MCQ
1181. যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত?
ফ্লোরিডা
হাইতি
কিউবা
জ্যামাইকা
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা, লেখক, পাকিস্তানের প্রথম রঙিন উর্দু ছবি 'সঙ্গম'-এর নির্মাতা জহির রায়হানের পরিচালিত ছবি 'Let there be Light'
1182. চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে?
খ্রিস্টধর্ম
প্যাগনিজম
জৈনধর্ম
বৌদ্ধধর্ম
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদে বৌদ্ধধর্মের তত্ত্বকথা বিধৃত হয়েছে। চর্যাপদের মাধ্যমে বৌদ্ধ সিদ্ধাচার্যেরা গোপন তত্ত্বদর্শন ও ধর্মচর্চাকে বাহ্যিক প্রতীকের সাহায্যে ব্যক্ত করেছেন। বৌদ্ধধর্মের মহাযান শাখা কালক্রমে যেসব উপশাখায় বিভক্ত হয়েছিল তারই বজ্রযানের সাধনপ্রণালী ও তত্ত্ব এতে বিধৃত করা হয়েছে।
1183. 'ঊর্ণনাভ' শব্দটি দিয়ে বুঝায়-
টিকটিকি
তেলেপোকা
উইপোকা
মাকড়সা
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ঊর্ণনাভ সংস্কৃত শব্দ, বিশেষ্য পদ, অর্থ মাকড়সা। 'ঊর্ণনাভ যে সূত্র দিয়া জাল প্রস্তুত করে ...।' -অক্ষয়কুমার দত্ত। টিকটিকি শব্দটি আলংকারিক অর্থে গোয়েন্দা বোঝায়। আরশোলার প্রতিশব্দ তেলাপোকা। বল্মীক অর্থ উইপোকা।
1184. 'Attested'-এর বাংলা পরিভাষা কোনটি?
সত্যায়িত
প্রত্যয়িত
সত্যায়ন
সংলগ্ন/সংলাগ
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: [Note: বাংলা একাডেমি English-Bangla Dictionary ও আধুনিক বাংলা অভিধান অনুযায়ী Attested অর্থ সত্যায়িত/প্রত্যয়িত। অন্যদিকে বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা গ্রন্থ অনুযায়ী Attested-এর বাংলা পরিভাষা সত্যায়িত ও Certified-এর পরিভাষা প্রত্যয়িত। এছাড়া ড. হায়াৎ মামুদের ভাষা-শিক্ষা গ্রন্থ অনুযায়ী Attested-এর বাংলা পরিভাষা প্রত্যয়িত।।
1185. উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়?
ময়মনসিংহ গীতিকা
ইউসুফ জুলেখা
পদ্মাবতী
লাইলী মজনু
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: বাংলাদেশে লোকগীতিকাগুলোকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। যথা: ১. নাথগীতিকা ২. ময়মনসিংহ গীতিকা ও ৩. পূর্ববঙ্গ গীতিকা। 'ময়মনসিংহ গীতিকা'র পালাগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে এবং তা সম্পাদনা করেন ড. দীনেশচন্দ্র সেন। পুঁথি সাহিত্যের অন্তর্গত 'ইউসুফ জোলেখা', 'পদ্মাবতী' ও 'লাইলী মজনু' কাব্যের রচয়িতা যথাক্রমে ফকির গরীবুল্লাহ, আলাওল ও দৌলত উজির বাহরাম খান। উল্লেখ্য, 'ইউসুফ জোলেখা' নামে শাহ মুহম্মদ সগীর ও আবদুল হাকিমও কাব্য রচনা করেন।
1186. 'জোছনা' কোন শ্রেণির শব্দ?
যৌগিক
তৎসম
দেশি
অর্ধ-তৎসম
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। এগুলোকে বলে অর্ধ-তৎসম শব্দ। যেমন- জোছনা, ছেরাদ্দ, গিন্নি, বোষ্টম, কুচ্ছিত-এ শব্দগুলো যথাক্রমে সংস্কৃত জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুৎসিত শব্দ থেকে আগত। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, তাদেরকে তৎসম শব্দ বলে। যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি। বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত আছে। এসব শব্দকে দেশি বলা হয়। যেমন কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি ইত্যাদি। যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলে। যেমন- গায়ক, কর্তব্য, বাবুয়ানা, মধুর, দৌহিত্র, চিকামারা ইত্যাদি।
1187. সর্বশেষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়েছে?
সেপ্টেম্বর ২০১৮
মার্চ ২০১৯
ফেব্রুয়ারি ২০১৯
ডিসেম্বর ২০১৮
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: আন্তর্জাতিক নিরাপত্তার উপর একটি বাৎসরিক সম্মেলন হলো 'মিউনিখ নিরাপত্তা সম্মেলন' যা প্রতিবছরের ফেব্রুয়ারি মাসে জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হয়। ১৯৬৩ সালে প্রথম অনুষ্ঠিত হওয়া এ সম্মেলনের সর্বশেষ ৫৭তম সম্মেলনটি অনুষ্ঠিত হয় ১৮ ফেব্রুয়ারি ২০২২।।
1188. জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে?
১৯৪৮
১৯৫৬
১৯৪৫
2000
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সর্বজনীন ঘোষণা বিশ্ব মানবাধিকারের সাধারণ নির্দেশনা হিসেবে কাজ করে। ৩০টি ধারা বিশিষ্ট মানবাধিকারের বৈশ্বিক ঘোষণার এ ঐতিহাসিক নথিটি ১০ ডিসেম্বর ১৯৪৮ জাতিসংঘের সাধারণ পরিষদে সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়। ১৯৫০ সাল হতে বিশ্বব্যাপী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস হিসেবে পালিত হচ্ছে।
1189. জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
১৯৭৯ সালে
১৯৮২ সালে
১৯৮৩ সালে
১৯৯৮ সালে
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: জাতিসংঘের সমুদ্রবিষয়ক আইন বা United Nations Convention on the Law of the Sea ১৯৮২ সালে সমুদ্রবিষয়ক তৃতীয় জাতিসংঘ সম্মেলনে স্বাক্ষরিত একটি চুক্তির নাম। সম্মেলনটি ১৯৭৩ থেকে ১৯৮২ সাল পর্যন্ত চলেছিল। এ আইনটি UNCLOS-III নামেও পরিচিত। মৎস্য শিকার, নৌচলাচল, মহীসোপান, গভীর সমুদ্রতল, বৈজ্ঞানিক গবেষণা ও সমুদ্র দূষণের মত বিষয়গুলো এ চুক্তির মূল বিষয়। আর ১৯৭৯ সালে জাতিসংঘ নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সম্পর্কিত CEDAW কনভেনশন অনুমোদন করে।
1190. বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন (ডিসেম্বর, ২০১৮) কোথায় অনুষ্ঠিত হয়?
কাটোউইস, পোল্যান্ড
প্যারিস, ফ্রান্স
রোম, ইতালি
বেইজিং, চীন
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন UNFCCC-তে স্বাক্ষরকারী দেশগুলোর ২৪তম COP (Conference of the Parties) জলবায়ু সম্মেলন পোল্যান্ডের কাটোউইসে ২-১৫ ডিসেম্বর ২০১৮ অনুষ্ঠিত হয়। ২৬তম COP জলবায়ু সম্মেলন ২০২১ সালের ৩১ অক্টোবর-১২ নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত হয়। ২০২২ সালে COP-২৭ সম্মেলন হবে মিশরের শারম-আল-শেখ শহরে।
1191. বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
কারক
লিখিত
বেদনা
খেলনা
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: √খেল্ + অনা = খেলনা বাংলা কৃৎ প্রত্যয় 'অনা' যোগে গঠিত। এরূপ আরও কয়েকটি প্রত্যয়সাধিত শব্দ: দুল্ + অনা = দুলনা > দোলনা, √দে + অনা = দেনা, √পা + অনা = পাওনা, কাঁদ + অনা = কান্না। সংস্কৃত কৃৎ প্রত্যয় যোগে গঠিত শব্দ : √কৃ + অক = কারক, লিথ্ + ত = লিখিত, বিদ্ + অন + আ = বেদনা।
1192. . 'জিজীবিষা' শব্দটি দিয়ে বোঝায়-
জয়ের ইচ্ছা
হত্যার ইচ্ছা
বেঁচে থাকার ইচ্ছা
শোনার ইচ্ছা
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: এককথায় প্রকাশ : বেঁচে থাকার ইচ্ছা—জিজীবিষা। জয়ের ইচ্ছা—জিগীষা। হনন
(হত্যা) করার ইচ্ছা-জিঘাংসা ।
1193. 'V20' গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?
কৃষি উন্নয়ন
জলবায়ু পরিবর্তন
দারিদ্র্য বিমোচন
ঘবিনিয়োগ সম্পর্কিত
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার নিয়ে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে থাকা ২০টি দেশকে নিয়ে ৮ অক্টোবর ২০১৫ পেরুর লিমায় Vulnerable Twenty বা V20 নামে একটি নতুন জোটের যাত্রা শুরু হয়। পরবর্তী বছর এ গ্রুপে আরো ২৩টি দেশ যোগদান করে। এটি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP-এর Climate Vulnerable Forum-এর সাথে সরাসরি জড়িত।
1194. অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়-
বেতসবৃত্তি
পতঙ্গবৃত্তি
জলৌকাবৃত্তি
কুম্ভিলকবৃত্তি
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: যে ব্যক্তি অন্যের রচনার ভাব বা ভাষা নিজের নামে চালায় তাকে কুম্ভিলক বলে। কুম্ভিলক-এর
ইংরেজি পরিভাষা plagiarist । অন্যের রচনা থেকে চুরি করাকে তাই এককথায় বলে কুলিকবৃত্তি।
1195. . কোনটি শুদ্ধ বানান?
প্রজ্বল
প্রোজ্জল
প্রোজ্জ্বল
প্রোজ্জ্বল
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: সংস্কৃত বিশেষণ পদ প্র+ উজ্জ্বল প্রোজ্জ্বল অর্থ বিশেষভাবে উজ্জ্বল।
1196. Sunshine Policy-এর সাথে কোন দুটি দেশ জড়িত?
চীন, রাশিয়া
উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
জাপান, থাইল্যান্ড
তাইওয়ান, হংকং
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: উত্তর কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার বৈদেশিক নীতির তাত্ত্বিক ভিত্তি হলো- Sunshine Policy। ১৯৯৮ সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম দায়ে জং প্রথম এ নীতি ঘোষণা করেন। ২০০০ সালে এ নীতি বাস্তবায়নের কারণে কিম দায়ে জং শান্তিতে নোবেল পুরস্কার পান। ২০০৮ সাল পর্যন্ত Sunshine Policy
টিকে ছিল।
1197. মিনস্ক নিচের কোন দেশের রাজধানী?
তাজাকিস্তান
আজারবাইজান
পর্তুগাল
বেলারুশ
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ, বর্তমানে পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত স্বাধীন দেশ বেলারুশ, যার রাজধানী হলো মিনস্ক। আর তাজিকিস্তান, আজারবাইজান ও পর্তুগালের রাজধানী যথাক্রমে দুশানবে, বাকু ও লিসবন।
1198. উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন?
কাহ্নপাদ
লুইপাদ
শান্তিপাদ
রমনীপাদ
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: প্রদত্ত অপশন অনুযায়ী প্রাচীন যুগের কবি নন রমনীপাদ। কাহ্নপাদ, লুইপাদ ও শান্তিপাদ
তিনজনই প্রাচীন যুগের কবি। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন চর্যাপদের প্রথম কবি লুইপাদ এবং সবচেয়ে বেশি পদ (১৩টি) রচনা করেন কাহ্নপাদ। শান্তিপাদও দুটি পদ রচনা করেন।
1199. টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা (The 2030 Agenda for Sustainable Development)- তে কয়টি লক্ষ্য (goal) রয়েছে?
১৫
১৭
২১
২৭
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ২০১২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলনে MDG-এর উপর ভিত্তি করে গৃহীত টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডাতে লক্ষ্য
রয়েছে ১৭টি। ১৭টি লক্ষ্যভিত্তিক SDG-এর সময়কাল ধরা হয়েছে ২০১৬-২০৩০ সাল।
1200. 'সর্বাঙ্গীণ' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়-
সর্বঙ্গ + ঈন
সর্ব + অঙ্গীন
সর্ব + ঙ্গীন
সর্বাঙ্গ + ঈন
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ঈন্ প্রত্যয়যোগে গঠিত শব্দ – সর্বাঙ্গ + ঈন্ন্ = সর্বাঙ্গীণ, কুল + ঈন্ = কুলীন, সমকাল + ঈন্ = সমকালীন, সর্বজন + ঈন্ = সর্বজনীন।