EC
Engineering Classroom
by Himalay Sen
MCQ
181. ডিফারেনশিয়াল কম্পাউন্ড মোটর ব্যবহৃত হয়-
রোলিং মিলে
বৈদ্যুতিক ট্রেনে
প্লানারে
মিলিং মেশিনে
ব্যাখ্যা: ডিফারেনশিয়াল কম্পাউন্ড মোটরের সাধারণ ব্যবহারের ক্ষেত্রগুলো হলো- এলিভেটর, এক্সেলেটর, রোলিং মিল, মিক্সার, বিভিন্ন প্রেস ইত্যাদি।
182. একটি DC Motor-এর Back EMF 100V এবং আর্মেচার রোধ 0.5 ohms. মোটরটি 120V উৎস হতে কী পরিমাণ কারেন্ট গ্রহণ করে?
10A
15A
20A
কোনোটিই নয়
183. একটি 4-পোল, 300 কন্ডাক্টর, ল্যাপ উন্ড ডিসি জেনারেটর 1000rpm গতিবেগে ঘুরছে। যদি প্রতিটি পোলের ফ্লাক্স 0.05 ওয়েবার হয়, তবে জেনারেটরটিতে উৎপন্ন ভোল্টেজ কত হবে?
200V
230V
250V
260V
184. ডিসি শান্ট জেনারেটরে ভোল্টেজ উৎপন্ন হওয়ার শর্ত কী?
রেসিডুয়াল ফ্লাক্স = 0
ফিল্ড রেজিস্ট্যান্স > ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স
শ্যাফট স্পিড > ক্রিটিক্যাল স্পিড
সবগুলো
ব্যাখ্যা: ডিসি শান্ট জেনারেটরে ভোল্টেজ উৎপন্ন হওয়ার শর্তগুলো নিম্নরূপ- পোলে রেসিডুয়াল ফ্লাক্স থাকতে হবে। ফিল্ড ওয়াইন্ডিং এবং আর্মেচার ওয়াইন্ডিং-এর সংযোগ সঠিক হতে হবে। ফিল্ড রেজিস্ট্যান্সের মান ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের তুলনায় কম হতে হবে। জেনারেটর স্পিড বা শ্যাফট স্পিড ক্রিটিক্যাল স্পিড হতে বেশি হতে হবে। ব্রাশগুলোর সংযোগ যথাযথ হতে হবে।
185. জেনারেটরের সিরিজ ফিল্ডের আড়াআড়িতে সংযুক্ত রেজিস্ট্যান্সের শান্টকে বলা হয়-
শান্ট রেজিস্ট্যান্স
সিরিজ রেজিস্ট্যান্স
ডিভাইডার
ডাইভারটার
ব্যাখ্যা: ফুল লোড ভোল্টেজ ক্যারেক্টারিসটিক বা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণের জন্য ডাইভারটার ব্যবহার করা হয়। ডাইভারটার মূলত একটি রেজিস্ট্যান্স, যেটিকে জেনারেটরের সিরিজ ফিল্ডের আড়াআড়িতে সংযুক্ত করা হয়।
186. যে যন্ত্র বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তা-
জেনারেটর
অল্টারনেটর
মোটর
ট্রান্সফর্মার
ব্যাখ্যা: বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে মোটর। যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে জেনারেটর। অল্টারলেটর এমন একটি জেনারেটর, যা পরিবর্তনশীল ভোল্টেজ উৎপন্ন করে।
187. সাধারণ ড্রাইসেল ব্যাটারিতে ইলেকট্রোড হিসেবে থাকে-
তামার দণ্ড ও দস্তার দণ্ড
তামার পাত ও দস্তার পাত
কার্বন দণ্ড ও দস্তার কৌটা
তামার দণ্ড ও দস্তার কৌটা
ব্যাখ্যা: ড্রাইসেল ব্যাটারিতে ইলেকট্রোড হিসেবে কার্বন দণ্ড ও দস্তা কৌটা ব্যবহৃত হয়। কারণ, কার্বন-দস্তা শুকনো কোষগুলো এর ব্যবহৃত প্রাথমিক কোষ।