EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

সাধারণ জ্ঞান MCQ
121. ভাসানচর রোহিঙ্গা আশ্রয় প্রকল্প কোন জেলার অন্তর্গত?
বরিশাল
চট্টগ্রাম
নোয়াখালী
লক্ষ্মীপুর
ব্যাখ্যা: ভাসানচর মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়ন-এর অন্তর্গত।
122. ছোট সোনা মসজিদ কোথায় অবস্থিত?
বাংলাদেশ
ভারত
শ্রীলঙ্কা
থাইল্যান্ড
ব্যাখ্যা: ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ। প্রাচীন বাংলার রাজধানী গৌড় নগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এ স্থাপনাটি নির্মিত হয়েছিল, যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অন্তর্গত। সুলতান আলাউদ্দিন হুসেন শাহ্-এর শাসন আমলে (১৪৯৪- ১৫১৯) ওয়ালি মোহাম্মদ নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেন।
123. প্রাচীন শহর পুণ্ড্রনগর কোথায় অবস্থিত?
ভারত
পাকিস্তান
বাংলাদেশ
থাইল্যান্ড
ব্যাখ্যা: মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন ১০ পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত। এক সময় মহাস্থানগড় ১২ গ বাংলার রাজধানী ছিল। যিশুখ্রিষ্টের জন্মেরও আগে ১৩ খ অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য ১৪ ঘ জনপদ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিকভাবেই তার ১৫ খ প্রমাণ মিলেছে। ২০১৬ সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।
124. কম্পিউটারে তথ্য সংরক্ষণের ক্ষুদ্রতম একক কি?
বিট
বাইট
কিলোবাইট
মেগাবাইট
125. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কততম অনুচ্ছেদে শিক্ষার অধিকারের বিষয়টি বর্ণিত আছে?
১৫
১৬
১৭
১৮
ব্যাখ্যা: আমাদের সংবিধানে শিক্ষাকে একটি বিশেষ মর্যাদা দেয়া আছে। সংবিধানের ১৭ অনুচ্ছেদে শিক্ষার কথা বলা আছে। এ এ অনুচ্ছেদে মূলত তিনটি বিষয় উল্লেখ আছে। প্রথমত, এখানে আইনানুযায়ী সর্বজনীন গণমুখী, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা আছে।
126. নিচের কোনটি সাবান তৈরির সময় উপজাত হিসাবে পাওয়া যায়?
সিলিকন
গ্লিসারিন
ইথানল
সোডিয়াম
127. 'সবুজ গ্রহ' বলা হয় কোনটিকে?
মঙ্গল
নেপচুন
প্লুটো
ইউরেনাস
ব্যাখ্যা: সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। বুধ সূর্যের নিকটতম গ্রহ হলেও মানুষ বা প্রাণী বসবাসের অযোগ্য। আর মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ বা গোলাপি গ্রহ।
128. ক্রিপ্টোকারেন্সি ধারণাটি-
অর্থনৈতিক লেনদেন সম্পর্কিত
কূটনৈতিক বিষয় সম্পর্কিত
যুদ্ধসম্পর্কিত
কোনোটিই নয়
ব্যাখ্যা: গুপ্তমুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি হলো বাইনারি উপাত্তের একটি সংকলন, যা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। এর অস্তিত্ব শুধু ইন্টারনেট জগতেই বিদ্যমান। ২০১৭ সাল থেকে এটি একটি উঠতি বাজারে পরিণত হয়েছে।
129. স্পিরুলিনা কী?
ছত্রাক
শৈবাল
ব্যাকটেরিয়া
ভাইরাস
130. ১৯৫২ সালে পূর্ববাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?
খাজা নাজিমউদ্দীন
নুরুল আমিন
আতাউর রহমান খান
আবু হোসেন সরকার
131. কোন দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত?
চিলি
ইথিওপিয়া
বেলজিয়াম
আর্জেন্টিনা
132. পৃথিবী তৈরির প্রধান উপাদান কোনটি?
অক্সিজেন
হাইড্রোজেন
কার্বন
সিলিকন
133. রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের সম্ভাব্য উৎপাদন কত?
২০০০ মেগাওয়াট
২২০০ মেগাওয়াট
২৪০০ মেগাওয়াট
২৮০০ মেগাওয়াট
134. নিচের কোন শহরটিকে 'বাতাসের শহর' বলা হয়?
শিকাগো
নিউইয়র্ক
লন্ডন
ঢাকা
135. বরেন্দ্রভূমি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত?
উত্তর
দক্ষিণ
পূর্ব
পশ্চিম
ব্যাখ্যা: বরেন্দ্র ভূমি হলো বেঙ্গল বেসিনের বৃহত্তম প্লাইস্টোসিন যুগের ফিজিওগ্রাফিক ইউনিট। এটি বাংলাদেশের রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চল নিয়ে গঠিত।
136. মার্বেল কোন দেশে পর্যাপ্ত পাওয়া যায়?
বাংলাদেশ
গ্রীস
ইংল্যান্ড
ইতালি
ব্যাখ্যা: মার্বেল সাধারণত হালকা রঙের একটি শিলা। যখন এই পাথর বিশুদ্ধ থাকে তখন সাদা রঙের হয়। বিভিন্ন খনিজ উপাদানের মিশ্রণের ফলে এর রং নীল, ধূসর, গোলাপি, হলুদ, সবুজ বা কালো রঙের হতে পারে। সারা বিশ্বে মার্বেল পাওয়া যায়। তবে সবচেয়ে বেশি পাওয়া যায় ইতালি, স্পেন, ভারত ও চীনে।
137. বহুরূপী মৌল কোনটি?
সোডিয়াম
ক্যালসিয়াম
অ্যালুমিনিয়াম
কার্বন
138. বাংলাদেশের শিক্ষা মন্ত্রীর নাম কি?
ফারুক খান
ডা. দীপু মনি
সৈয়দ আবুল হোসেন
নূরুল ইসলাম নাহিদ
139. বাংলাদেশের সংসদ ভবনের স্থপতির নাম কী?
Frank Lloyd Wright
Lois I. Kahn
Le Corbusier
Charles Correa
ব্যাখ্যা: বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি আমেরিকান স্থাপত্যবিদ লুই আই কান। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই স্থপতি বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের পাশাপাশি সিল্ক ইনস্টিটিউট, ইয়েল ইউনিভার্সিটি, আর্টস লাইব্রেরি প্রভৃতি নকশা করেন।
140. কত সালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনষ্টিটিউট প্রতিষ্ঠিত হয়?
১৯৯৮ সালে
১৯৯৯ সালে
২০০০ সালে
২০০১ সালে