EC
Engineering Classroom
by Himalay Sen
MCQ
1121. CPU কোন address generate করে?
Physical address
Logical address
Both physical and logical addresses
উপরের কোনটি নয়
ব্যাখ্যা: কম্পিউটারে তথ্যসমূহ মেমোরি ও রেজিস্টারের মাধ্যমে সংরক্ষিত থাকে। এক্ষেত্রে এটা নির্দিষ্ট address-এর মাধ্যমে সংরক্ষিত হয়। কম্পিউটারে logical address ও physical address নামক দুই ধরনের address ব্যবহৃত হয়। Logical address একটি Virtual address, যা CPU দ্বারা তৈরি (generate) হয়। আর প্রত্যেক logical address- এর জন্য মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট ব্যবহার করে তৈরি হয় physical address |
1122. দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?
প্যারীচাঁদ মিত্র
মাইকেল মধুসূদন দত্ত
প্রমথ চৌধুরী
ঘদ্বিজেন্দ্রলাল রায়
ব্যাখ্যা: দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকটি ১৮৬০ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়। নাটকটি বাংলাদেশের মেহেরপুর অঞ্চলের নীলকরদের অত্যাচার ও নীলচাষীদের দুঃখ-কষ্ট নিয়ে রচিত হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত A Native ছদ্মনামে 'নীলদর্পণ' নাটকটি NIL DURPAN or THE INDIGO PLANTING MIRROR (১৮৬১) নামে অনুবাদ করেন। দীনবন্ধু মিত্রের আরো কয়েকটি নাটক-নবীন তপস্বিনী, লীলাবতী, জামাই বারিক, কমলে কামিনী। মাইকেল মধুসূদনের উল্লেখযোগ্য নাটক-শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী ।
1123. TV remote এর Carrier Frequency-র range কত?
<100 MHZ
<1 GHZ
<2GHZ
Infra-red range-এর
ব্যাখ্যা: দৈনন্দিন জীবনে ব্যবহার্য বিভিন্ন যন্ত্রে সাধারণত ইনফ্রারেড (IR) ও রেডিও ফ্রিকোয়েন্সি (RF) রিমোট কন্ট্রোল ব্যবহার করা হয়। টেলিভিশন ও রেডিওতে সাধারণত ইনফ্রারেড এবং তারবিহীন কীবোর্ড ও মাউস, কার ইত্যাদিতে রেডিও ফ্রিকোয়েন্সি রিমোট কন্ট্রোল ব্যবহৃত হয়। ইনফ্রারেডের Carrier frequency-এর range সাধারণত 30-60 Kliz, তবে বেশির ভাগ ক্ষেত্রে 38 Kliz।
1124. Bluetooth কিসের উদাহরণ?
Personal Area Network
Local Area Network
Virtual Private Network
কোনোটিই নয়
ব্যাখ্যা: ক্ষুদ্র পরিসরে সীমাবদ্ধ একাধিক ডিজিটাল ডিভাইসের মধ্যকার নেটওয়ার্ককে Personal Area Network (PAN) বলা হয়। যেমন-ব্লুটুথ, ইনফ্রারেড ডেটা এসোসিয়েশন (IrDA) ইত্যাদি। এভাবে কম্পিউটারের সাথে মোবাইল ফোন, টেলিফোন বা অন্যান্য ডিজিটাল ডিভাইসের মধ্যকার নেটওয়ার্কও এ ধরনের নেটওয়ার্ক।
1125. বাংলা আধুনিক উপন্যাস-এর প্রবর্তক ছিলেন-
রবীন্দ্রনাথ ঠাকুর
প্যারীচাঁদ মিত্র
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: ইংরেজি নভেল (Novel) শব্দের বাংলা প্রতিশব্দ উপন্যাস। বাংলা আধুনিক যুগের (১৮০১-বর্তমান) অন্যতম সাহিত্যকর্ম হিসেবে বিবেচ্য হলো উপন্যাস। বাংলা উপন্যাস রচনায় প্রথম প্রচেষ্টা চালান ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। অবাঙালি হ্যানা ক্যাথারিন ম্যালেন্স কর্তৃক রচিত ১৮৫২ সালে প্রথম লক্ষণাক্রান্ত বাংলা উপন্যাস 'ফুলমণি ও করুণার বিবরণ'। বাঙালি ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্র কর্তৃক ১৮৫৮ সালে রচিত উপন্যাস 'আলালের ঘরের দুলাল'। এ উপন্যাসটি প্রথম বাংলা উপন্যাস হিসেবে বিবেচিত। সাধু ও কথ্য ভাষার মিশ্রণে আলালী ভাষায় তিনি এ উপন্যাস রচনা করেন। এ উপন্যাসটি বাঙালি পাঠক সমাজে ততোটা সার্থক হতে পারেনি। উনিশ শতকের প্রথমার্ধে বাংলা উপন্যাসের সূচনায় সামাজিক কাহিনির প্রাধান্য লক্ষ করা যায়। তবে 'ফুলমণি ও করুণার বিবরণ' উপন্যাসে মূলত উঠে আসে খ্রিস্ট ধর্মীয় উপাখ্যান। সে কারণে রচনাকর্মটি সার্থক উপন্যাসের মর্যাদা পায়নি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বহুমাত্রিক বিষয় নিয়ে মোট ১৪টি উপন্যাস রচনা করে বাংলা সাহিত্যে উপন্যাস শাখার ভিত মজবুত করেন। তার রচিত প্রথম উপন্যাস ইংরেজি ভাষায় লেখা 'Rajmohon's Wife'। তবে ১৮৬৫ সালে বাংলায় রচিত 'দুর্গেশনন্দিনী' উপন্যাসটি বাংলা উপন্যাসের সবচেয়ে সার্থক উপন্যাস হিসেবে সাহিত্য বোদ্ধারা মেনে নেন।
1126. নিচের কোনটি ৫২(১০) এর বাইনারী রূপ?
01010010(2)
01110011(2)
00001100(2)
11110000(2)
ব্যাখ্যা: ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, A, B, C, D, E ও F- হেক্সাডেসিমাল সংখ্যায় ব্যবহৃত এ ১৬টি অঙ্কের প্রতিটি অঙ্ক তার সমতুল্য চার বিটের একটি বাইনারি সংখ্যাকে প্রতিনিধিত্ব করে। সুতরাং প্রদত্ত 52(16)-এর ক্ষেত্রে, 5 = 0101 এবং 2 = 0010; অর্থাৎ 52(16) = 01010010(2) /
1127. Time-shared OS-এর জন্য কোন scheduling policy সবচেয়ে ভাল?
First come first serve
Round-robin
Shortest job first
Last come first serve
ব্যাখ্যা: Round robin scheduling algorithm এমনভাবে ডিজাইন করা, যাতে একটি সিস্টেমকে অনেক ইউজার বা প্রোগ্রাম এক সাথে ব্যবহার করতে পারে। এখানে প্রোগ্রামগুলো তাদের কার্যসম্পাদনের সময়টাকে শেয়ার করে। ফলে অনেকগুলো। প্রোগ্রাম এক সাথে সমান্তরালে চলতে পারে। সুতরাং Time Shared Operating System-এ এটি অধিক ব্যবহৃত হয়।
1128. Social Networking Site-এ যোগাযোগে কোন media ব্যবহৃত হয়?
Image/video
Audio
Text
উপরের সবগুলো
ব্যাখ্যা: সোস্যাল নেটওয়ার্কিং সার্ভিস একটি অনলাইন প্লাটফর্ম, যেখানে একজন অন্যজনের সাথে খুব সহজেই লেখালেখি, ছবি প্রদর্শন, কথা বলা বা ভিডিও আদান-প্রদানের মাধ্যমে সামাজিক যোগাযোগ স্থাপন করতে পারে। ফেসবুক, টুইটার, ইউটিউব, স্ন্যাপচ্যাট, লিংকডইন, ফ্লিকার, স্কাইপে, ইনস্টাগ্রাম ইত্যাদি এরূপ কিছু সামাজিক যোগাযোগ সাইট।
1129. প্রথম Web browser কোনটি?
Netscape Navigator
World wide web
Internet Explorer
Safari
ব্যাখ্যা: ১৯৯০ সালে ইংরেজ বিজ্ঞানী Tim Berner-Lee প্রথম WorldWideWeb নামে ওয়েব ব্রাউজার তৈরি করেন, যা পরবর্তীতে Nexus নামকরণ করা হয়। প্রায় একই সময়ে তিনি ইন্টারনেটের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হাইপার টেক্সট ডকুমেন্টগুলো নিয়ে কাজ করার প্রক্রিয়া World Wide Web (WWW) উদ্ভাবন করেন। অন্যদিকে Netscape Navigator ১৯৯৪ সালে, Internet Explorer ১৯৯৫ সালে এবং Safari ২০০৩ সালে বাজারে অবমুক্ত হয়।
1130. 'কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে সকালবেলায় সলতে পাকানো'- বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত?
নৌকাডুবি
চোখের বালি
যোগাযোগ
শেষের কবিতা
ব্যাখ্যা: 'কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে সকালবেলায় সলতে পাকানো।' বাক্যদ্বয় রবীন্দ্রনাথ ঠাকুরের 'যোগাযোগ' উপন্যাসের প্রথম অধ্যায় থেকে নেয়া হয়েছে। ১৯২৭ সালে উপন্যাসটি মাসিক 'বিচিত্রা' পত্রিকায় তিন পুরুষ নামে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এ উপনাসের প্রধান চরিত্র কুমুদিনী ও মধুসূদন । নৌকাডুবি, চোখের বালি ও শেষের কবিতা উপন্যাসের রচয়িতাও রবীন্দ্রনাথ ঠাকুর।
1131. 'কালো বরফ' উপন্যাসটির বিষয়:
তেভাগা আন্দোলন
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধ
দেশভাগ
ব্যাখ্যা: কথাসাহিত্যিক মাহমুদুল হক রচিত 'কালো বরফ' উপন্যাসটির বিষয় দেশভাগ। তিনি এ উপন্যাসে দেশভাগের বেদনাদীর্ণ সাধারণজনের হৃদয়চেরা আর্তি সহজভাবে তুলে ধরেছেন। তার খেলাঘর, অশরীরী ও মাটির জাহাজ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। তার রচিত আরো কয়েকটি উপন্যাস— অনুর পাঠশালা, জীবন আমার বোন, নিরাপদ তন্দ্রা, যেখানে খঞ্জনা পাখি। ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস— আরেক ফাল্গুন, আর্তনাদ, নিরন্তর ঘণ্টাধ্বনি। আখতারুজ্জামান ইলিয়াসের ‘খোয়াবনামা' উপন্যাসে ইতিহাসের বিচিত্র উপকরণ স্থান পেয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য তেভাগা আন্দোলন, পলাশীর যুদ্ধ, সিপাহি বিদ্রোহ, দেশবিভাগ, ফকির বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ।
1132. Firewall কি protection দেবার জন্য ব্যবহৃত হয়?
Fire attacks
Unauthorized access
Virus attacks
Data-driven attacks
ব্যাখ্যা: ফায়ারওয়াল (Firewall) হলো এক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যা এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ করে। ডেটা প্রবাহের সময় এটি ডেটা পরীক্ষা করে দেখে যে এর ওই গন্তব্যে যাওয়ার অনুমতি (Authorized access) আছে কিনা, থাকলে সেটিকে যেতে দেয়। সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্ক-এর ক্ষেত্রে এটি বেশি ব্যবহৃত হয়।
1133. H.323 Protocol সাধারণত কি কাজে ব্যবহৃত হয়?
File transfer
VoIP
Data Security
File download
ব্যাখ্যা: H.323 যে কোনো প্যাকেট নেটওয়ার্কে অডিও-ভিডিও যোগাযোগের সুবিধা প্রদানের প্রোটোকল নির্ধারণ করে। কম্পিউটার বা এ ধরনের যন্ত্র ব্যবহার করে Voice over Internet Protocol (VoIP), এমনকি ISDN, PSTN, SS7 এবং 3G মোবাইল নেটওয়ার্কেও এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
1134. মোবাইল ফোনে কোন Mode-এ যোগাযোগ হয়?
Simplex
Half-duplex
Full-duplex
কোনোটিই নয়
ব্যাখ্যা: তথ্য যোগাযোগ (Data communication) তিন ধরনের হয়ে থাকে। যথা: Simplex (একমুখী; যেমন: টিভি বা রেডিও), Half-Duplex (দ্বিমুখী, তবে এক প্রান্ত থেকে ডেটা আসা শেষ হওয়ার পর অপর প্রান্ত থেকে ডেটা আসবে; যেমন: ওয়াকি- টকি বা ইন্টারকম) এবং Full-Duplex (দ্বিমুখী একই সাথে ডেটা আসা-যাওয়া করতে পারে; যেমন: ইন্টারনেট, ক্যাবেল টিভি, মোবাইল ফোন ইত্যাদি)।
1135. . 'ঢাকা প্রকাশ' সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে?
কৃষ্ণচন্দ্র মজুমদার
রামানন্দ চট্টোপাধ্যায়
শামসুর রাহমান
সিকান্দার আবু জাফর
ব্যাখ্যা: ঢাকা প্রকাশ (১৮৬১) সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কৃষ্ণচন্দ্র মজুমদার। মাসিক 'মনোরঞ্জিকা' ও 'কবিতা কুসুমাঞ্জলি' পত্রিকাও তার সম্পাদনায় প্রকাশিত হয়। প্রবাসী (১৯০১), দৈনিক বাংলা ও সমকাল (১৯৫৭) পত্রিকার সম্পাদক যথাক্রমে রামানন্দ চট্টোপাধ্যায়, শামসুর রাহমান ও সিকান্দার আবু জাফর।
1136. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
একটি কালো মেয়ের কথা
তেইশ নম্বর তৈলচিত্র
আয়নামতির পালা
ইছামতী
ব্যাখ্যা: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'একটি কালো মেয়ের কথা'। মুক্তিযুদ্ধভিত্তিক আরো কয়েকটি উপন্যাস— রাইফেল রোটি আওরাত (আনোয়ার পাশা), নিষিদ্ধ লোবান (সৈয়দ শামসুল হক), জলাংগী (শওকত ওসমান), উপমহাদেশ (আল মাহমুদ), হাঙর নদী গ্রেনেড (সেলিনা হোসেন), আগুনের পরশমণি (হুমায়ূন আহমেদ)। 'তেইশ নম্বর তৈলচিত্র' ড. আলাউদ্দিন আল আজাদ রচিত মনস্তাত্ত্বিক বিশ্লেষণধর্মী উপন্যাস। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত 'ইছামতী' উপন্যাসের মূল উপজীব্য ইছামতী নদীর তীরবর্তী গ্রামের মানুষের জীবনকথা। এ উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন।
1137. 'জীবনস্মৃতি' কার রচনা?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রবীন্দ্রনাথ ঠাকুর
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘরোকেয়া সাখাওয়াত হোসেন
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আত্মজীবনীমূলক প্রবন্ধ গ্রন্থ 'জীবনস্মৃতি' (১৯১২)। তার রচিত আরো কয়েকটি প্রবন্ধগ্রন্থ কালান্তর, সভ্যতার সংকট, পঞ্চভূত, মানুষের ধর্ম, বিচিত্র প্রবন্ধ, শব্দতত্ত্ব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক বর্ণনাধর্মী অসমাপ্ত রচনার নাম 'আত্মচরিত'। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক রচনা 'তৃণাঙ্কুর'। মুসলিম নারীমুক্তি আন্দোলনের পথিকৃৎ রোকেয়া সাখাওয়াত হোসেনের উল্লেখযোগ্য রচনা 'মতিচুর' ও 'অবরোধবাসিনী'।
1138. বৈষ্ণব পদাবলির সঙ্গে কোন ভাষা সম্পর্কিত?
সন্ধ্যাভাষা
অধিভাষা
ব্রজবুলি
ঘসংস্কৃত ভাষা
ব্যাখ্যা: মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ বৈষ্ণব পদাবলি। বৈষ্ণব পদাবলির অধিকাংশ পদ রচিত হয়েছে 'ব্রজবুলি' ভাষায়। 'ব্রজবুলি' বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণে এক প্রকার কৃত্রিম কবিভাষা। এ ভাষার স্রষ্টা বিদ্যাপতি। চর্যাপদের সাথে সম্পর্কিত ভাষা সন্ধ্যাভাষা।
1139. একটি রিলেশনাল ডাটাবেস মডেলে নিচের কোনটি দ্বারা Relation প্রকাশ করা হয়?
Tuples
Attributes
Tables
Rows
ব্যাখ্যা: ডেটাবেসের একটি টেবিলের রেকর্ডের সাথে অন্য এক বা একাধিক টেবিলের রেকর্ডের সম্পর্ককে ডেটাবেস রিলেশন বলা হয়। সুতরাং রিলেশনাল ডেটাবেস মডেলে বিভিন্ন ডেটা টেবিলের মধ্যেই লজিক্যাল সম্পর্ক প্রকাশিত হয়।
1140. জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত :
জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত :
নরহরি চক্রবর্তী
বিপ্রদাস পিপিলাই
বৃন্দাবন দাস
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের মধ্যযুগের গতানুগতিক ধারায় জীবনী সাহিত্য এক বিশিষ্ট স্থান অধিকার করে আছে। জীবনী সাহিত্যের রচয়িতাগণের উদ্দেশ্য ছিল চৈতন্যদেবের মহান জীবনকাহিনি বর্ণনার মাধ্যমে বৈষ্ণব ধর্মের প্রচার এবং গৌড়ীয় বৈষ্ণব সমাজের গৌরব প্রতিষ্ঠা করা। বাংলা সাহিত্যে জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত হয়ে আছেন বৃন্দাবন দাস। তিনি বাংলা ভাষায় শ্রীচৈতন্যের প্রথম জীবনীকাব্য 'শ্রীচৈতন্যভাগবত' রচনা করেন। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি ফকির গরীবুল্লাহ। মনসামঙ্গলের অন্যতম কবি বিপ্রদাস পিপিলাই। তার রচিত কাব্য 'মনসাবিজয়'। বৃন্দাবন দাস ছাড়াও নরহরি সরকার, রঘুনাথ দাস, মুরারি গুপ্ত, লোচনদাস, কৃষ্ণদাস কবিরাজ প্রমুখ কবি জীবনীকাব্য রচনায় উল্লেখযোগ্য অবদান রাখেন।