclopadia
Encyclopedea
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: শুদ্ধ বানানটি হলো Encyclopedia, যার অর্থ হলো জ্ঞানকোষ বা বিশ্বকোষ।
920.
'সবকিছু নষ্টদের অধিকারে যাবে' গ্রন্থটির রচয়িতা কে?
সৈয়দ আলী আহসান
সুকান্ত ভট্টাচার্য
হুমায়ুন আজাদ
ঘনির্মলেন্দু গুণ
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: হুমায়ুন আজাদের লেখা 'সবকিছু নষ্টদের অধিকারে যাবে' (১৯৮৫) একটি কাব্যগ্রন্থ। 'অলৌকিক ইস্টিমার' (১৯৭৩), 'কাফনে মোড়া অশ্রুবিন্দু' (১৯৯৮), 'জ্বলো চিতাবাঘ' (১৯৮০), 'পেরোনোর কিছু নেই' (২০০৪) তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।